খাদ্য ও পুষ্টি – dailyalokithbangladeshnewstv https://dailyalokithbangladeshnewstv.com অন্ধকার দূরীকরণে প্রতিদিন Wed, 12 Mar 2025 10:07:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 হবিগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে, প্রথম ৬ মাস শাল দুধ খাওয়াতে হবে। https://dailyalokithbangladeshnewstv.com/archives/4226 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4226#respond Wed, 12 Mar 2025 10:04:34 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4226 জিনাত খান : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে হবিগঞ্জে এ বছর প্রায় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ বুধবার বেলা সাড়ে ১২টায় হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের সাথে অবহতিকরন সভায় এ তথ্য জানানো হয়।
অবহতিকরন সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: রত্মদ্বীপ বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডা: মুখলেছুর রহমান, মেডিকেল অফিসার নিজাম উদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা কলিম উদ্দিন শিকদার প্রমুখ। সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাই মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ গ্রহন করেন। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: রত্মদ্বীপ বিশ্বাস বলেন শিশুদেরকে প্রথম ৬ মাস মায়ের দুধ খাওয়াতে হবে। তার পর তাদের কে মায়ের দুধের পাশাপাশি শাক-সব্জি খাওয়াতে হবে। সারা বাংলাদেশের মধ্যে টিকা খাওয়ানোর দিক থেকে সবার নিচে। আমরা সেই অবস্থা থেকে ভালো করতে চাই।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4226/feed 0
চুনারঘাটে রইছ সামছুন ফাউন্ডেশনের উদ্যােগে রমজান উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ https://dailyalokithbangladeshnewstv.com/archives/3945 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3945#respond Mon, 11 Mar 2024 13:48:12 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3945 স্টাফ রিপোর্টার:- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলাধীন ৫ নং শানখলা ইউপিতে পাট্টা শরীফ গ্রামে রইছ সামছুন ফাউন্ডেশনের উদ্যােগে রমজান উপলক্ষে গতকাল দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সামছুন্নাহার চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক মোজাহিদ ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন আজমিরীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ওমর ফারুক চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক মোর্শেদ কামাল,লুৎফুন্নাহার চৌধুরী,চলচ্চিত্র পরিচালক মুক্তাদির ইবনে ছালাম, শিক্ষাবিদ নাজমুন্নাহার খানম,জিন্নুন নাহার খান,রওনক আহমেদ খান,এড জিনাত জাহান লোপা এবং উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ। উল্লেখ্য মোট দুইশত জন দুস্থ দের মাঝে ১০টি পণ্য সামগ্রী(চাল,ডাল,ছোলা,খেজুর,তৈল,,ট্যাং, মুড়ি,পেঁয়াজ,চিনি,আলু)। বিতরণ করা হয়েছে। সাধারণ মানুষের মাঝে সন্তুষ্টি মূলক দোয়া প্রকাশ করিতে দেখা যায়।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3945/feed 0
হবিগঞ্জের ডিসি ইশরাত জাহানের নেতৃত্বে বিভিন্ন উপজেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রান বিতরণ চলমান https://dailyalokithbangladeshnewstv.com/archives/2972 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2972#respond Thu, 30 Jun 2022 14:17:15 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2972 ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান গত ২৯জুন ২০২২ বানিয়াচং উপজেলার মুরাদপুর এস ই এস ডি পি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আল খায়ের ফাউন্ডেশনের সহযোগিতায় ২০০ পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করেন। পরবর্তীতে ১৩ নং মন্দরী ইউনিয়নের আগুয়া রবিদাসপাড়া, দুলালপুর রাজানগর স্কুল, মন্দরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মন্দরি মডেল উচ্চ বিদ্যালয়, এবং ১০ নং সুবিদপুর ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলাকীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ আশ্রিত বন্যাদুর্গত এবং প্রতাপপুর গ্রামের বন্যাদুর্গত মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে এবং জেলা প্রশাসক, কুমিল্লার সহযোগিতায় প্রাপ্ত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী প্রদানকালে জেলা প্রশাসক জানান যে, জেলায় যথেষ্ট পরিমাণ ত্রাণ সামগ্রী মজুদ আছে। তিনি ক্ষতিগ্রস্থ সকলকে ত্রাণ সামগ্রী প্রদান নিশ্চিতকরণে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নির্দেশনা প্রদান করেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পি আই ও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2972/feed 0
শুদ্ধাচার পুরস্কার পেলেন স্থানীয় সরকার বিভাগের চারজন কর্মকর্তা- কর্মচারী https://dailyalokithbangladeshnewstv.com/archives/2959 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2959#respond Tue, 28 Jun 2022 13:41:37 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2959 ফরজুন আক্তার মনি, ( সম্পাদক ও প্রকাশক)।।

গত ২৮শে জুন, ২০২২ইং, মঙ্গলবার মোঃ হায়দার আলী স্বাক্ষরিত তথ্য ও জনসংযোগ কর্মকর্তা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জানা যায়,

কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ স্থানীয় সরকার বিভাগ ও আওতাধীন দপ্তর/সংস্থা হতে চারজন কর্মকর্তা-কর্মচারীকে জাতীয় শুদ্ধাচার- ২০২১-২০২২ পুরস্কার দেওয়া হয়েছে।

আজ মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ প্রদান অনুষ্ঠানে শুদ্ধাচার পুরস্কারের সন্মাননা ও সনদ তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তরা হলেন-স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর/ সংস্থার প্রধানদের মধ্যে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সালেহ আহমদজ মোজাফফর, ২য়-৯ম গ্রেডে স্থানীয় সরকার বিভাগের উপসচিব জেসমিন পারভীন, ১০ম-১৬তম গ্রেডে প্রশাসনিক কর্মকর্তা শেখ ইমরান হোসেন এবং ১৭-২০ তম গ্রেডের অফিস সহায়ক সেতু চাকমা।

২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে ভালো ফলাফল করায় প্রথম পাঁচটি প্রতিষ্ঠানকে প্রনোদনা প্রদান করা হয়। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে প্রথম স্থান অর্জন করে ঢাকা ওয়াসা, দ্বিতীয় স্থানে সিলেট সিটি কর্পোরেশন, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর তৃতীয়, চট্টগ্রাম ওয়াসা চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

এছাড়া, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ৮টি দপ্তর/সংস্থার শীর্ষ কর্মকর্তা ও ১২ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় সরকার বিভাগের সচিব এর মধ্যে আগামী ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভালো কাজের জন্য পুরস্কার এবং মন্দ কাজের জন্য তিরস্কার এটি সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে। ভালো কাজের স্বীকৃতি দিলে কর্মস্পৃহা ও উৎসাহ বাড়িয়ে দেয়। তেমনি মন্দ কাজের জন্য শাস্তি দিলে সতর্ক হওয়া এবং নিজেকে সুধরে নেয়ার সুযোগ পাবে।

কর্মক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানিয়ে তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের জন্য জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণী পেশার মানুষকে ঐকবদ্ধ্য হয়ে কাজ করতে হবে। নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা অটুট থাকতে হবে। অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। দায়িত্ব পালনে সকলকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মাদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে এ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আওতাধীন দপ্তর/ সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2959/feed 0
হবিগঞ্জের ডিসি ইশরাত জাহান নবীগঞ্জের বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন https://dailyalokithbangladeshnewstv.com/archives/2932 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2932#respond Tue, 21 Jun 2022 02:58:38 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2932 ফরজুন আক্তার মনি, ( সম্পাদক ও প্রকাশক)।। হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান গতকাল ২০ জুন ২০২২ নবীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। এসময় তিনি নবীগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করা বন্যা দুর্গতদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী; উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন; সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2932/feed 0
হবিগঞ্জের ডিসি ইশরাত জাহান আজমিরীগঞ্জ বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করলেন https://dailyalokithbangladeshnewstv.com/archives/2927 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2927#respond Mon, 20 Jun 2022 04:20:54 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2927  

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।
হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান গতকাল ১৯জুন ২০২২ আজমিরীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। এসময় তিনি আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজে আশ্রয় গ্রহণ করা বন্যা দুর্গতদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর তিনি কাকাইলছেও বাজার পরিদর্শন করেন এবং কাকাইলছেও খাদ্য গুদামে আশ্রিত দুর্গত পরিবারগুলোর সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি দ্রুততম সময়ে সেখানে বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকল্পে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী; উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসান, উপজেলা নির্বাহী অফিসার, আজমিরীগঞ্জ সুলতানা সালেহা সুমী; সহকারী কমিশনার মোঃ শোয়েব শাত-ঈল ইভান; এবং অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2927/feed 0
কুর্শি ইসলামি সোসাইটির উদ্যোগে দুস্থ পরিবারে ঈদ উপহার সামগ্রী বিতরণ।প্রধান অতিথি সাবেক এমপি মুনিম চৌধুরী https://dailyalokithbangladeshnewstv.com/archives/2753 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2753#respond Sun, 01 May 2022 11:20:18 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2753  

নিজেস্ব প্রতিবেদক।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন ৬ নং কুর্শি ইউপিতে কুর্শি ইসলামি সোসাইটির উদ্যােগে ১লা মে ২২ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু।

জানা যায়, ১লা মে ২২ নবীগঞ্জের ৬নং কুর্শি ইউপিতে কুর্শি ইসলামি সোসাইটি ৯ বছর যাবৎ চলমান।সংগঠনের নেতারা বিভিন্ন উৎসবে এলাকার বিশিষ্ট সমাজ সেবক দের অনুদানে অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে যাচ্ছে। এবারও ১লা মে ২২ কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সংগঠনের সভাপতি শাহিন খানের সভাপতিত্বে ও মোঃ হাসান মিয়ার পরিচালনায় হবিগঞ্জ -১ আসনের সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু সহ এলাকার বিশিষ্ট সমাজ সেবক দের অনুদানে অসংখ্য অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে অসংখ্য পরিবারে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে কুর্শি ইসলামি সোসাইটি।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ -১ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, হবিগঞ্জ জেলার আহবায়ক মুনিম চৌধুরী বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনাতগঞ্জ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যাপক জয়নাল আবেদীন, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও লেখক দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভি’র সম্পাদক ও প্রকাশক ফরজুন আক্তার মনি, বিশিষ্ট সমাজ সেবক কুর্শি ইউপি কৃষকলীগের সভাপতি ও কুর্শি ইউপি মেম্বার দিলবাহার আহমেদ,, মোঃ নোমান আহমেদ সহ অনেকে।প্রধান অতিথি বক্তব্যে জানান কুর্শি ইসলামি সোসাইটি সংগঠন মানব কল্যানে নিয়োজিত। সংগঠনটি এগিয়ে নিতে আমি যথাসাধ্য চেষ্টা করিবো।বিশেষ অতিথিরা উক্ত সংগঠনের উত্তরোত্তর কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্ব শ্রেণি ও পেশার অসংখ্য মানুষ।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2753/feed 0
বার বার মাথা ন্যাড়া করলে কি সত্যিই চুল ঘন হয়? https://dailyalokithbangladeshnewstv.com/archives/2264 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2264#respond Sat, 26 Feb 2022 09:20:16 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2264 ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।

বাচ্চার চুল খুব পাতলা? ন্যাড়া করালেই চুল ঘন হবে! এমন কথা আমরা প্রায়ই শুনে থাকি। অনেক বাবা-মা মনে করেন বাচ্চাকে বার বার ন্যাড়া না করলে তার ভালো চুল গজাবে না। কিন্তু এই কথার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, চুলের যত্ন নিয়ে এমন অনেক প্রচলিত ধারণা রয়েছে, যা সত্যি নয়। কিন্তু যুগ যুগ ধরে এই ভুলগুলি সকলেই করছেন। তাতে হয়তো চুলের ক্ষতিই হচ্ছে বেশি। সেগুলি জেনে নেয়া যাক।

* রোজ তেল লাগালে চুল তাড়াতাড়ি বাড়বে: এই কথাটা হয়তো অনেকেই বলেছেন আপনাকে। প্রত্যেক দিন নিময় করে মাথায় তেল লাগালে তাড়াতাড়ি চুল বাড়বে। কিন্তু সত্যিটা ঠিক উল্টো। সারাক্ষণ মাথার তালু তৈলাক্ত হয়ে থাকলে তাতে ধুলো-ময়লা বেশি জমবে এবং তাতে চুল পড়া বাড়বে। সপ্তাহে ২ থেকে ৩ দিন তেল মাসাজ করলেই যথেষ্ট। তাতেই মাথার তালুর রক্ত চলাচল বাড়বে এবং চুলের স্বাস্থ্য ভালো হবে। তেল লাগানোর কিছুক্ষণ পর শ্যাম্পু করে নেয়া জরুরি।

* ন্যাড়া হলে চুল ঘন হয়: অনেকেই বাচ্চাদের একাধিকবার ন্যাড়া করিয়ে দেন। কিন্তু ন্যাড়া হলেই যে ঘন চুল হবে, তেমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। চুল গজায় ফলিকলে থেকে। তা মাথার তালুর কয়েক মিলিমিটার নীচে থাকে। মাথার চুল কামানোয় ফলিকলে কোনোভাবেই প্রভাব পড়ে না।

* পাকা চুল তুললে বেশি হবে: চুল পেকে যাওয়ার একাধিক কারণ থাকতে পারে। কিন্তু একটা পাকা চুল টেনে তুললে আরও চুল পেকে যাবে, এমন কোনো প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাড়াতাড়ি চুল পাকার কারণ মূলত জিনগত এবং কিছুটা জীবনযাপনে নানা ভুলত্রুটির জন্য।

* নিয়মিত চুল কাটলে চুল বাড়ে তাড়াতাড়ি: নিয়মিত চুল কাটার সঙ্গে চুল কত তাড়াতাড়ি বাড়বে বা কতটা ঘন হবে, তার কোনো সম্পর্ক নেই। তবে কয়েক মাস অন্তর চুল কাটতে বলা হয় যাতে চুলের ডগা ফেটে গেলে কিংবা চুল নীচের দিকে খুব পাতলা হয়ে গেলে, তা কেটে ফেলা যায়। এতে চুলের স্বাস্থ্য ভালো হতে পারে, কিন্তু এতে চুল তাড়াতাড়ি বাড়ার সরাসরি কোনো যোগ নেই।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2264/feed 0
হবিগঞ্জ পৌরসভা ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করলেন এমপি আবু জাহির https://dailyalokithbangladeshnewstv.com/archives/754 https://dailyalokithbangladeshnewstv.com/archives/754#respond Tue, 20 Jul 2021 11:55:30 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=754 রজত কান্তি চৌধুরী সিটন,হবিগঞ্জ প্রতিনিধি।। সিলেট বিভাগের সুনামধন্য জেলা হবিগঞ্জের

লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ও হবিগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে গতকাল ১৯ জুলাই ২০২১ ইং তারিখ অসচ্ছল দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে হবিগঞ্জ -৩ আসনের
এমপি আবু জাহির।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত সারাদেশ ব্যপি করোনাকালীন সময়ে অস্বচ্চল গরীব অসহায় মানুষ দের মাঝে ঈদ সামগ্রী ও খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার নীতি নির্দেশ মোতাবেক হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম,বাংলাদেশ আওয়ামিলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/754/feed 0
বাগমারার ভবানীগঞ্জ পৌরসভাতে করোনা সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম চালাচ্ছেন মেয়র মালেক মন্ডল। https://dailyalokithbangladeshnewstv.com/archives/557 https://dailyalokithbangladeshnewstv.com/archives/557#respond Tue, 22 Jun 2021 05:44:39 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=557

মোঃ সারোয়ার হোসেন, বাগামারা:

কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে মাঠে নিরলস ভাবে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ভবানীগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডল।

তারই ধারাবাহিকতায় মেয়র মালেক মন্ডল গত (১৮ জুন) জুম্মার নামাজের পূর্বে এবং বিভিন্ন ওয়াক্তিয়া নামাজের পূর্বে এলাকার বিভিন্ন মসজিদে গিয়ে করোনা সম্পর্কে সচেতনামূলক আলোচনা করেন ও মুসল্লিদের মাঝে মাস্ক বিতরন করেন। এছাড়া মেয়র মালেক পৌরসভার রাস্তাঘাটের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলামান রাখতে গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার ১,২,৩,৪ এবং ৭,৮,৯ নং ওয়ার্ড পরিদর্শন করেছেন। ওই সব ওয়ার্ডে টেন্ডারের রাস্তা ও এডিপির মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলামান রয়েছে বলে জানান পৌরসভার সহকারি প্রকৌশলী লিটন মিয়া।

তিনি আরো জানান, এখন বর্ষা মৌসুম তাই কাজের মান যাতে নিম্ন না হয় মেয়র স্যার তা দেখার জন্য অক্লান্তে পরিশ্রম করে কাজগুলো পরিদর্শন করে চলেছেন। এসব পরিদর্শনে তিনি আমাদেরও সাথে নিয়ে যাচ্ছেন । কাজ পরিদর্শন শেষে ওই সব স্থানে করোনা সচেতনা মূলক আলোচনা হচ্ছে যাদের মাস্ক দিয়ে সেই সব লোকদের মাঝে মাস্ক বিতরন করা হচ্ছে। গতকাল মেয়র রামকৃষ্ণপুর মহল্লার রাস্তার কাজ ও মন্দিরের কাজ পরিদর্শন করেছেন। পরে এসব পরিদর্শন শেষে মেয়র মালেক সোমবার দুপুরে পৌরভবনে কাউন্সিলর সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে মতবিমিনয় করেন।

এ সময় পৌরভবনে উপস্থিত ছিলেন কাউন্সিলর আহাদ আলী, সেলিম হোসেন, আচেন আলী, অধ্যাপক শাহিনুর ইসলাম, ব্যবসায়ী আমজাদ হোসেন, পৌর আ’লীগের সাবেক সহসভাপতি মোজাম্মেল হক, ব্যবসায়ী সেলিম রেজা সহ ভবানীগঞ্জ বাজারের গন্যমান্য ব্যক্তিবর্গ । এ সময় মেয়র মালেক উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বলেন, করোনা নিয়ে কেউ আতংকিত হবেন না। সবাই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলবেন। সেই সাথে মাস্ক , হ্যান্ড স্যানিটাইজার , সাবান ব্যবহার করবেন। আমরা পৌর কর্তৃপক্ষ সার্বক্ষনিক আপনাদের পাশে রয়েছি। সেই সাথে বাগমারা মেডিকেলে চিকিৎসার ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে। সর্বশেষ মেয়র মালেক করোনা সংকটের কারণে অভাবগ্রস্থ ও কাজকাম হারানো অসহায় লোকজনের সহায়তায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহবান জানান।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/557/feed 0