ক্যাম্পাস – dailyalokithbangladeshnewstv https://dailyalokithbangladeshnewstv.com অন্ধকার দূরীকরণে প্রতিদিন Wed, 06 Mar 2024 14:02:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 নবীগঞ্জ সরকারি কলেজে স্বচ্ছতা সুনাম ধরে রাখতে অধ্যক্ষের প্রাণপণ চেষ্টা  https://dailyalokithbangladeshnewstv.com/archives/3933 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3933#respond Wed, 06 Mar 2024 14:02:11 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3933
প্রেস বিজ্ঞপ্তি:-
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় অবস্থিত নবীগঞ্জ সরকারি কলেজ।কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মোঃ ফজলুর রহমান গত ১৫ নভেম্বর ২০২৩ তারিখে অধ্যক্ষ পদে যোগদান করেন।উক্ত তারিখে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফর আলী কলেজের বিভিন্ন খাতে কি পরিমাণ টাকা আছে তা তথ্য প্রমাণ সহ বর্তমান অধ্যক্ষের নিকট হস্তান্তর করেন।গত ৮ আগস্ট ২০১৮ খ্রিস্টাব্দ কলেজটি সরকারি করণের গেজেট প্রকাশ করা হয় এবং ৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন বলে নিয়োগ প্রদান করা হয়।নিয়োগ প্রজ্ঞাপন বলে শিক্ষক কর্মচারীগণ গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ  সরকারি পদে যোগদান করলেও এখন পর্যন্ত তাদের বেতন ভাতা বাবদ সরকারি বরাদ্দ আসেনি।কর্মচারীদের মধ্যে দুজন নিয়ম মেনে তাদের স্ব স্ব পদে যোগদান করেননি।তাদের মধ্যে একজন হলেন নবীগঞ্জ উপজেলা বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম অপর জন আমেরিকা প্রবাসী মোঃ সুনাম উদ্দিন।কলেজের অধ্যক্ষ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লিখিত নির্দেশ মোতাবেক কলেজের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত এবং সরকারি নির্দেশ মোতাবেক আর্থিক কার্যাবলী পরিচালনা করেন বলে জানা যায়। কলেজের অধ্যক্ষের দক্ষতায় কলেজে শিক্ষক পরিবেশ উন্নত হয়েছে এবং কলেজে বহিরাগত প্রবেশ করতে পারছে না।নিয়মিত ক্লাস হচ্ছে এবং সাধারণ ছাত্রছাত্রী নতুন অধ্যক্ষ কে পেয়ে অত্যন্ত আনন্দিত।
]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3933/feed 0
সাংবাদিকদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে : বিএমএসএফ https://dailyalokithbangladeshnewstv.com/archives/3290 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3290#respond Thu, 06 Apr 2023 16:12:28 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3290  

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ সাংবাদিকদের আরো বেশি দায়িত্বশীল ও ন্যায়পরায়ন হতে হবে বলে মনে করেন “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর দুমকিতে নিউ স্টার চাইনিজ রেস্তোরাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, দুমকি উপজেলা শাখার সভাপতি এম আমির হোসেন এর সভাপতিত্বে আয়োজিত বার্ষিক ইফতার ও দোয়াঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন । তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আরো বেশি দক্ষতা, বিচক্ষণতার পরিচয় দিতে হবে; নয়তো প্রথমআলোর ঘটনার মত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সাংবাদিকদের মাঝে দলীয় রাজনীতি ঢুকে গেছে এ থেকে বেরিয়ে আসতে হবে। নয়তো ভবিষ্যতে এর চেয়ে ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হতে পারে। পেশাটির সাথে সম্পৃক্ত হাজার হাজার নবীন সাংবাদিককে চ্যালেঞ্জ মোকাবিলা করার লক্ষ্যে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে গড়ে তুলতে সরকারের নিকট তিনি আহবান জানান। ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন দাবি করে তিনি জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান, পটুয়াখালী জেলার সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ বাদল হোসেন, যুগ্ম সম্পাদক এম নাজিম উদ্দিন, মহিপুর উপজেলা বিএমএসএফের সম্পাদক বশির উদ্দিন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার, দুমকি থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুব আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া ও ইফতার শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের দুমকি উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3290/feed 0
নবীগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলাকে মাদকমুক্ত ও শহরকে যানজটমুক্ত করার সিদ্ধান্ত https://dailyalokithbangladeshnewstv.com/archives/3239 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3239#respond Mon, 26 Sep 2022 10:04:36 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3239  

নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৬ সেপ্টেম্ব সোমবার সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম।

বক্তব্য রাখেন,নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলওয়ার, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ,উপজেলা স্বাস্থ্য প : প: কর্মকর্তা আব্দুস সামাদ,
উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন,
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,
ইউপি চেয়ারম্যান নির্মুলেন্দু দাশ রানা,ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব,ইমদাদুল হক চৌধুরী, বাস মালিক সমিতির সভাপতি ইয়াওর মিয়া,সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন প্রমূখ। এছাড়াও সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ,উপজেলা প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
সভায় নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত,মাদকমুক্তসহ চুরি বন্ধে এবং আসন্ন শারদীয় দুগাপুজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উপর গুরুত্বারোপ করা হয়।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3239/feed 0
নবীগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত https://dailyalokithbangladeshnewstv.com/archives/3161 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3161#respond Tue, 30 Aug 2022 16:19:58 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3161  

নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি  : নবীগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ – বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম।

বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাশ,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ডালিম আহমেদ,উপজেলা স্বাস্থ্য পপ কর্মকর্তা ডা: আব্দুস সামাদ,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ,মহিলা বিষয়ক কর্মকর্তা নুছরাত ফেরদৌসী,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক( অব) সাইফুল জাহান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল,সাধারন সম্পাদক সৈয়দ খালেদুর রহমান খালেদ,নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,ইউপি চেয়ারম্যান নির্মুলেন্দু দাশ রানা,হাবিবুর রহমান,আক্তার হোসেন ছুবা,ছালিক মিয়া, ইমদাদুল হক,নোমান হোসেন প্রমূখ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতির টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3161/feed 0
নিউইয়র্কে গেলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক https://dailyalokithbangladeshnewstv.com/archives/2768 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2768#respond Thu, 05 May 2022 04:50:15 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2768 নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।

সরকারি সফরে নিউইয়র্কে গেলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (৩ মে) রাত ১১টা দিকে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

তিনি বলেন, ৪-১৪ মে পর্যন্ত সফরকালে নিউইর্য়কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিতব্য গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টে যোগদান, জাতিসংঘের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইসিটি খাতের ইনভেস্টরদের সঙ্গে মতবিনিময়, আইসিটি খাতে নলেজ শেয়ারিংয়ের বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এস্পায়ার ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা স্মারক সই, সানফ্রান্সিস্কোতে অবস্থিত বিশ্বখ্যাত সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফটের অফিস পরিদর্শন এবং সিলিকন ভ্যালিতে অবস্থিত বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি ও সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান ওরাকলের প্রধান নিবার্হী এবং ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করাসহ বেশকিছু কর্মসূচিতে যোগদানের কথা রয়েছে প্রতিমন্ত্রীর।

১৯৭১ সালে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর স্মৃতিচারণ ও এই মহান কর্মের কৃতজ্ঞতা স্বরূপ এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ সহযোগিতায় নিউইর্য়কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টটি অনুষ্ঠিত হবে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2768/feed 0
কুর্শি ইসলামি সোসাইটির উদ্যোগে দুস্থ পরিবারে ঈদ উপহার সামগ্রী বিতরণ।প্রধান অতিথি সাবেক এমপি মুনিম চৌধুরী https://dailyalokithbangladeshnewstv.com/archives/2753 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2753#respond Sun, 01 May 2022 11:20:18 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2753  

নিজেস্ব প্রতিবেদক।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন ৬ নং কুর্শি ইউপিতে কুর্শি ইসলামি সোসাইটির উদ্যােগে ১লা মে ২২ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু।

জানা যায়, ১লা মে ২২ নবীগঞ্জের ৬নং কুর্শি ইউপিতে কুর্শি ইসলামি সোসাইটি ৯ বছর যাবৎ চলমান।সংগঠনের নেতারা বিভিন্ন উৎসবে এলাকার বিশিষ্ট সমাজ সেবক দের অনুদানে অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে যাচ্ছে। এবারও ১লা মে ২২ কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সংগঠনের সভাপতি শাহিন খানের সভাপতিত্বে ও মোঃ হাসান মিয়ার পরিচালনায় হবিগঞ্জ -১ আসনের সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু সহ এলাকার বিশিষ্ট সমাজ সেবক দের অনুদানে অসংখ্য অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে অসংখ্য পরিবারে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে কুর্শি ইসলামি সোসাইটি।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ -১ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, হবিগঞ্জ জেলার আহবায়ক মুনিম চৌধুরী বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনাতগঞ্জ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যাপক জয়নাল আবেদীন, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও লেখক দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভি’র সম্পাদক ও প্রকাশক ফরজুন আক্তার মনি, বিশিষ্ট সমাজ সেবক কুর্শি ইউপি কৃষকলীগের সভাপতি ও কুর্শি ইউপি মেম্বার দিলবাহার আহমেদ,, মোঃ নোমান আহমেদ সহ অনেকে।প্রধান অতিথি বক্তব্যে জানান কুর্শি ইসলামি সোসাইটি সংগঠন মানব কল্যানে নিয়োজিত। সংগঠনটি এগিয়ে নিতে আমি যথাসাধ্য চেষ্টা করিবো।বিশেষ অতিথিরা উক্ত সংগঠনের উত্তরোত্তর কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্ব শ্রেণি ও পেশার অসংখ্য মানুষ।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2753/feed 0
ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ -২০২২ এর লিখিত পরীক্ষা সম্পন্ন https://dailyalokithbangladeshnewstv.com/archives/2610 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2610#respond Fri, 08 Apr 2022 07:43:42 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2610  

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।
শুক্রবার (০৮ এপ্রিল ২০২২) ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। সকাল ১০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলির সার্বিক তত্ত্বাবধানে আইডিয়াল হাই স্কুল, ভাদৈ, হবিগঞ্জ-এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তিনদিনের শারীরিক সক্ষমতা যাচাই বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ২০ এপ্রিল ২০২২ সকাল ১০ টায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চলমান নিয়োগে হবিগঞ্জ জেলায় ৪৯ জন পুরুষ ও ৯ জন নারীসহ মোট ৫৮ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2610/feed 0
একজন বঙ্গবন্ধুর জন্য বাঙালি জাতিকে হাজার বছর ধরে অপেক্ষা করতে হয়েছে : আইজিপি। https://dailyalokithbangladeshnewstv.com/archives/2505 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2505#respond Sun, 27 Mar 2022 16:03:47 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2505  

জাহাঙ্গীর আলম।।

১৯৭১ সালের ২৫ মার্চ রাত। বাঙালি জাতির ইতিহাসে এ রাত কালরাত হিসেবে চিহ্নিত। ওই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে হামলা চালায় রাজারবাগ পুলিশ লাইনে। জেগে উঠে রাজারবাগে কর্মরত বীর বাঙালি পুলিশ সদস্যরা। হানাদারদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। আমাদের স্বাধীনতা যুদ্ধে প্রথম বুলেট নিক্ষেপ করে পুলিশ।

পূর্বসূরীদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ পুলিশ প্রতিবছর ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস ও স্বাধীনতার প্রথম প্রহর উদযাপন করে থাকে। প্রতিবারের ন্যায় আজ (২৫ মার্চ ২০২২) রাতে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে জাদুঘর প্রাঙ্গণে জাতীয় গণহত্যা দিবস ও স্বাধীনতার প্রথম প্রহর উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। আলোচক ছিলেন মাহবুব উদ্দিন বীর বিক্রম, ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

আইজিপি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সাথে বঙ্গবন্ধু যেমনি একাকার তেমনি রাজারবাগ একটি তাৎপর্যপূর্ণ অভিধা। বঙ্গবন্ধুর কালজয়ী আহবানে সাড়া দিয়ে রাজারবাগে কর্মরত তৎকালীন পুলিশের বাঙালি সদস্যরা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। রাজারবাগ আজও দ্যুতি ছড়ায়।

পুলিশ প্রধান বলেন, বাঙালি জাতিকে হাজার বছর ধরে অপেক্ষা করতে হয়েছে একজন বঙ্গবন্ধুর জন্য। বঙ্গবন্ধু প্রতিটি বাঙালির হৃদয়ে যে আলোক শিখা প্রজ্জ্বলন করে দিয়ে গেছেন তা আজও প্রচন্ড দাউ দাউ করে জ্বলছে।

আইজিপি বলেন, ৫০ বছর বৈশ্বিক সময়ের পরিক্রমায় দীর্ঘ সময় নয়। কিন্তু এ নাতিদীর্ঘ সময়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দারিদ্র প্রায় পরাজিত হয়েছে। এর সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছি বলে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ কখনো পথ হারাবে না । আমরা পৌঁছে যাবো আমাদের স্বপ্নের সোনালী বন্দরে।

কোন পরাজিত শক্তি যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান আইজিপি।

আইজিপি তাঁর বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্বাধীনতা যুদ্ধে নিহত পুলিশ সদস্য এবং সকল শহিদ মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

মাহবুব উদ্দীন বলেন, পুলিশ বাহিনী রাজারবাগে যে প্রতিরোধ গড়ে তুলেছিল সে তরঙ্গ সারাদেশে ছড়িয়ে পড়েছিল। সারা দেশের মানুষ একাত্মতা ঘোষণা করেছেন, তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।

ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বলেন, আমাদের অহংকার করার মত যে অতীত আছে সেটিকে বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে গড়ে তুলতে হবে।

হাবিবুর রহমান বলেন, স্বাধীনতা যুদ্ধে বুকের রক্ত ঢেলে দিয়েছে পুলিশ। এখনও বাংলাদেশ পুলিশ দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত রুখে দিতে কাজ করছে।

সভাপতির বক্তব্যে গোলাম কুদ্দুছ বলেন, বঙ্গবন্ধুর শুধু রাজনীতির ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক ক্ষেত্রেও তাঁর বিশাল ভূমিকা ছিল।

পরে শহিদের স্মরণে রাত ১২টা ০১ মিনিটে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। বাংলাদেশ পুলিশ থিয়েটার এন্ড কালচারাল ক্লাব এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

প্রজন্ম ‘৭১, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ড, শান্তিনগর সোসাইটি, চামেলীবাগ সমাজ কল্যাণ সমিতিসহ দশটি সংগঠন একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠানটির সাথে যুক্ত হয়।

এর আগে বিকালে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে শিশু-কিশোরদের তিনটি ক্যাটাগরিতে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2505/feed 0
পোকখালীতে নিরাপদ সড়কের দাবিতে মানব বন্ধন https://dailyalokithbangladeshnewstv.com/archives/2456 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2456#respond Mon, 21 Mar 2022 12:57:08 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2456 মোঃ ওসমান গনি, কক্সবাজার থেকে।।

কক্সবাজার ঈদগাঁও উপজেলা ইসলামপুর – চৌফলদন্ডী সড়কে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। এই দুর্ঘটনা এড়াতে নিরাপদ সড়কের দাবীতে ২১শে মার্চ সোমবার সকাল ১০ টায় পোকখালী মুসলিম বাজার চৌফলদন্ডী ও আবুল ফজল পাড়া সংলগ্ন তিনরাস্তার মোড়ে মানববন্ধন করেন মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন নামে একটি অরাজনৈতিক সমাজিক সংগঠন ও পোকখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার উদ্দিন বাবুল ও মক্কা বঙ্গবন্ধু পরিষদ ফাউন্ডেশনের সভাপতি হাবিবউল্লাহ চৌধুরী। এসময় বক্তব্য রাখেন মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশনের সভাপতি ডাঃ এম রেজাউল করিম টিপু, আবুল ফজল পাড়া জুমা মসজিদ কমিটির সভাপতি রশিদ আহমদ। মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন পোকখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন কাদের সঞ্চালনায় সমাপনী বক্তব্য রাখেন মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশনের প্রতিষ্টাতা পরিচালক মোঃ ওসমান গণি (ইলি)।

এসময় বক্তরা বলেন, প্রতিনিয়ত লবণ বোঝায় ট্রাক যাতায়তের ফলে সড়কে লবনের পানি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়াতে দূর্ঘটনার ঘটছে। ব্যবসায়ীরা যদি একটু সচেতন হয়ে প্রয়োজনে লবণের পানি না পড়ে ট্রাকে পলিথিন ব্যবহার করা। চালকের বেপরোয়া যান চলাচলের কারনে সড়কে দুর্ঘটনা ঘটে। লবণ বোঝায় করে দ্রুত যান চলাচলের কারণে দুর্ঘটনা ঘটায়। শুধু দুর্ঘটনা নয়, তারা এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়,পোকখালী মাদ্রাসা, ইছাখালী মাদ্রাসা,আইডিয়াল কেজি স্কুল,পাবলিক স্কুল,মধ্যম পোকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়,হাফেজ খানা, নূরানী মাদ্রাসার ছাত্র ছাত্রীদের পড়ার পরিবেশ নষ্ট করে চলেছে। সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে চিন্তিত অভিবাবক। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষক লীগের সভাপতি, রাহামতুল্লাহ,সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, মসজিদ কমিটির সহ সভাপতি মোক্তার আহমেদ,আব্দুল আলিমসহ অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ। সার্বিক সহযোগিতায় মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন সাংগঠনিক সম্পাদক ওবায়দুল কাদের ইমন, অর্থ সম্পাদক সাঈদি, মারওয়ান ঈমন, রিদুয়ান, কলিম উল্লাহ,রাশেল,গফুর,মিজানসহ সকল স্হানীয় এলাকাবাসী।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2456/feed 0
নবীগঞ্জে দারুল হিকমায় মহিলা মসজিদ ও হিফজ ভবন উদ্বোধন করেন ডিসি ইশরাত জাহান  https://dailyalokithbangladeshnewstv.com/archives/2424 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2424#respond Thu, 17 Mar 2022 10:19:40 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2424  

ফরজুন আক্তার মনি,(সম্পাদক ও প্রকাশক)।।হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার পূর্বতিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার বালিকা শাখায় হযরত ফাতিমা (রা:) মহিলা মসজিদ ও হিফজ ভবন উদ্বোধন শেষে ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত মঙ্গলবার বিকাল ৩টায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর, দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার মহিলা মসজিদ, ছাত্র ও ছাত্রী সংসদ কর্তৃক প্রকাশিত দেয়ালিকার মোড়ক উম্মোচন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা সিভিল সার্জন মো: নুরুল হক, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্জ ছাবির আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আফজল হোসেন তালুকদার প্রমুখ। প্রধান অতিথি মাদ্রাসার সুন্দর-সুশৃংখল প্রোগ্রাম, শিক্ষার্থীদের তৈরি করা দেয়ালিকা, শিক্ষা মেলার আয়োজন, দাখিল ও আলিম পরীক্ষার নজরকাড়া ফলাফলের ভুয়শী প্রশংসা করেন এবং মহিলাদের জন্য ব্যতিক্রমধর্মী দৃষ্টিনন্দন মসজিদের দাতা মামুন চৌধুরীর মহৎকর্মের জন্য ধন্যবাদ জানান জেলা প্রশাসক । তিনি মাদ্রাসার উন্নয়নে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি তার বক্তব্যে আরো বলেন, অগ্নীঝড়া মার্চ মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক পাকিস্তানী হানাদার বাহিনীর বিরোদ্ধে মুক্তি সংগ্রামে ঝাপিয়ে পড়ার আহবানে সাড়া দিয়ে দেশবাসী জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে নয় মাসের ব্যবধানে দেশকে বিশ্বদরবারে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নত রাষ্ট্র হিসেবে মর্যাদা লাভ করেছে। মাদক ও ইন্টারনেটের অপব্যবহার থেকে নিজেদের মুক্ত রেখে উন্নত ক্যারিয়ার গঠন করে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দেন। এছাড়াও তিনি বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীসহ সকলের সক্রিয় ভুমিকা পালনের আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম মাদ্রাসার সাফল্যের ভুয়শী প্রশংসা করে বলেন প্রতিষ্টানটি এলাকার সকলের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই জেলায় অন্যতম শ্রেষ্ট প্রতিষ্ঠানে পরিনত হতে চলেছে। তিনি মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা ধর্মীয় জ্ঞান চর্চা ও ধর্মীয় অনুশাসন মানার ক্ষেত্রে অগ্রসর। শিক্ষার্থীদের ধর্মীয় উদার দৃষ্টিভংগী লালন করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বলিষ্ট ভুমিকা পালনের আহবান জানান। মোবাইল কনফারেন্সে ইংল্যান্ড থেকে বক্তব্য রাখেন হযরত ফাতিমা (রা:) মসজিদের দাতা হাজী মুহাম্মদ মামুন চৌধুরী, হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান আফজল মিয়া, লেস্টার সিটির কাউন্সিলর আমিনুর রশীদ তালুকদার, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাওঃ এফ কে এম শাহ জাহান, হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্টের সাবেক সভাপতি মোঃ আব্দুল মতিন, মাওঃ আব্দুল্লাহ আল ইমরান প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, ৩নং বানিয়াচং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওঃ হাবিবুর রহমান, আমেরিকা প্রবাসী আবু সুফিয়ান হুমায়ূন, কুয়েত প্রবাসী ফরাস উদ্দিন, কাউন্সিলর ফজল আহমদ চৌধুরী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাস্টার আব্দুল মালিক চৌধুরী, নাসির আহমদ চৌধুরী, আজিজুর রহমান, দারুল হিকমাহর প্রাত্তন ছাত্র ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়সল তালুকদার, মাওঃ এমদাদুল হক, অভিভাবক মোঃ মুশাহিদ আলী, মাওঃ আব্দুর রকীব হক্কানী, আব্দুল হক তালূকদার ফাউন্ডেশনের আবুল কালাম তালুকদার ছালেক প্রমুখ। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বক্ষণিক সহযোগীতায় মাদ্রাসার ছাত্র ইকবাল ও আরিফের পিতা, দৈনিক সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার। স্বাগত বক্তব্য পেশ করেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান। উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আক্কাছ আলী, সাইদুল হক চৌধুরী সাদিক, প্রভাষক আঙ্গুর খাঁন, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি কাজল সরকার, দৈনিক প্রভাকরের বার্তা সম্পাদক এস.এম আমির হামজা, নবীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ। অনুষ্টানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন মাদ্রাসা সভাপতি মোঃ আলাউদ্দীন।মাদ্রাসার দাখিল ও আলিম পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষার্থীদের ক্রেষ্ট প্রদান করেন হাজী আব্দুর রশীদ ট্রাস্ট। শিক্ষা মেলায় সেরা প্রজেক্ট নির্মাতা ও উপস্থাপক ৫৭ জন শিক্ষার্থীকে আব্দুল হক তালুকদার ফাউন্ডেশন কর্তৃক পুরস্কার প্রদান করা হয়।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2424/feed 0