ইসলামিক – dailyalokithbangladeshnewstv https://dailyalokithbangladeshnewstv.com অন্ধকার দূরীকরণে প্রতিদিন Tue, 18 Jul 2023 08:19:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 হবিগঞ্জে ১ম নারী ইবাদতখানা ও ওয়াশ ব্লক উদ্বোধন করেন নারী ডিসি ইশরাত জাহান https://dailyalokithbangladeshnewstv.com/archives/3431 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3431#respond Tue, 18 Jul 2023 07:05:15 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3431 ফরজুন আক্তার মনি(সম্পাদক ও প্রকাশক) গত ১৭/০৭/২৩ খ্রিস্টাব্দ হবিগঞ্জ কোর্ট জামে মসজিদের ৩য় তলায় হবিগঞ্জ জেলায় প্রথম মহিলা এবাদতখানা ও ওয়াশ ব্লক এর শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক ও হবিগঞ্জ কোর্ট জামে মসজিদের

সভাপতি ইশরাত জাহান। এসময় উপস্থিত ছিলেন রফিকুল আলম এডিসি রেভিনিউ ও সহ সভাপতি কোর্ট জামে মসজিদ, আতাউর রহমান সেলিম মেয়র হবিগঞ্জ পৌরসভা,এসিকন মঈন খান এলিস, এ এস এম মহসিন চৌধুরী সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) সদস‍্য গোলাম মোস্তফা রফিক, মাহবুবুর রহমান আওয়াল,মো আব্দুস সামাদ, আব্দুল ওয়াদুদ, উস্তার মিয়া, মৌলানা গোলাম মোস্তফা খতিব কোর্ট মসজিদ, মুফতি মুজিবুর রহমান ইমাম কোর্ট মসজিদ,হাফেজ রেজা করিম প্রধান শিক্ষক মাদ্রাসায়ে হিফজুল কোরআন, হাফেজ আল আমীন সহকারি শিক্ষক মাদ্রাসায়ে হিফজুল কোরআন হবিগঞ্জ, খালিদ সাইফুল্লাহ মোয়াজ্জিন কোর্ট মসজিদ, মইনুল ইসলাম খাদেম কোর্ট মসজিদ হবিগঞ্জ, মুসল্লীয়ান বৃন্দ, মসজিদ মার্কেটের ব‍্যবসায়ী বৃন্দ,মাদ্রাসার ছাত্র বৃন্দ প্রমুখ। উদ্ভোধন শেষে দেশ ও জাতির কল‍্যানে বিশেষ করে বিদায়ী জেলা প্রশাসকের মসজিদ সহ সারা জেলার কল‍‍্যান মূলক কাজের প্রশংসা করে মোনাজাতের মাধ‍্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3431/feed 0
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথ পীরের বাজারে বিক্ষোভ মিছিল https://dailyalokithbangladeshnewstv.com/archives/2895 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2895#respond Tue, 14 Jun 2022 17:34:37 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2895 বিশ্বনাথ সংবাদদাতা :-
সারাবিশ্বের মুসলমানদের প্রাণপুরুষ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশা (রাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ নেতা নুপুর শর্মার কটুক্তি ও অশালীন মন্তব্যের প্রতিবাদে, মঙ্গলবার বাদ জোহর দশঘর দারুল কুরআন আলিম মাদ্রাসা থেকে পীরের বাজারে এবং সর্বস্তরের মুসলিম জনতার ব্যানার পীরের বাজার জামে মসজিদের সামনে থেকে মুসলিম জনতা একত্রে বিক্ষোভ মিছিলে যোগদান করে।
নুপুর শর্মার ফাঁসির দাবিসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পীরের বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাজী কদর আলী মার্কেটের গিয়ে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বি মোঃছাদিকুর রহমান ফুর আলীর সভাপতিত্বে মাও,আফরুজের পরিচালনায়।
বক্তব্য রাখেন পীরের বাজার জামে মসজিদের ইমাম মাও আমিনুল ইসলাম আমিনী, দশঘর দারুল কুরআন আলিম মাদ্রাসার প্রিন্সিপাল, মাওঃ খাইরুল ইসলাম,লহরী মাদ্রাসার মোহতামিম মাও,মিজানুর রহমান মুন্সি, চক কাশিম পুর মাদ্রাসার শিক্ষক মাও,জুবায়ের আহমদ,বরুনী মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাও,আমিনুর রশিদ,তালামিযে ইসলামিয়ার বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওঃহোসাইন আহমদ রাজন, শিক্ষানুরাগী মোঃ সেলন মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য, জুবেল মিয়া , তাজুল ইসলাম, জাহিদুল ইসলাম, ,মাও,শরিফ উদ্দীন, মাও,আশরাফুল হক,বিশ্বনাথ, মাওঃ শামীম আহমদ ,দশঘর হাই স্কুল, মাওঃ আব্দুল আজিজ ,মিয়ার বাজার মাদ্রাসা,ব্যবসায়ী নেতা, আবুল বশর মহাজন, মোঃআবুল খয়ের, সাংবাদিক ক্লাবের সদস্য আনহার বিন সাইদ,মুফতি আব্দুল কাইয়ুম জিহাদী,ছাত্রলীগ নেতা শেখ শাহান শাহ আহমেদ, আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম,মাও,ফুজায়েল আহমদ,মাও,ছাদ উদ্দীন,মাও,মাহমদ আলী,মাও আযিম উদ্দীন,মাও,মুস্তাক,মাও,জাকির আহমদ চৌধুরী,হাফিজ সিদ্দিকুর রহমান,মোঃশফিকুল ইসলাম, হাফিজ,ছাদিক,মাও,ফয়েজ আহমদ,মাও,হিফজুর রহমান।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2895/feed 0
বিশ্বনবীর অপমানের প্রতিবাদে নগরঘাটা পোড়ার বাজারে বিক্ষোভ মিছিল https://dailyalokithbangladeshnewstv.com/archives/2890 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2890#respond Fri, 10 Jun 2022 15:04:48 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2890  

সাতক্ষীরা প্রতিনিধি ।।, সাতক্ষীরা জেলা ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে অপমান প্রকাশের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটার ২নং নগরঘাটা ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসল্লিরা।

শুক্রবার জুম্মা নামাজের পর নগরঘাটা খানপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ওলামায়ে কেরামেরা বিক্ষোভ মিছিলে বের করে।

মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নগরঘাটা খান পাড়া জামে মসজিদের ইমাম দেলোয়ার হোসেন ব্যবসায়ী ইকবাল হোসেন সহ জুম্মার নামায আদায় করা সকল ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2890/feed 0
কাতারে কুরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি হাফেজ https://dailyalokithbangladeshnewstv.com/archives/2656 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2656#respond Wed, 13 Apr 2022 06:47:10 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2656 ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।

কাতারে জাতীয় কুরআন প্রতিযোগিতায় দুটি শাখায় প্রথম স্থান ছিনিয়ে নিয়েছেন বাংলাদেশি কিশোর ও তরুণী। আধুনিক কাতারের স্থপতি শেখ জাসেম বিন মুহাম্মদ আলথানির নামে কাতারে প্রতিবছর সরকারি ভাবে জাতীয় পবিত্র কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বছর অনুষ্ঠিত এই কুরআন প্রতিযোগিতায় তিন শাখার মধ্যে বিদেশিদের জন্য নির্ধারিত দুই শাখায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশি দু’জন হাফেজ। এদের মধ্যে এক শাখায় প্রথম হয়েছেন ১৪ বছর বয়সী বাংলাদেশি কিশোর উসামা।

অন্য শাখায় প্রথম হয়েছেন বাংলাদেশি তরুণী আয়েশা।
কাতারে সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় বয়স কিংবা নারী-পুরুষের জন্য আলাদা আলাদা শাখা থাকে না। ফলে এই দু’শাখায় অংশ নিয়েছেন কাতারে বসবাসরত আরব ও অনারব বিভিন্ন দেশের নানা বয়সের হাফেজ নারী ও পুরুষরা।

আর এদের সবাইকে পেছনে ফেলে দুটি শাখায়ই প্রথম স্থান জয় করেন বাংলাদেশি এই হাফেজ কিশোর ও হাফেজা তরুণী।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত কাতারের ধর্মমন্ত্রী ও সুধীজনরা বাংলাদেশিদের এমন জয়জয়কার দেখে মুগ্ধ হয়েছেন।
কাতারের ধর্মমন্ত্রী বলেছেন, পবিত্র কুরআন মুখস্ত বিদ্যায় বাংলাদেশিদের অগ্রযাত্রা প্রশংসনীয়। কাতারে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় দুটি শাখায় বাংলাদেশিদের প্রথম হওয়ার খবরে আনন্দিত কাতার প্রবাসী বাংলাদেশিরাও। কাতারের ধর্ম মন্ত্রণালয় চলতি রমজানের প্রথম সপ্তাহে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2656/feed 0
আজ বিশ্ব অলির দরবারে আখেরি মোনাজাত সম্পন্ন https://dailyalokithbangladeshnewstv.com/archives/2278 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2278#respond Tue, 01 Mar 2022 05:22:45 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2278  

ফরজুন আক্তার মনি,(সম্পাদক ও প্রকাশক)।।আজ বিশ্ব অলি প্রাণের লিডার হযরত শাহ সুফি রহঃ খাজা বাবা ফরিদপুরীর দরবার শরীফে বাৎসরিক মাহফিলের আখেরি মোনাজাত সফল ভাবে সম্পন্ন হয়েছে।বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি মানুষের আশিক ও মাশুকের মহব্বতের খেলা সম্পন্ন হয়েছে।দরবার শরীফে বিশ্ব সহ বাংলাদেশের প্রতিটি থানা,জেলা ও বিভাগের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের এমপি মন্ত্রী ও উচ্চ পদস্থ কর্মকর্তা হিন্দু মুসলিম ভাই বোন ছিলেন।মাহফিলে ভক্ত গণের মধ্যে ছিলো না কোনো ভেদাভেদ।ধনী-গরীব,ছোটো -বড় জাত-বেজাত সবাই মাটিতে চট বিছিয়ে কোটি কোটি মানুষ শুয়েছিলাম।কারো কোনো ধরনের সমস্যা হয়নি।মানুষের নিরাপত্তার জন্য রয়েছিলো সব ধরনের বাহিনী।সপ্তাহ যাবৎ দরবার শরীফে দেখলাম দিনরাত রহমতের বৃষ্টি হচ্ছে।বেনামাজিও ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ এর প্রেমে আল্লাহর অলির ইশারায় মশগুল ছিলেন।প্রেমের মশগুলে থাকা অবস্থায় কার শরীরে কতটুকু মাটি লেগেছিল,কেউই বুঝতে পারেনি।হিন্দু ভাই বোনদের জন্য ছিলো আলাদা তাবু।এবার জীবনের প্রথম মহান আল্লাহর হুকুমে আল্লাহর অলি আউলিয়া দয়া করে আমাকে কোটি কোটি মানুষের সাথে আশিক ও মাশুকের প্রেমের খেলায় তাঁদের সাথে মাটের মাটিতে সপ্তাহ যাবৎ ওঠাবসা ও শুয়ার সুযোগ করে দিয়েছেন।আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি।হে আল্লাহ নবী-রাসুল ও অলি আউলিয়ার সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে কিয়ামত পর্যন্ত থাকতে চাই।আল্লাহ-রাসুল যেখানে আমি আছি সেখানে, অলি আউলিয়া যেখানে আমি আছি সেখানে।নারে তাকবীর -আল্লাহ আকবর।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2278/feed 0
ভারতে হিজাব খুলে আসতে বলায় চাকরি ছাড়লেন কলেজ শিক্ষিকা https://dailyalokithbangladeshnewstv.com/archives/2217 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2217#respond Sat, 19 Feb 2022 03:35:19 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2217 নাজনীন নাবিলা,ঢাকা থেকে।।

ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব খুলে কলেজে প্রবেশ করতে বলায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন ওই কলেজের এক অধ্যাপিকা।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, চাঁদনি নামে ওই অধ্যাপিকা কর্ণাটক রাজ্যের জৈন পিইউ কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক। গত তিন বছর ধরে তিনি কলেজে চাকরি করছেন। এ সময় তিনি হিজাব পরেই ক্লাস করিয়েছেন। এতদিন হিজাব নিয়ে কলেজ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ কে টি মঞ্জুনাথ চাঁদনিকে হিজাব বা কোনও ধর্মীয় চিহ্ন থাকে, এমন পোশাক পরে ক্লাস নেওয়া যাবে না বলে জানায়।

চাঁদনি বলেন,‘এই নতুন সিদ্ধান্ত আমার আত্মমর্যাদায় আঘাত করেছে। তাই ইস্তফা দিলাম।’

হিজাব নিয়ে নিষেধাজ্ঞা প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষের উদ্দেশে লিখেন,‘আপনাদের এই অগণতান্ত্রিক কাজের আমি তীব্র নিন্দা করছি।’

তবে কলেজের অধ্যক্ষ দাবি করেছেন, তিনি চাঁদনিকে হিজাব না পরে আসতে বলেননি।

গত ডিসেম্বর মাসে কর্ণাটকে একটি কলেজের প্রিন্সিপাল কয়েকজন শিক্ষার্থীকে হিজাব পরে কলেজে প্রবেশের অনুমতি দেননি। তখন হিজাব পরার দাবিতে আন্দোলন করে কিছু শিক্ষার্থী। তাদের দাবি, তারা সবসময় হিজাব পরে ক্লাস করে। আগে কখনো এ নিয়ে শিক্ষকরা আপত্তি করেনি। হিজাব তাদের গণতান্ত্রিক অধিকার। ভারতের সংবিধান এ অধিকার নিশ্চিত করেছে।

পরে হিজাব পরার দাবিতে তারা বেঙ্গালুরুর হাইকোর্টে রিট করে। হাইকোর্টে শুনানি হলেও চূড়ান্ত কোনো রায় দেননি। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধর্মীয় পোশাক পরা যাবে না, এমন শর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার শর্ত দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঠিক সময়ে হিজাব ইস্যুতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2217/feed 0
হবিগঞ্জে সন্ধান মিলেনি অনেক গণকবরের,চিহ্নিত গুলো ও দেখার কেউ নেই। https://dailyalokithbangladeshnewstv.com/archives/1704 https://dailyalokithbangladeshnewstv.com/archives/1704#respond Sun, 19 Dec 2021 11:29:32 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=1704 ষ্টাফ রিপোর্টার।বিজয়ের ৫০ বছর অতিক্রম করেছে বাংলাদেশ। অথচ এখন পর্যন্ত হবিগঞ্জের বেশিরভাগ বধ্যভূমি চিহ্নিত করা সম্ভব হয়নি।

যেগুলো চিহ্নিত হয়েছে সেগুলোও পড়ে আছে অযত্ন অবহেলায়। কোনোটিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করলেও অরক্ষিত থাকায় তৈরী হয়েছে বখাটেদের অভয়াশ্রমে। আবার কোথাও বধ্যভূমিতে বসেছে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড।

বধ্যভূমিগুলো সংরক্ষিত না হওয়ায় ক্ষোভ আর হতাশা প্রকাশ করছেন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের দাবি, জেলার সবগুলো বধ্যভূমি চিহ্নিত করে দ্রুত সংরক্ষণের।

এদিকে, বধ্যভূমি কোন পরিসংখ্যানই নেই জেলা প্রশাসনের কাছে। জেলায় বধ্যভুমির প্রকৃত সংখ্যাতো দূরের কথা, কতটি চিহ্নিত হয়েছে আর সংরক্ষিত হয়েছে কতটি সেই তথ্যই নেই তাদের কাছে।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী- এ পর্যন্ত দেশে মোট ২০৯টি বধ্যভূমি ও গণকবরের সন্ধান পাওয়া গেছে। তাদের হিসেবে হবিগঞ্জ জেলায় সন্ধান মিলেছে মাত্র একটি গণকবরের। যেটি বাহুবল উপজেলার ফয়জাবাদ হিল বধ্যভূমি।

জেলার মুক্তিযোদ্ধাদের তথ্যমতে, হবিগঞ্জে অসংখ্য গণকবরের মধ্যে এখন পর্যন্ত ২০টির সন্ধান পাওয়া গেছে। এসকল বধ্যভূমি থেকে অসংখ্য মাথার খুলি, শরীরের হাড় ও চুল পাওয়া যায়।

২০টি চিহ্নিত, সংরক্ষিত ৩টি :
গ্রামবাসীর আন্তরিকতার কারণে ২০টির মধ্যে সংরক্ষিত হয়েছে মাত্র তিনটি বধ্যভূমি। সেগুলো হলো- বানিয়াচং উপজেলার মাকালকান্দি বধ্যভূমি, লাখাইয়ের কৃষ্ণপুর বধ্যভূমি ও চুনারুঘাটের লালচাঁন্দ চা বাগান বধ্যভূমি।

মাকালকান্দি ও কৃষ্ণপুর গ্রামবাসীর অভিযোগ, স্বাধিনতার পর থেকে শহীদ পরিবারের সদস্যরা বধ্যভূমিগুলোকে সংরক্ষণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেওয়ায় এক পর্যায়ে গ্রামবাসী নিজেদের উদ্যোগে স্মৃতিস্তম্ভ নির্মাণ করে সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে কৃষ্ণপুর বধ্যভুমি ও চলতি বছর মাকালকান্দি বধ্যভুমি সংরক্ষন করা হয়। সেখানে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভবও। তবে স্মৃতিস্তম্ভ নির্মাণে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে।

এছাড়া বাহুবলের ফয়জাবাদ হিল বধ্যভুমিতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করলেও সারা বছর সেটি অরক্ষিত থাকে। যে কারণে সেই বধ্যভুমি এখন বখাটেদের অভয়াশ্রম।

স্থানীয় যুবক ইমন মিয়া বলেন, ‘নির্জন এলাকায় চা বাগানের ভেতরে টিলার উপর ফয়জাবাদ হিল বধ্যভুমিটি অবস্থিত। রাতেতো দূরের কথা, দিনের বেলাও এখানে কেউ যান না। এ সুযোগে এই বধ্যভুমিটি বখাটেরা নিজেদের অভয়াশ্রম হিসেবে বেচে নিয়েছে। দিনরাত সেখানে বখাটেরা আড্ডা দেন। বসে মদ জুয়ার আসর।’

তিনি বলেন, ‘সরকারি এখানে একটি সুন্দর স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে। এখন এর চারপাশে উঁচু বাউন্ডারি দেয়াল নির্মাণ করলেই বধ্যভুমিটি সংরক্ষণ হতো।’

অরক্ষিত যেসব বধ্যভুমি :
স্থানীয় প্রশাসন বধ্যভুমি সংরক্ষণের ব্যবস্থা না নেওয়ায় জেলার অধিকাংশ বধ্যভুমিই অযতœ অহেলায় পড়ে রয়েছে। এছাড়া অনেকগুলো বেদখল হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, শায়েস্তাগঞ্জ বধ্যভুমিতে দীর্ঘদিন সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ছিল। যদিও স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রচেষ্টায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এক বছর আগে সিএনজি স্ট্যান্ডটি বধ্যভুমি থেকে সড়ানো হয়েছে।

মুক্তিযুদ্ধের সময় চুনারুঘাটে পাক হানাদার বাহিনী বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে হত্যা করে খেয়াই নদীতে ফেলে দিত। সেই খোয়াই নদীর গতিপথ পরিবর্তন করায় পুরাতন নদী এখন পরিত্যক্ত অবস্থায় পরিণত হয়েছে। মুক্তযুদ্ধের স্মৃতিবিজরিত ও গণকবরের সেই নদীর অংশ এখন অনেকটাই দখল হয়ে গেছে। গড়ে উঠেছে বাসা-বাড়ি-মার্কেট। নদীর যে অংশ এখনও দখল হয়নি সেখানেও ফেলা হচ্ছে ময়লা আবর্জন।
এছাড়া চুনারুঘাটের সুরমা চা বাগান বধ্যভূমি, গাজীপুর সাগরদিঘী বধ্যভূমি, নালুয়া চা বাগান বধ্যভূমি, টেকারঘাট বধ্যভূমি, বানিয়াচং উপজেলার নজিপুর বধ্যভূমি এবং আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা বধ্যভূমির কোন চিহ্নই নেই।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/1704/feed 0
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসলিম উম্মাহকে রাষ্ট্রপতির শুভেচ্ছা https://dailyalokithbangladeshnewstv.com/archives/1342 https://dailyalokithbangladeshnewstv.com/archives/1342#respond Tue, 19 Oct 2021 17:48:42 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=1342 ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (২০ অক্টোবর) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার (১৯ অক্টোবর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সারাবিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। মহান আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ (সা.)-কে ‘রহমাতুল্লিল আলামীন’ তথা সমগ্র বিশ্বজগতের রহমত হিসেবে প্রেরণ করেন। দুনিয়ায় তার আগমন ঘটেছিল ‘সিরাজাম মুনিরা’ তথা আলোকোজ্জ্বল প্রদীপরূপে।

তিনি বলেন, তৎকালীন আরব সমাজের অন্যায়, অবিচার, অসত্য ও অন্ধকারের বিপরীতে তিনি মানুষকে আলোর পথ দেখান এবং প্রতিষ্ঠা করেন সত্য, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা। আল্লাহর প্রতি অতুলনীয় আনুগত্য, অগাধ প্রেম ও ভালোবাসা, অনুপম চারিত্রিক গুণাবলি, অপরিমেয় দয়া ও মহৎ গুণের জন্য তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে অভিষিক্ত।

বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান ‘মদিনা সনদ’ ছিল মহানবী (সা.) এর বিজ্ঞতা ও দূরদর্শিতার প্রকৃষ্ট দলিল উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ দলিলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সার্বজনীন ঘোষণা রয়েছে। ধর্মীয় ও পার্থিব জীবনে তার শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। মহানবী (সা.)-এর জীবনাদর্শ আমাদের সকলের জীবনকে আলোকিত করুক, আমাদের চলার পথের পাথেয় হোক, মহান আল্লাহর কাছে এ প্রার্থনা করি। মহান আল্লাহ আমাদেরকে মহানবী (সা.) এর সুমহান আদর্শ যথাযথভাবে অনুসরণের মাধ্যমে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দিন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/1342/feed 0
বাংলাদেশ জমিয়তুল মুদারিছিন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত https://dailyalokithbangladeshnewstv.com/archives/668 https://dailyalokithbangladeshnewstv.com/archives/668#respond Sun, 04 Jul 2021 16:10:32 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=668
  • সংবাদ দাতাঃ সিলেটের হবিগঞ্জ জেলায়
    বাংলাদেশ জমিয়তুল মুদারিছিন হবিগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে গতকাল ৪/৭/২০২১ইং তারিখ রোজ রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় হবিগঞ্জ- ৩ আসনের সাংসদ আলহাজ্ব এড.মোঃ আবু জাহির ও তার সহধর্মিণী এবং হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহান ও তাঁর স্বামী অতিরিক্ত সচিব পরিবার পরিকল্পনা বিভাগ, সহ দেশের করোনায় আক্রান্ত সকল রোগীদের জন্য ভার্চুয়াল জুম এর মাধ্যমে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।সভাপতিত্ব করেন-অধ্যক্ষ শেখ ফারুক মিয়া,সভাপতি- বাংলাদেশ জমিয়তুল মুদার্রিছিন হবিগঞ্জ জেলা এবং অধ্যক্ষ দারুসসুন্নাহ কামিল মাদ্রাসা, হবিগঞ্জ ।সঞ্চালনা করেন বাংলাদেশ জমিয়তুল মুদারিছিম হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী। এতে বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ।আলোচনা করেন অধ্যক্ষ সৈয়দপুর বাজার ফাজিল মাদ্রাসা,অধ্যক্ষ, দ্বিমুড়া ফাজিল মাদ্রাসা,সুপার নূরে মোহাম্মাদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সহ অন্যান্য মাদরাসার প্রধানবৃন্দ।
  • ]]>
    https://dailyalokithbangladeshnewstv.com/archives/668/feed 0
    বাগমারার ভবানীগঞ্জ পৌরসভাতে করোনা সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম চালাচ্ছেন মেয়র মালেক মন্ডল। https://dailyalokithbangladeshnewstv.com/archives/557 https://dailyalokithbangladeshnewstv.com/archives/557#respond Tue, 22 Jun 2021 05:44:39 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=557

    মোঃ সারোয়ার হোসেন, বাগামারা:

    কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে মাঠে নিরলস ভাবে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ভবানীগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডল।

    তারই ধারাবাহিকতায় মেয়র মালেক মন্ডল গত (১৮ জুন) জুম্মার নামাজের পূর্বে এবং বিভিন্ন ওয়াক্তিয়া নামাজের পূর্বে এলাকার বিভিন্ন মসজিদে গিয়ে করোনা সম্পর্কে সচেতনামূলক আলোচনা করেন ও মুসল্লিদের মাঝে মাস্ক বিতরন করেন। এছাড়া মেয়র মালেক পৌরসভার রাস্তাঘাটের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলামান রাখতে গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার ১,২,৩,৪ এবং ৭,৮,৯ নং ওয়ার্ড পরিদর্শন করেছেন। ওই সব ওয়ার্ডে টেন্ডারের রাস্তা ও এডিপির মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলামান রয়েছে বলে জানান পৌরসভার সহকারি প্রকৌশলী লিটন মিয়া।

    তিনি আরো জানান, এখন বর্ষা মৌসুম তাই কাজের মান যাতে নিম্ন না হয় মেয়র স্যার তা দেখার জন্য অক্লান্তে পরিশ্রম করে কাজগুলো পরিদর্শন করে চলেছেন। এসব পরিদর্শনে তিনি আমাদেরও সাথে নিয়ে যাচ্ছেন । কাজ পরিদর্শন শেষে ওই সব স্থানে করোনা সচেতনা মূলক আলোচনা হচ্ছে যাদের মাস্ক দিয়ে সেই সব লোকদের মাঝে মাস্ক বিতরন করা হচ্ছে। গতকাল মেয়র রামকৃষ্ণপুর মহল্লার রাস্তার কাজ ও মন্দিরের কাজ পরিদর্শন করেছেন। পরে এসব পরিদর্শন শেষে মেয়র মালেক সোমবার দুপুরে পৌরভবনে কাউন্সিলর সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে মতবিমিনয় করেন।

    এ সময় পৌরভবনে উপস্থিত ছিলেন কাউন্সিলর আহাদ আলী, সেলিম হোসেন, আচেন আলী, অধ্যাপক শাহিনুর ইসলাম, ব্যবসায়ী আমজাদ হোসেন, পৌর আ’লীগের সাবেক সহসভাপতি মোজাম্মেল হক, ব্যবসায়ী সেলিম রেজা সহ ভবানীগঞ্জ বাজারের গন্যমান্য ব্যক্তিবর্গ । এ সময় মেয়র মালেক উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বলেন, করোনা নিয়ে কেউ আতংকিত হবেন না। সবাই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলবেন। সেই সাথে মাস্ক , হ্যান্ড স্যানিটাইজার , সাবান ব্যবহার করবেন। আমরা পৌর কর্তৃপক্ষ সার্বক্ষনিক আপনাদের পাশে রয়েছি। সেই সাথে বাগমারা মেডিকেলে চিকিৎসার ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে। সর্বশেষ মেয়র মালেক করোনা সংকটের কারণে অভাবগ্রস্থ ও কাজকাম হারানো অসহায় লোকজনের সহায়তায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহবান জানান।

    ]]>
    https://dailyalokithbangladeshnewstv.com/archives/557/feed 0