জাতীয় – dailyalokithbangladeshnewstv https://dailyalokithbangladeshnewstv.com অন্ধকার দূরীকরণে প্রতিদিন Mon, 02 Mar 2026 13:42:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.11 জাতীয় সংসদের হুইপ হলেন এমপি জি কে গউছ https://dailyalokithbangladeshnewstv.com/archives/4453 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4453#respond Mon, 02 Mar 2026 13:42:58 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4453 ফরজুন আক্তার মনি :-জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য জি কে গউছ।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী সংসদ সদস্য জি কে গউছকে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি এ দায়িত্ব পালনের মাধ্যমে সংসদের কার্যক্রম পরিচালনায় সরকার ও সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।উল্লেখ্য, জি কে গউছ হবিগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দলীয় বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4453/feed 0
হবিগঞ্জে নির্বাচনী সভায় জনসমুদ্র তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন তারেক রহমান https://dailyalokithbangladeshnewstv.com/archives/4398 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4398#respond Fri, 23 Jan 2026 04:15:46 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4398 ফরজুন আক্তার মনি :-
তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোট কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়তে হবে। সকালে ভোট শুরু হওয়ার সাথে সাথেই লাইনে দাঁড়াতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন। এ সময় তিনি জেলার ৪টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, এ দেশের মানুষের ভোটের অধিকার, অর্থনৈতিক মুক্তির জন্য যারা জীবন বাজি রেখে রাজপথে ছিল সেই মানুষগুলোর প্রতি সম্মান জানাতে হলে আমাদের সজাগ থাকতে হবে। গণতন্ত্র রক্ষার জন্য সজাগ থাকতে হবে। ভোট যাতে সবাই দিতে পারে। কিন্তু এরই ভেতরে ষড়যন্ত্র শুরু হয়েছে। টের পাচ্ছেন কিছু আপনারা? গত কয়েকদিন ধরে দেখবেন পত্রিকায় সংবাদ বের হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় খবর আসছে। বিএনপি আমরা বহু বছর ধরে বলে আসছি প্রবাসে যারা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, যারা বাংলাদেশী আছে তাদের ভোটের ব্যবস্থা করার জন্য। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই ব্যবস্থা করেছে। কিন্তু আমরা পত্রিকার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারছি যে একটি রাজনৈতিক দল সবগুলো পোষ্টাল ব্যলট দখলের চেষ্টা করছে। সজাগ থাকতে হবে। তারা ভোট কেনার চেষ্টা করছে। এখন আবার ভোট ইঞ্জিনিয়ারিং করছে। আপনার, আপনার পরিচিত মানুষগুলোর ভোট ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। জনগণকে সজাগ থাকতে হবে। সতর্কও থাকতে হবে। একই সাথে একটি রাজনৈতিক দল অনেক সময় বলছে অমুককে দেখেছেন, তমুককে ক্ষমতায় দেখেছেন। এবার আমাদের দেখুন। এখন ১৯৭১ সালে কি হয়েছি? ১৯৭১ সালে এ দেশ স্বাধীন হয়েছিল। লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু সেদিন এ রাজনৈতিক দল কাদের পক্ষ নিয়েছিল। যারা এ দেশকে স্বাধীন হতে দেয়নি তাদের পক্ষ নিয়েছিল। তাদের পক্ষ নেয়ার ফলে লক্ষ লক্ষ মা বোন তাদের সম্মান হানী হয়েছে। লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল। ভাই যাদের দেখা বলছেন, তাদেরতো ৫০ বছর আগেই দেখেছি। তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল। কাজেই নতুন করে আর দেখবার কিছু নাই। এখন একমাত্র রাস্তা হচ্ছে জনগণের শাসন কায়েম করা। যারা এ দেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। ভোট ইঞ্জিনিয়ারিং এবং ষড়যন্ত্র যে করছে তার আরও একটি খবর হচ্ছে, তাদের লোকজন বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে। নিরিহ মা বোনদের মোবাইল নাম্বার নিচ্ছে। তারা বলে সৎ মানুষের শাসন কায়েম করবে। বিকাশ নাম্বার নিচ্ছে। ফোন নাম্বার নিচ্ছে। বিকাশ করে টাকা পাঠাচ্ছে। এই বলে তাদের পরিকল্পনা। অনেকেই ইতিমধ্যে ধরাও পড়েছে। এগুলোও পত্রিকায় খবর এসেছে। তাহলে যারা নির্বাচনের আগে মানুষকে এভাবে টাকা পাঠাচ্ছে, আগেই যারা অসৎ কাজ করে তারা কি করে সৎ মানুষের শাসন কায়েম করবে। যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে কোনভাবেই তাদের পক্ষে সৎ কাজ করা সম্ভব নয়। তারা যদি ক্ষমতায়ও যায়। এদেশে একমাত্র শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়া প্রমাণ করে দেখিয়েছেন কিভাবে দুর্নীতিকে দুর করতে হয়।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের জন্য নির্ধারিত স্থানে আয়োজি নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায় সাবেক এমপি শাম্মী আক্তারের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন হবিগঞ্জ-১ আসনের প্রার্থী ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী আলহাজ¦ জি কে গউছ ও হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী সৈয়দ মো. ফয়সল। এর আগে সন্ধ্যা সাড়ে ৫টায় সভাস্থলে পৌছেন তারেক রহমান। এরপরই তিনি মঞ্চে মাগরিব ও এশার নামাজ আদায় করেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4398/feed 0
হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন। https://dailyalokithbangladeshnewstv.com/archives/4353 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4353#respond Wed, 26 Nov 2025 12:49:31 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4353 ফরজুন আক্তার মনি :-হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে মোছা. ইয়াছমিন খাতুনকে পদায়ন করেছে সরকার।আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের পদায়ন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।

হবিগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর দক্ষ নেতৃত্ব ও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করছেন জেলার সাধারণ মানুষ।

 

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4353/feed 0
হবিগঞ্জে ২৫ মার্চ গতহত্যা দিবস ২০২৫ অনুষ্ঠিত https://dailyalokithbangladeshnewstv.com/archives/4235 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4235#respond Tue, 25 Mar 2025 09:15:14 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4235 নিজস্ব প্রতিবেদক  :হবিগঞ্জের ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তথ্য অফিসার মোঃ ওয়ালিদুর রহমানের সঞ্চালনা ও স্বাগত বক্তব্য পাঠ করেন। হবিগঞ্জের তথ্য অফিসের উদ্যোগে এবং ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা খন্দকার, হবিগঞ্জ। তিনি প্রথমেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের স্মরণ করেন ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত ইতিহাসের ন্যাক্কারজনক গণহত্যায় যে সকল নিরস্ত্র-নিরীহ বাঙালী শহিদ হন তাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন, হবিগঞ্জ জেলার ১৬ জন বীর শহিদের আত্মত্যাগের কথা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক এবং ইসলামিক ফাউন্ডেশনের হবিগঞ্জের উপপরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান। এছাড়াও জেলার কয়েকজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধগণ ২৫ মার্চ গণহত্যা ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বাস্তব অভিজ্ঞতা ও উক্ত সময়ের স্মৃতিচারণ করে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। বক্তারা গণহত্যার বিষয়ে আলোচনার সময় চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও তারা ২৫ মার্চ নির্মম গণহত্যার সাথে বর্তমানে ফিলিস্তিনের গাজায় সংঘটিত গণহত্যার সাদৃশ্য স্বরূপ আলোচনা করেন।
জেলা তথ্য অফিসের উপপরিচালক মো:আসাদুজ্জামান কাউছার উক্ত আলোচনা সভার সভাপতির বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে ২৫ মার্চ গণহত্যায় শহিদদের স্মরণের পাশাপাশি এই গণহত্যার খবর যেন বিশ্ব গণমাধ্যমে না আসতে পারে তার জন্য পাকিস্তান সরকার কর্তৃক বাধা দানের বিষয়টি তুলে ধরেন। সেই সাথে উক্ত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে জোরালো আলোকপাত করেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4235/feed 0
বাংলাদেশের সকল পৌরসভা বাতিলের পায়তারা https://dailyalokithbangladeshnewstv.com/archives/4189 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4189#respond Sun, 26 Jan 2025 11:22:34 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4189 ফরজুন আক্তার মনি :-৫০ হাজারের চেয়ে কম জনসংখ্যার পৌরসভাকে বাতিলের সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সমগ্র বাংলাদেশের পৌরসভা বাতিল হতে পারে। কমিশন মাঠ পর্যায়ে মতামত নেওয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছে গত বুধবার। এখন চলছে সংকলন কার্যক্রম। এরপর আরেক দফা যাচাই-বাছাই শেষে প্রতিবেদন ফেব্রুয়ারির শেষ দিকে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

কমিশনের সদস্যদের বরাতে জাতীয় গণমাধ্যম বলছে, ৫০ হাজারের চেয়ে কম জনসংখ্যার পৌরসভাকে বাতিলের সুপারিশ করা হবে।

বেশির পৌরসভার ভোটার এলাকা জটিলতায় নির্বাচন হয়নি গত দেড়যুগেও অতীতে দলীয় নেতাদের পুনর্বাসনের জন্য করা হয়েছে। এ ধরনের পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের মাসের পর মাস বেতন বকেয়া থাকে। এ ধরনের প্রায় শতাধিক পৌরসভাকে ইউনিয়নের সঙ্গে একীভূত করার সুপারিশ করবে কমিশন।

সংস্কার কমিশন সূত্র আরও বলছে, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের (মেম্বার) ভোট দিয়ে নির্বাচিত করবেন ভোটাররা। আর ইউপি সদস্যরা ভোট দিয়ে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করবেন। চেয়ারম্যানকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তা না হলে তিনি চেয়ারম্যান হতে পারবেন না। একইভাবে ইউপি সদস্যদের মধ্য থেকে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে। তাঁকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একই পদ্ধতিতে সিটি করপোরেশন ও পৌরসভায় সরাসরি ভোটে মেয়র নির্বাচিত হতে পারবেন না। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মেয়র ও সভাধ্যক্ষ নির্বাচিত হবেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের দায়িত্ব হবে সার্বক্ষণিক। ইউপি চেয়ারম্যানদের বেতন হবে উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণির কর্মকর্তার সমান। পৌরসভার মেয়রের বেতন হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান। সিটি করপোরেশনের মেয়রের বেতন হবে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ওপরে। চেয়ারম্যান বা মেয়রদের কেউ স্নাতক ডিগ্রিধারীর নিচে হতে পারবেন না।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4189/feed 0
আজ জাতীয় শোক দিবস https://dailyalokithbangladeshnewstv.com/archives/4134 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4134#respond Thu, 01 Aug 2024 07:29:44 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4134 ফরজুন আক্তার মনি :-

শোকাবহ আগস্টের প্রথম দিন আজ বৃহস্পতিবার (১ আগস্ট)। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি জাতি হারিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

পঁচাত্তরের ১৫ আগস্ট যেন মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের দিন। সে কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র শিশু শেখ রাসেল, সদ্য বিবাহিত পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, ভাগ্নে শেখ ফজলুল হক মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তাঁর ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, কনিষ্ঠ পুত্র আরিফ সেরনিয়াবাত, দৌহিত্র সুকান্ত আব্দুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আব্দুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার কর্নেল জামিল উদ্দিন আহমেদ ও কর্তব্যরত অনেক কর্মকর্তা-কর্মচারী।

সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা দেশেই নেমে আসে তীব্র শোকের ছায়া। আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই শোক ছড়িয়ে পড়ে।

বঙ্গবন্ধুকে হত্যার পর পশ্চিম জার্মানির নেতা নোবেল জয়ী উইলি ব্রানডিট বলেন, ‘মুজিবকে হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না। যে বাঙালি শেখ মুজিবকে হত্যা করতে পারে তারা যেকোনো জঘন্য কাজ করতে পারে।’

বিশিষ্ট সাহিত্যিক নীরদ শ্রী চৌধুরী বাঙালিদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বিশ্বের মানুষের কাছে নিজেদের আত্মঘাতী চরিত্রই তুলে ধরেছে।’

টাইমস অব লন্ডনের ১৯৭৫ সালের ১৬ আগস্টের সংখ্যায় বলা হয় ‘সবকিছু সত্ত্বেও বঙ্গবন্ধুকে সবসময় স্মরণ করা হবে। কারণ তাঁকে ছাড়া বাংলাদেশের বাস্তব কোনো অস্তিত্ব নেই।’

একইদিন লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়, ‘বাংলাদেশের লাখ লাখ মানুষ শেখ মুজিবের জঘন্য হত্যাকাণ্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে।’

শুধু তাই নয় ২০০৪ সালের এ মাসেই তথা ২১ আগস্ট গ্রেনেড ছুড়ে হত্যার অপচেষ্টা হয়েছিল বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গেলেও এই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী, আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং ৫ শতাধিক নেতা-কর্মী আহত হন।

শোকাবহ আগস্ট মাসের তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু চিরঞ্জীবী, তার চেতনা অবিনশ্বর। বাঙালি জাতির অস্থিমজ্জায় মিশে আছেন তিনি। মুজিবাদর্শে শাণিত বাংলার আকাশ-বাতাস জল-সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এগিয়ে যাবে।’

আগস্ট মাস এলেই বাঙালি তাই কাঁদে। পিতা হারানোর বেদনা বুকে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাসব্যাপী কর্মসূচি পালন করে। শোকাবহ আগস্টে সমগ্র জাতির সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক- রাজনৈতিক সংগঠনসমূহ যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা ও ভাব গম্ভীর আর বেদনাবিধুর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করবে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4134/feed 0
গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ হবিগঞ্জের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ https://dailyalokithbangladeshnewstv.com/archives/4050 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4050#respond Mon, 06 May 2024 15:28:04 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4050  

স্টাফ রিপোর্টার।।জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বকৃীতির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে হবিগঞ্জ জেলা মফস্বল সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। ৬ মে বিকেল সাড়ে ৩ টায় জেলা প্রশাসক হবিগঞ্জের কর্ম ব্যস্ততার কারণে হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ আসাদুজ্জামান কাউচার এর কাছে স্মারকলিপি পেশ করা হয়। হবিগঞ্জ জেলা মফস্বল সাংবাদিক ফোরাম এর সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, উপদেষ্টা ও দৈনিক জনতার দলিল পত্রিকার সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সংগঠনের সাধারণ সম্পাদক ও ডেইলী মর্নিং গ্লোরীর হবিগঞ্জ প্রতিনিধি ফরজুন আক্তার মনি স্মারকলিপি প্রদান করেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4050/feed 0
১-৭ মে ৮ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৪ https://dailyalokithbangladeshnewstv.com/archives/4031 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4031#respond Wed, 01 May 2024 12:34:07 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4031  

ফরজুন আক্তার মনি :-ঢাকা, সোমবার, ৩০ এপ্রিল, ২০২৪: আজ ১ থেকে ৭ মে ৮ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপিত করা হবে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছর ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৪ উপলক্ষে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচী সফল করতে বিএমএসএফসহ দেশের সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠন সমুুহের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নির্বাহী সভাপতি আহমেদ আবু জাফর। একই সাথে তিনি গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে সপ্তাহটি অবশ্যই রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করবেন। কেননা; দেশে বিভিন্ন পেশাজীবীদের অগনিত সপ্তাহ, দিবস যা রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে থাকে। কিন্তু সাংবাদিকদের জন্য একটি গণমাধ্যম সপ্তাহ যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি প্রদান করা উচিত।

“গণতন্ত্র-গণমাধ্যম রক্ষায় নিবেদিত হোক সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা” শ্লোগানে ৭দিন ব্যাপী
কর্মসূচীর মধ্যে সপ্তাহের প্রথমদিন পহেলা মে জেলা ও উপজেলায় স্বাগত র‍্যালী, ২ মে সাংবাদিকদের দাবি সম্বলিত ১৪ দফার প্রচারনা, ৩ মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা ও সাংবাদিক প্রশিক্ষণ, ৪ মে প্রীতি ফুটবল প্রতিযোগীতা, ৫ মে বৃক্ষরোপণ, ৬ মে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ৭ মে সাংবাদিকদের দাবি-দাওয়া আদায়ে রাজধানীর মহানগর, সকল জেলা-উপজেলার সমন্বয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের দাবি সমাবেশ অনুষ্ঠিত হবে।

সপ্তাহ ব্যাপী নানা আয়োজনে সাংবাদিকরা তাদের পেশাগত সমস্যা, সম্ভাবনা, দাবী ও অধিকারের কথা বলবেন( সংবাদ বিজ্ঞপ্তি)।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4031/feed 0
গরমের বিপদ হিট স্ট্রোক, ঝুঁকি এড়াতে করণীয়।ইমেরিটাস অধ্যাপক ডা.এ বি এম আবদুল্লাহ https://dailyalokithbangladeshnewstv.com/archives/4020 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4020#respond Mon, 22 Apr 2024 04:13:18 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4020 ফরজুন আক্তার মনি :-ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ এবারের গরমের বার্তায় জানিয়েছেন, গরমের বিপদ হিট স্ট্রোক এবং ঝুঁকি এড়ানোর বিষয়ও উল্লেখ করেছেন।তিঁনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক।

দেশজুড়ে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করা হ‌য়ে‌ছে।

সারা দেশে প্রচণ্ড দাবদাহ বয়ে যাচ্ছে। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। সারা দেশেই গরমে হাঁসফাঁস অবস্থা, আর গরমের উৎপাতে দিশেহারা মানুষ এবং প্রাণীকুল। এছাড়া নানা রকম অসুখ-বিসুখে আক্রান্ত হচ্ছে অনেকেই। তবে কয়েক দিনে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।

হিট স্ট্রোক কী?

গরমের সময়ের একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যার নাম হিট স্ট্রোক। চিকিৎসা শাস্ত্র অনুযায়ী, প্রচণ্ড গরম আবহাওয়ায় শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে ঘাম বন্ধ হয়ে যায় এবং আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে যেতে পারে, তাকে হিট স্ট্রোক বলে। স্বাভাবিক অবস্থায় রক্ত দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কোনো কারণে শরীরের তাপমাত্রা বাড়তে থাকলে ত্বকের রক্তনালি প্রসারিত হয় এবং অতিরিক্ত তাপ পরিবেশে ছড়িয়ে দেয়। প্রয়োজনে ঘামের মাধ্যমেও শরীরের তাপ কমে যায়। কিন্তু প্রচণ্ড গরম ও আর্দ্র পরিবেশে বেশি সময় অবস্থান বা পরিশ্রম করলে তাপ নিয়ন্ত্রণ আর সম্ভব হয় না। এতে শরীরের তাপমাত্রা দ্রুত বিপদসীমা ছাড়িয়ে যায় এবং হিট স্ট্রোক দেখা দেয়।

হিট স্ট্রোক কাদের বেশি হয়?

প্রচণ্ড গরমে ও আর্দ্রতায় যে কারও হিট স্ট্রোক হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। যেমন—

(১) শিশু ও বৃদ্ধদের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকায় হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। এ ছাড়া বয়স্ক ব্যক্তিরা যেহেতু প্রায়ই বিভিন্ন রোগে ভোগেন যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, লিভার বা হার্টের রোগী, স্ট্রোক বা ক্যান্সারজনিত রোগে যারা ভোগেন, এমনকি যেকোনো কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিংবা নানা ওষুধ সেবন করেন, যা হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

(২) যাঁরা দিনের বেলায় প্রচণ্ড রোদে কায়িক পরিশ্রম করেন, তাঁদের হিট স্ট্রোকের ঝুঁকি বেশি। যেমন কৃষক, শ্রমিক, রিকশাচালক।

(৩) শরীরে পানিস্বল্পতা হলে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

(৪) কিছু কিছু ওষুধ হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ায় বিশেষ করে প্রস্রাব বাড়ানোর ওষুধ, বিষণ্নতার ওষুধ, মানসিক রোগের ওষুধ ইত্যাদি।

হিট স্ট্রোকের লক্ষণগুলো কী?

তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে দেহে নানা রকম প্রতিক্রিয়া দেখা দেয়। প্রাথমিকভাবে হিট স্ট্রোকের আগে অপেক্ষাকৃত কম মারাত্মক হিট ক্র্যাম্প অথবা হিট এক্সহসশন হতে পারে। হিট ক্র্যাম্পে শরীরের মাংসপেশিতে ব্যথা হয়, শরীর দুর্বল লাগে এবং প্রচণ্ড পিপাসা পায়। এর পরের ধাপে হিট এক্সহসশনে দ্রুত শ্বাসপ্রশ্বাস, মাথাব্যথা, ঝিমঝিম করা, বমিভাব, অসংলগ্ন আচরণ ইত্যাদি দেখা দেয়। এই দুই ক্ষেত্রেই শরীরের তাপ নিয়ন্ত্রণ ঠিক থাকে এবং শরীর অত্যন্ত ঘামতে থাকে। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে হিট স্ট্রোক হতে পারে। এর লক্ষণগুলো হলো—

(১) শরীরের তাপমাত্রা দ্রুত ১০৫ ডিগ্রিº ফারেনহাইট ছাড়িয়ে যায়।

(২) ঘাম বন্ধ হয়ে যায়।

(৩) ত্বক শুষ্ক ও লালচে হয়ে যায়।

(৪) নিশ্বাস দ্রুত হয়।

(৫) নাড়ির স্পন্দন ক্ষীণ ও দ্রুত হয়।

(৬) রক্তচাপ কমে যায়।

(৭) খিঁচুনি, মাথা ঝিমঝিম করা, অস্বাভাবিক আচরণ, হ্যালুসিনেশন, অসংলগ্নতা ইত্যাদি।

(৮) প্রস্রাবের পরিমাণ কমে যায়।

(৯) রোগী শকেও চলে যায়। এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে।

প্রতিরোধের উপায় কী?

গরমের দিনে কিছু সতর্কতা মেনে চললে হিট স্ট্রোকের বিপদ থেকে বেঁচে থাকা যায়। এগুলো হলো—

(১) হালকা, ঢিলেঢালা পোশাক পরুন। কাপড় সাদা বা হালকা রঙের হতে হবে। সুতি কাপড় হলে ভালো।

(২) যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকুন।

(৩) বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করুন।

(৪) বাইরে যাঁরা কাজকর্মে নিয়োজিত থাকেন, তাঁরা মাথায় ছাতা বা মাথা ঢাকার জন্য কাপড়জাতীয় কিছু ব্যবহার করতে পারেন।

(৫) প্রচুর পানি ও অন্যান্য তরল পান করুন। মনে রাখবেন, গরমে ঘামের সঙ্গে পানি ও লবণ দুই-ই বের হয়ে যায়। তাই পানির সঙ্গে সঙ্গে লবণযুক্ত পানীয় যেমন-খাবার স্যালাইন, ফলের রস, লাচ্ছি ইত্যাদিও পান করতে হবে। পানি অবশ্যই বিশুদ্ধ হতে হবে।

(৬) তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন-চা ও কফি যথাসম্ভব কম পান করা উচিত।

(৭) রোদের মধ্যে শ্রমসাধ্য কাজ করা থেকে বিরত থাকুন। এসব কাজ সম্ভব হলে রাতে বা খুব সকালে করুন। যদি দিনে করতেই হয়, তবে কিছুক্ষণ পরপর রোদ থেকে সরে গিয়ে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে হবে, প্রচুর লবণযুক্ত পানি ও স্যালাইন পান করতে হবে।

আক্রান্ত হলে কী করণীয়?

প্রাথমিকভাবে হিট স্ট্রোকের আগে যখন হিট ক্র্যাম্প বা হিট এক্সহসশন দেখা দেয়, তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হিট স্ট্রোক প্রতিরোধ সম্ভব। এ ক্ষেত্রে ব্যক্তি নিজেই যা করতে পারেন তা হলো—

(১) দ্রুত শীতল কোনো স্থানে চলে যান। যদি সম্ভব হয়, ফ্যান বা এসি ছেড়ে দিন।

(২) ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ফেলুন। সম্ভব হলে গোসল করুন।

(৩) প্রচুর পানি ও খাবার স্যালাইন পান করুন। চা বা কফি পান করবেন না।

কিন্তু যদি হিট স্ট্রোক হয়েই যায়, তবে রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে, ঘরে চিকিৎসা করার কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে রোগীর আশপাশে যাঁরা থাকবেন তাঁদের করণীয় হলো—

(৪) রোগীকে দ্রুত শীতল স্থানে নিয়ে যান।

(৫) তাঁর কাপড় খুলে দিন।

(৬) শরীর পানিতে ভিজিয়ে দিয়ে বাতাস করুন। এভাবে তাপমাত্রা কমাতে থাকুন।

(৭) সম্ভব হলে কাঁধে, বগলে ও কুচকিতে বরফ দিন।

(৮) রোগীর জ্ঞান থাকলে তাঁকে খাবার স্যালাইন দিন।

(৯) দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন।

(১০) সব সময় খেয়াল রাখবেন হিট স্ট্রোকে অজ্ঞান রোগীর শ্বাসপ্রশ্বাস এবং নাড়ি চলছে কি না। প্রয়োজন হলে কৃত্রিমভাবে নিশ্বাস ও নাড়ি চলাচলের ব্যবস্থা করতে হতে পারে। হিট স্ট্রোকে জীবন বিপদাপন্ন হতে পারে। এমনকি রোগী মারাও যেতে পারেন। গরমের এই সময়টায় সবাইকে সাবধানে থাকতে হবে। দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও হাসপাতালে ভর্তি করে সঠিক চিকিৎসা নেওয়া গেলে বেশির ভাগ রোগীই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।

(১১) গরমে শিশুদের জন্য ঝুঁকিটা বেশি। বাচ্চাদের বেশি বেশি পানি খাওয়াতে হবে। তারা যেন রোদের মধ্যে অনেক বেশি দৌড়ঝাঁপ না করে সেদিকে খেয়াল রাখতে হবে।

সবাইকে মনে রাখতে হবে এই গরমে যথাযথ সতর্কতা অবলম্বন করে এর থেকে বেঁচে থাকা উচিত।

 

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4020/feed 0
হবিগঞ্জে বাঁশের ছাতা মাথায় নিয়ে জেলা প্রশাসনের বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন https://dailyalokithbangladeshnewstv.com/archives/3997 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3997#respond Sun, 14 Apr 2024 15:38:03 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3997 ফরজুন আক্তার মনি :-হবিগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানে বাঁশের ছাতা মাথায় দিয়ে অংশ নিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।আজ ১লা বৈশাখ ১৪৩১ বাংলা। সারাদিন ব্যাপী জেলা প্রশাসনের আয়োজন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিনটি দিয়ে পালিত হয়েছে ।সকাল ৯ টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রার অগ্রভাগে জেলা প্রশাসক মোছা- জিলুফা সুলতানা ও পুলিশ সুপার মো- আক্তার হোসেন পিপিএম সেবা বাংলার কৃষকের ঐতিহ্য বাঁশের ছাতা মাথায় দিয়ে নেতৃত্ব দেন। এ দৃশ্যটি পথিক, দর্শকদের নজর কাড়ে। অপরদিকে খেলাঘরের এক পিটা উৎসবে যোগ দিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অনুষ্ঠানের আয়োজকদের আপ্যায়িত নাড়ু খাওয়ার দৃশ্য ছিলো দৃষ্টিনন্দন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3997/feed 0