আরো – dailyalokithbangladeshnewstv https://dailyalokithbangladeshnewstv.com অন্ধকার দূরীকরণে প্রতিদিন Thu, 31 Mar 2022 05:31:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 ঢাকাগামী পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল, শায়েস্তাগঞ্জ আড়াই ঘন্টা বন্ধ ছিল   https://dailyalokithbangladeshnewstv.com/archives/2541 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2541#respond Thu, 31 Mar 2022 05:31:06 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2541 .নিজেস্ব প্রতিবেদক।।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ঢাকাগামী আন্তঃনগর পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পরায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বুধবার ( ৩০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বিকল ইঞ্জিন বাদ দিয়ে আখাউড়া থেকে আসা অন্য আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে সন্ধ্যা ৬.৫৭ মিনিটের সময় আান্তঃনগর পারাবতন ট্রেনটি শায়েস্তাগঞ্জ রেল জংশনে যাত্রাবিরতি করে। নির্ধারিত যাত্রাবিরতী শেষে ৭টার দিকে ছেড়ে যাবার সময় ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

ট্রেনের যাত্রী সায়েদুর রহমান বলেন পারাবত ট্রেনে ঢাকা বিমানবন্দর যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পরায় চিন্তায় পড়েন। রাতেই বিদেশের ফ্লাইট, তাই শায়েস্তাগঞ্জ থেকে নোহা গাড়ি রিজার্ভ করে চলে যান।

ঢাকা যাচ্ছিলেন সিলেটের আকবর শায়েস্তাগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় বিলম্বনা পড়েন বিকল্প পথে ঢাকা চলে যান

সহকারি স্টেশন মাষ্টার গৌর প্রসাদ দাস পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, আখাউড়া থেকে অন্য আরেকটি ইঞ্জিন এসে প্রায় এক হাজার যাত্রীবহনের পারাবত ট্রেনটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2541/feed 0
বাগমারার ভবানীগঞ্জ পৌরসভাতে করোনা সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম চালাচ্ছেন মেয়র মালেক মন্ডল। https://dailyalokithbangladeshnewstv.com/archives/557 https://dailyalokithbangladeshnewstv.com/archives/557#respond Tue, 22 Jun 2021 05:44:39 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=557

মোঃ সারোয়ার হোসেন, বাগামারা:

কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে মাঠে নিরলস ভাবে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ভবানীগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডল।

তারই ধারাবাহিকতায় মেয়র মালেক মন্ডল গত (১৮ জুন) জুম্মার নামাজের পূর্বে এবং বিভিন্ন ওয়াক্তিয়া নামাজের পূর্বে এলাকার বিভিন্ন মসজিদে গিয়ে করোনা সম্পর্কে সচেতনামূলক আলোচনা করেন ও মুসল্লিদের মাঝে মাস্ক বিতরন করেন। এছাড়া মেয়র মালেক পৌরসভার রাস্তাঘাটের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলামান রাখতে গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার ১,২,৩,৪ এবং ৭,৮,৯ নং ওয়ার্ড পরিদর্শন করেছেন। ওই সব ওয়ার্ডে টেন্ডারের রাস্তা ও এডিপির মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলামান রয়েছে বলে জানান পৌরসভার সহকারি প্রকৌশলী লিটন মিয়া।

তিনি আরো জানান, এখন বর্ষা মৌসুম তাই কাজের মান যাতে নিম্ন না হয় মেয়র স্যার তা দেখার জন্য অক্লান্তে পরিশ্রম করে কাজগুলো পরিদর্শন করে চলেছেন। এসব পরিদর্শনে তিনি আমাদেরও সাথে নিয়ে যাচ্ছেন । কাজ পরিদর্শন শেষে ওই সব স্থানে করোনা সচেতনা মূলক আলোচনা হচ্ছে যাদের মাস্ক দিয়ে সেই সব লোকদের মাঝে মাস্ক বিতরন করা হচ্ছে। গতকাল মেয়র রামকৃষ্ণপুর মহল্লার রাস্তার কাজ ও মন্দিরের কাজ পরিদর্শন করেছেন। পরে এসব পরিদর্শন শেষে মেয়র মালেক সোমবার দুপুরে পৌরভবনে কাউন্সিলর সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে মতবিমিনয় করেন।

এ সময় পৌরভবনে উপস্থিত ছিলেন কাউন্সিলর আহাদ আলী, সেলিম হোসেন, আচেন আলী, অধ্যাপক শাহিনুর ইসলাম, ব্যবসায়ী আমজাদ হোসেন, পৌর আ’লীগের সাবেক সহসভাপতি মোজাম্মেল হক, ব্যবসায়ী সেলিম রেজা সহ ভবানীগঞ্জ বাজারের গন্যমান্য ব্যক্তিবর্গ । এ সময় মেয়র মালেক উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বলেন, করোনা নিয়ে কেউ আতংকিত হবেন না। সবাই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলবেন। সেই সাথে মাস্ক , হ্যান্ড স্যানিটাইজার , সাবান ব্যবহার করবেন। আমরা পৌর কর্তৃপক্ষ সার্বক্ষনিক আপনাদের পাশে রয়েছি। সেই সাথে বাগমারা মেডিকেলে চিকিৎসার ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে। সর্বশেষ মেয়র মালেক করোনা সংকটের কারণে অভাবগ্রস্থ ও কাজকাম হারানো অসহায় লোকজনের সহায়তায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহবান জানান।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/557/feed 0
জুড়ীতে প্রথম নারী ইউএনও সোনিয়া সুলতানা এর দায়িত্ব গ্রহণ https://dailyalokithbangladeshnewstv.com/archives/555 https://dailyalokithbangladeshnewstv.com/archives/555#respond Tue, 22 Jun 2021 05:42:08 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=555

মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রথম নারী ইউএনও’র দায়িত্ব নিলেন সোনিয়া সুলতানা। সোমবার (২১জুন) বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আল- ইমরান রুহুল ইসলাম নবাগত উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

সোনিয়া সুলতানা‌ জুড়ীতে যোগদানের পূর্বে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৩১তম বিসিএস ক্যাডার হিসেবে চাকুরীতে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক মেয়ে সন্তানের জননী।

দায়িত্ব গ্রহনকালে তিনি জুড়ী উপজেলার সকল জনপ্রতিনিধি, সাধারণ জনগণ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আল- ইমরান রুহুল ইসলাম সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়িত হওয়ায় তিনি আজ নতুন ইউএনও’র নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/555/feed 0
শেরপুরে নব-যোগদানকৃত জেলা প্রশাসককে সংবর্ধনা জানালেন বিদায়ী জেলা প্রশাসক https://dailyalokithbangladeshnewstv.com/archives/552 https://dailyalokithbangladeshnewstv.com/archives/552#respond Tue, 22 Jun 2021 05:38:18 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=552

এস.এম.আরফান আলী,স্টাফ রিপোর্টার:
শেরপুরে বিদায়ী জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর পক্ষ থেকে জেলায় নব-যোগদানকৃত জেলা প্রশাসক মোমিনুর রশিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২১শে জুন (সোমবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ সংবর্ধনার আয়োজন করেন জেলা প্রশাসন।
এসময় আনার কলি মাহবুব নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।

বিদায়ী জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব এটি এম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ফরিদা ইয়াসমিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন, ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারুক আল-মাসুদ, নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মোঃ মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/552/feed 0