অপরাধ – dailyalokithbangladeshnewstv https://dailyalokithbangladeshnewstv.com অন্ধকার দূরীকরণে প্রতিদিন Fri, 10 Jul 2026 08:56:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা https://dailyalokithbangladeshnewstv.com/archives/4532 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4532#respond Mon, 06 Jul 2026 11:37:00 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4532 ফরজুন আক্তার মনি :- হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে আট বছরের এক বাকপ্রতিবন্ধী কন্যা শিশুকে ধর্ষণের লোমহর্ষক ঘটনা ঘটেছে। পৈশাচিক এই নির্যাতনের শিকার হয়ে শিশুটি রক্তাক্ত হলেও প্রভাবশালী মহলের কঠোর বাধায় তাকে হাসপাতালেও ভর্তি করতে পারেনি পরিবার। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আইনি পদক্ষেপ তো দূরের কথা, উন্নত চিকিৎসা থেকেও বঞ্চিত রাখােল হয়েছে শিশুটিকে। উল্টো গ্রাম্য সালিশের নামে পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী চক্র।স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে নবীগঞ্জ সদর ইউপির পশ্চিম তিমিরপুর গ্রামের আট বছরের বাকপ্রতিবন্ধী এক কন্যা শিশু একা পেয়ে একই গ্রামের মৃত কাজী আফরোজ মিয়ার ছেলে প্রভাবশালী কাজী শুকন মিয়া (৫৫) ধর্ষণ করে। নির্যাতনের পর শিশুটি রক্তাক্ত ও গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু অভিযুক্ত কাজী শুকন মিয়া প্রভাবশালী হওয়ায় তার লোকজনের বাধায় হোমাইরাকে কোনো মেডিকেলে ভর্তি করা সম্ভব হয়নি। এমনকি তার প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষাও (মেডিকেল টেস্ট) আটকে দেওয়া হয়েছে।অভিযোগ উঠেছে, ঘটনার পর থেকেই কাজী শুকন মিয়াকে আইনি ঝামেলা থেকে বাঁচাতে গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি মাঠে নামেন। তারা ‘বিচারের’ নামে প্রহসনের সালিশের আয়োজন করে ভুক্তভোগী পরিবারটিকে থানা-পুলিশ বা কোনো আইনি পদক্ষেপ না নিতে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন। কথা বলতে না পারা অসহায় ও রক্তাক্ত শিশুটিকে নিয়ে তার দরিদ্র পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও চরম বিচারহীনতায় দিন কাটাচ্ছে। চারদিক থেকে আসা হুমকির মুখে তারা মুখ খুলতেও ভয় পাচ্ছেন।এদিকে, দেশের একটি প্রত্যন্ত গ্রামে এমন একটি বর্বরোচিত ফৌজদারি অপরাধের ঘটনা ঘটলেও স্থানীয় সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অপরাধীকে আড়াল করার এই তৎপরতায় গণমাধ্যমকর্মীদের রহস্যজনক নীরবতা পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি করেছে।এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, একটি বাকপ্রতিবন্ধী শিশুর ওপর এমন পশুতুল্য আচরণ, তাকে রক্তাক্ত অবস্থায় চিকিৎসাবঞ্চিত রাখা এবং পরবর্তীতে সালিশের নামে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চরম মানবাধিকার লঙ্ঘন ও আইনবিরোধী কাজ। ধর্ষণের মতো ঘটনা কোনোভাবেই আপসযোগ্য নয়। তারা অবিলম্বে এই ঘটনায় প্রশাসনের স্বতঃপ্রণোদিত (সুওমোটো) হস্তক্ষেপ, শিশুটির দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা এবং লম্পট কাজী শুকন মিয়ার দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4532/feed 0
‎নবীগঞ্জে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার https://dailyalokithbangladeshnewstv.com/archives/4502 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4502#respond Tue, 26 May 2026 13:00:30 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4502 ফরজুন আক্তার মনি :‎হবিগঞ্জের নবীগঞ্জে পৃথক দুই মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা-পুলিশ।

জানা যায়, গত ২৫ মে ‎সোমবার রাতে উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের দ্বীঘর ব্রাহ্মণগ্রামের সুশীল ‎সূত্রধরের ছেলে সুরঞ্জন সূত্রধর কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানাপুলিশ।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়ার দিকনির্দেশনায় এসআই দুলাল মিয়া, এএসআই হিল্লোল তালুকদার, এএসআই সুমন্ত কুমার নাথ ও এএসআই পুলক দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে নিজ এলাকা থেকে সুরঞ্জন সূত্রধরকে গ্রেপ্তার করা হয়।দায়রা মামলা নং-৬৬/২৩ এ আদালত সুরঞ্জন সূত্রধরকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।এছাড়াও দায়রা মামলা নং-৪৩১/২৪ এ আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ ৪৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।আদালতের রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

‎গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সদ্য ২৬মে মঙ্গলবার হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4502/feed 0
নবীগঞ্জ থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফতার ১ https://dailyalokithbangladeshnewstv.com/archives/4495 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4495#respond Tue, 26 May 2026 04:52:25 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4495 ফরজুন আক্তার মনি :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তি কে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গত ২৪ মে বিকাল অনুমান ৬ ঘটিকায় নবীগঞ্জের ১৩ নং পানিউম্দা ইউপির বড়চর গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার এক সহযোগী মিলে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯বছর বয়সী এক শিশু কন্যা কে বিদ্যালয়ের পিছনে পরিত্যক্ত জায়গায় নিয়ে ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটায়।গত ২৫ মে তাকে সনাক্ত করা হয়েছে।উক্ত ঘটনা ২৫ মে পুলিশ সুপার হবিগঞ্জের নজরে আসামাত্রই দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ
খুব দ্রুততম সময়ের মধ্যে তথ্য প্রযুক্তি ও গোপন সোর্সের সহায়তায় অভিযান চালিয়ে বাহুবল থানাধীন দীঘম্বর এলাকা থেকে রাতে ঘটনার সাথে জড়িত প্রধান আসামি আফরোজ মিয়া (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও গ্রেফতারে এলাকা কিছুটা স্বস্তি ।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4495/feed 0
নবীগঞ্জে দুই শিক্ষিকা ছিনতাইয়ের শিকার,ওসির নেতৃত্বে একদল পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১ https://dailyalokithbangladeshnewstv.com/archives/4488 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4488#respond Tue, 19 May 2026 07:40:05 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4488 ফরজুন আক্তার মনি :হবিগঞ্জে দিবালোকে পৃথক দুটি স্থানে একই কায়দায় দুই শিক্ষিকা কে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় পুলিশের সাঁড়াশি অভিযানে জড়িত সন্দেহে এক লোক কে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গত রবিবার (১৭মে) সকালে নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকায় এবং নবীগঞ্জ উপজেলার ৫ নং আউশকান্দি ইউপির বেতাপুর এলাকায় পৃথকভাবে দুজন শিক্ষিকা দিবালোকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হন।একই দিনে একই কৌশলে সংঘটিত ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।উক্ত ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে নবীগঞ্জ থানার চৌকস ওসির নেতৃত্বে একদল পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে আলামত সংগ্রহ করেন।এছাড়াও পুলিশের গাড়িতে শিক্ষিকা লাকী রানী কে নবীগঞ্জে পৌঁছে দেওয়া হয়।তথ্য প্রযুক্তির সহযোগিতায় শ্রীমঙ্গল থানাপুলিশ, মৌলভীবাজার থানাপুলিশ ও নবীগঞ্জ থানাপুলিশের যৌথ অভিযানে ২৪ ঘন্টার মধ্যে গতকাল সন্ধ্যার দিকে ঘটনায় জড়িত সন্দেহে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার গৌরাবাড়ি গ্রামের বশির আলীর ছেলে খালেদ আহমেদ(৩০) নামের এক লোক কে নিজ বাড়ি থেকে গ্রেফতার হয়েছে।আলোচনা সমালোচনার অবসান ঘটে নবীগঞ্জ থানার চৌকস ওসি সহ অভিযান পরিচালনায় যুক্ত সকল পুলিশ কর্মকর্তারা মানুষের প্রশংসায় পঞ্চমুখ।ছিনতাই দমনে কঠোর অবস্থানে রয়েছে নবীগঞ্জ থানা পুলিশ।অভিযানের অংশ হিসেবে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হবে।পুলিশ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4488/feed 0
নবীগঞ্জে একই দিনে দুই শিক্ষিকা ছিনতাইয়ের শিকার, ওসির সাঁড়াশি অভিযান https://dailyalokithbangladeshnewstv.com/archives/4484 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4484#respond Sun, 17 May 2026 15:41:03 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4484 ফরজুন আক্তার মনি :হবিগঞ্জে দিনদুপুরে পৃথক দুটি স্থানে একই কায়দায় দুই শিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রকাশ্যে ছিনতাই, চুরি, সংঘাত, সহিংসতা ও হত্যাকাণ্ডের মতো অপরাধ বৃদ্ধি হওয়ায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, রবিবার (১৭ মে) সকালে নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকায় এবং উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের বেতাপুর এলাকায় পৃথকভাবে দুজন শিক্ষিকা অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হন।একই দিনে একই ধরনের কৌশলে সংঘটিত ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীরা জানান, সকাল ৮টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের বাসিন্দা ও আউশকান্দি ইউনিয়নের পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রানী পাল স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। জয়নগর এলাকার সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল যোগে আসা তিন যুবক বিএনপি নেতা শিহাব আহমেদ চৌধুরীর বাসার সামনে তার পথরোধ করে।তারা পিস্তল ও রামদা দেখিয়ে তার কানে থাকা প্রায় সাড়ে ৩ আনা ওজনের স্বর্ণের দুল এবং গলায় থাকা প্রায় ৭ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

একই দিন সকাল সাড়ে ৯টার দিকে বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাকী রানী দাস রিকশাযোগে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের পার্শবর্তী স্থানে পৌঁছালে মোটরসাইকেলে থাকা তিন যুবক তার রিকশার গতিরোধ করে। তারা রামদা দেখিয়ে তার গলায় থাকা প্রায় ৬ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।শিক্ষিকা শিল্পী রানী পাল জানান, সকালে স্কুলে যাওয়ার পথে সড়কে রিকশা না পেয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তিন যুবক মোটরসাইকেলে এসে পিস্তল ও রামদা দেখিয়ে তার গলার চেইন ও কানের দুল টেনে নিয়ে যায়।

তিনি বলেন, ‘মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট থাকলেও অন্য দুজনের মুখ খোলা ছিল। যাওয়ার সময় তারা কাউকে বিষয়টি জানালে হত্যার হুমকি দেয়। এজন্য আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি।’

অপর শিক্ষিকা লাকী রানী দাস বলেন, ‘স্কুলের সামনে পৌঁছামাত্র মোটরসাইকেলযোগে আসা তিন যুবক রিকশার গতিরোধ করে।তাদের একজন রামদা উঁচিয়ে ভয় দেখিয়ে আমার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। দিনদুপুরে প্রকাশ্যে এমন ঘটনায় আতঙ্কিত আছি।’এ ঘটনায় শিক্ষক সমাজেও উদ্বেগ দেখা দিয়েছে।

দুপুরে দুই শিক্ষিকা বাদী হয়ে এসব ঘটনায় থানায় পৃথক অভিযোগ করেছেন। নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় পৃথক দুটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে একদল পুলিশ নিয়ে সাঁড়াশি অভিযান চালাতে দেখা যায়।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4484/feed 0
নবীগঞ্জে শ্বাশুড়ি হত্যা,গৃহবধূ তামান্না গ্রেফতার https://dailyalokithbangladeshnewstv.com/archives/4465 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4465#respond Wed, 18 Mar 2026 08:17:46 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4465 ফরজুন আক্তার মনি :-হবিগঞ্জের নবীগঞ্জে শাশুড়িকে হত্যার অভিযোগে তামান্না আক্তার (২২) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে হত্যাকান্ডের ১২ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব-৯ এর মিডিয়া শাখা সূত্রে জানা যায়, পরকীয়া প্রেমের জেরে কথিত প্রেমিকের সহযোগীতায় শাশুড়িকে গলাটিপে হত্যা করেন তামান্নার‌্যাব জানায়, নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরীর (৬০) ছেলে রফিকুল ইসলাম চৌধুরী দুবাই প্রবাসী। তিনি ছেলের বউ তামান্না আক্তারকে নিয়ে নবীগঞ্জের মধ্যসমত এলাকায় বসবাস করতেন।র‌্যাব আরও জানানয়, টিকটক আইডির মাধ্যমে তামান্নার সাথে শিপন মিয়া নামে এক ব্যক্তির পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায়ই তামান্নার শশুড় বাড়িতে এসে তার সাথে দেখা করতেন শিপন। এছাড়া ফেরদৌসী ইসলামের ঘরে থাকা স্বর্ণলংকার ও টাকা পয়সা চুরি করারও পরিকল্পনা করেন শিপন ও তামান্না। সে লক্ষ্যে রোববার রাত আড়াইটার দিকে শিপন আরও কয়েবজনকে সাথে নিয়ে তামান্নেদের ঘরে প্রওেবশ করেন। এরপর সবাই মিলে ঘুমিয়ে থাকা তামান্নার শাশুড়ি ফেরদৌসি ইসলামের মুখ চেপে ধরেন তারা। ফেরদসিী ধস্তাধস্তি করলে তারা দুই হাত ও দুই পা কাপড় দিয়ে বেঁধে রাখেন এবং চিৎকারের চেষ্টা করলে স্কচ টেপ দ্বারা মুখ আটকিয়ে গামছা গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। এরপর ঘরে থাকা স্বর্ণলংকার ও টাকা পয়সা নিয়ে যান।এ ঘটনায় ফেরদৌসী চৌধুরীর ভাই বাদী হয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মঙ্গলবার ভোরে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং হবিগঞ্জ জেলা পুলিশের একটি যৌথ আভিযানিক দল নবীগঞ্জ থানাধীন ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত এলাকায় অভিযান পরিচালনা করে তামান্না আক্তার (২২) কে গ্রেপ্তার করে।তামান্নাকেকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4465/feed 0
লাখাই প্রতিপক্ষের কোদালের আঘাতে নারী নি*হ*ত, অপর পক্ষ বাড়ী ছাড়া https://dailyalokithbangladeshnewstv.com/archives/4460 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4460#respond Wed, 18 Mar 2026 08:11:47 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4460 মোছা:হাফছা তালুকদার লাখাই প্রতিনিধি।লাখাই প্রতিপক্ষের কোদালের আঘাতে লিচু বিবি নামে এক নারীর নিহতের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা বামৈ ইউনিয়নের বামৈ পূর্ব গ্রামে। নিহত নারীর স্বামী তাজু মিয়া জানান, আমার বসত বাড়ীর উত্তর পাশে নিজস্ব একটি পুকুর আছে ওই পুকুরের পূর্ব পাড় দিয়ে আমার বসত বাড়ীর পানি নিষ্কাশনের নালা করতে গেলে পাশের বাড়ীর মৃত গোয়াছ আলীর ছেলে আব্দুল জলিল মাষ্টার, নুর মিয়া, আকতার মিয়া ও তাদের এক বোন আমার কাজে বাধা দেয়। এই নিয়ে তাদের সাথে আমার কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা আমার হাত কোদাল ছিনাইয়া নিয়ে গেল আমার স্ত্রী লিচু বিবি (৬৫) তাদের হাত থেকে কোদাল আনতে চেষ্টা করলে আকতার মিয়া ও তার ভাই বোন মিলে আমার স্ত্রীর সাথে দস্তা দস্তির এক পর্যায়ে আমার স্ত্রীকে কোদাল দিয়ে আঘাত করে ধাক্কা মেরে মাটিতে পেলে দেয়। এ ঘটনার সাথে আমার স্ত্রী কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জুয়েল রানা আমার স্ত্রী কে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, এ ঘটনার সংবাদ পেয়ে আমি ও পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম সহ সঙ্গী পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে মৃতের সুরতহাল তৈরি ব্যবস্থা গ্রহন করা হয়। পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, মৃতের সুরতহাল তৈরি করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহিদুল হক জানান। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আব্দুল জলিল মাষ্টারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4460/feed 0
স্বঘোষিত হ্যাকারের বিরুদ্ধে ভুক্তভোগীর থানায় জিডি https://dailyalokithbangladeshnewstv.com/archives/4456 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4456#respond Mon, 09 Mar 2026 09:58:50 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4456  

নিজস্ব প্রতিবেদক :হবিগঞ্জের নবীগঞ্জের সুলতান আহমদ (৩৫) নামক এক স্বঘোষিত হ্যাকারের অত্যাচারে অতিষ্ট
নারী সমাজ।আওয়ামিলীগের বড় বড় নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে অপকর্ম নির্দ্বিধায় চালিয়ে যেতেন।

জানা যায়, নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউপির কুড়েরপার গ্রামের আকবর হোসেনের ছেলে সুলতান আহমেদের স্বীকারোক্তিতে উঠে আসে এক ভয়ংকর তথ্য। তার কাজীর বাজার অনলাইন কাজের কম্পিউটার দোকানে ছিল।সেই সুবাদে নির্বাচনের মৌসুম এলেই বেশিরভাগ নারী প্রার্থীদের হোয়াটসঅ্যাপ, ইমো,মেসেঞ্জার
হ্যাক করে ব্ল্যাকমেইলের মাধ্যমে পরকীয়া চালিয়ে যেতেন।আওয়ামী নেতাদের প্রভাব কাটিয়ে মানুষ কে জিম্মি করে তাদেরকেও নারী সাপ্লাই দিয়ে যেতেন।নানা অপকর্মের মাধ্যমে টাকা ইনকাম করে প্রবাসে চলে যায় সেই সুলতান আহমদ।প্রবাসে থেকেও নারীদের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার নানা চেষ্টায় মরিয়া।তার কুপ্রস্তাবে অসম্মতি বা প্রতিবাদ জানালেই নারীদের হোয়াটসঅ্যাপ, ইমো,মেসেঞ্জার ও ফেইসবুক আইডি হ্যাকিং করে নানা ভাবে হয়রানি করে যায়।তার বিরুদ্ধে থানায় ভুক্তভোগীদের জিডি এন্ট্রি রয়েছে।গত ১৮ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৫:৩৪ মিনিটে দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজটিভির সম্পাদক ও প্রকাশক ফরজুন আক্তার মনি’র সঙ্গে এক কলিং সাক্ষাৎতে এ ভয়ংকর তথ্য উঠে আসে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4456/feed 0
হাঁস চুরি নিয়ে সালিশ বসাকে কেন্দ্র করে লাখাইয়ে সংঘর্ষ, আহত ৩০ https://dailyalokithbangladeshnewstv.com/archives/4371 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4371#respond Sun, 28 Dec 2025 11:45:54 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4371 লাখাই প্রতিনিধি :হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ ঘটে। জানা যায়, কয়েকদিন আগে একই গ্রামের আলকাছ মিয়ার ১০–১২টি হাঁস চুরি হয়। এ ঘটনায় একই গ্রামের আলফাজ মিয়া জড়িত—এমন সন্দেহ থেকে প্রথমে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য গত ২৭ ডিসেম্বর ইউপি সদস্য তাউছ মিয়ার উদ্যোগে সালিশ বসানো হলেও সেখানেও উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4371/feed 0
নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে চোর চক্রের হামলায় ৫ পুলিশ সদস্য আহত।।আটক ৩ https://dailyalokithbangladeshnewstv.com/archives/4305 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4305#respond Wed, 08 Oct 2025 02:50:20 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4305 নিজস্ব প্রতিবেদক :-নবীগঞ্জ শহরে চোরাই মোবাইল উদ্ধারে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে রুমন মিয়া একটি চোরাই মোবাইল ফোন ব্যবহার করছেন বলে পুলিশের কাছে তথ্য আসে।
ওই সূত্র ধরে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে ৬-৭ জন পুলিশ সদস্য মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রুমনের বাড়িতে অভিযান চালান।
অভিযানের সময় রুমন মোবাইল ফোনটি নিজের দাবি করে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রুমনের ভাই মামুনসহ কয়েকজন নারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান।
এতে উপপরিদর্শক মেহেদী হাসান (৩০), মাইনুল ইসলাম (৩২), এএসআই মোশারফ হোসেন (২৯), কনস্টেবল শাহ ইমরান (২৭) ও পল্টন চন্দ্র দাশ (২৫) আহত হন।
আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত কনস্টেবল শাহ ইমরানকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনার পর নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রুমনের ভাই মামুনসহ তিন জনকে আটক করেন।
পুলিশের ওপর হামলার খবর পেয়ে নবীগঞ্জ থানায় ছুটে যান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, চোরাই মোবাইল উদ্ধারে গেলে চোরচক্র পুলিশের ওপর হামলা চালায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে তিন জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4305/feed 0