ঢাকা – dailyalokithbangladeshnewstv https://dailyalokithbangladeshnewstv.com অন্ধকার দূরীকরণে প্রতিদিন Wed, 01 May 2024 12:34:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 ১-৭ মে ৮ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৪ https://dailyalokithbangladeshnewstv.com/archives/4031 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4031#respond Wed, 01 May 2024 12:34:07 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4031  

ফরজুন আক্তার মনি :-ঢাকা, সোমবার, ৩০ এপ্রিল, ২০২৪: আজ ১ থেকে ৭ মে ৮ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপিত করা হবে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছর ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৪ উপলক্ষে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচী সফল করতে বিএমএসএফসহ দেশের সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠন সমুুহের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নির্বাহী সভাপতি আহমেদ আবু জাফর। একই সাথে তিনি গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে সপ্তাহটি অবশ্যই রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করবেন। কেননা; দেশে বিভিন্ন পেশাজীবীদের অগনিত সপ্তাহ, দিবস যা রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে থাকে। কিন্তু সাংবাদিকদের জন্য একটি গণমাধ্যম সপ্তাহ যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি প্রদান করা উচিত।

“গণতন্ত্র-গণমাধ্যম রক্ষায় নিবেদিত হোক সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা” শ্লোগানে ৭দিন ব্যাপী
কর্মসূচীর মধ্যে সপ্তাহের প্রথমদিন পহেলা মে জেলা ও উপজেলায় স্বাগত র‍্যালী, ২ মে সাংবাদিকদের দাবি সম্বলিত ১৪ দফার প্রচারনা, ৩ মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা ও সাংবাদিক প্রশিক্ষণ, ৪ মে প্রীতি ফুটবল প্রতিযোগীতা, ৫ মে বৃক্ষরোপণ, ৬ মে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ৭ মে সাংবাদিকদের দাবি-দাওয়া আদায়ে রাজধানীর মহানগর, সকল জেলা-উপজেলার সমন্বয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের দাবি সমাবেশ অনুষ্ঠিত হবে।

সপ্তাহ ব্যাপী নানা আয়োজনে সাংবাদিকরা তাদের পেশাগত সমস্যা, সম্ভাবনা, দাবী ও অধিকারের কথা বলবেন( সংবাদ বিজ্ঞপ্তি)।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4031/feed 0
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হটলাইনে প্রতারণা!গ্রাহকের অ্যাকাউন্টের টাকা উধাও হওয়ার অভিযোগ https://dailyalokithbangladeshnewstv.com/archives/4001 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4001#respond Mon, 15 Apr 2024 16:06:31 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4001
  • ফরজুন আক্তার মনি :-ব্যাংকের ২৪ ঘণ্টা হটলাইন নম্বর (১৬২৩৩) থেকে প্রতারকরা গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

    গাজীপুরের পূবাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা এক গ্রাহক অভিযোগ করেছেন যে,সোমবার বিকেলে ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে হটলাইন নম্বর থেকে তাকে ফোন করা হয়। কথোপকথনে, গ্রাহকের কাছ থেকে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) কোড নিয়ে অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

    ভুক্তভোগী মো. মাহবুব আলম অভিযোগ করেন,লেনদেনের তথ্য চাইলে ব্যাংক কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করেন।পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জিডির তদন্ত নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি।

    গ্রাহকদের সতর্কতা:

    কখনোই কাউকে আপনার ওটিপি কোড দেবেন না, এমনকি ব্যাংক কর্মকর্তা পরিচয়কারী ব্যক্তিকেও নয়।
    অনলাইনে লেনদেনের সময় সতর্ক থাকুন এবং সন্দেহজনক লেনদেনের বিষয়ে ব্যাংককে দ্রুত অবগত করিবেন।
    আপনার ব্যাংক অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন

    ]]>
    https://dailyalokithbangladeshnewstv.com/archives/4001/feed 0
    মিথ্যে চুমুর অপবাদ কারী নিপুণ সেই পীরজাদা পাশে https://dailyalokithbangladeshnewstv.com/archives/3971 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3971#respond Wed, 03 Apr 2024 16:00:46 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3971 ফরজুন আক্তার মনি :এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চমকের কথা আগে থেকেই বলে আসছিলেন নিপুণ। প্রথম চমক হিসেবে হাজির করেছেন অভিনেতা মাহমুদ কলিকে। কিন্তু দ্বিতীয় চমক যে পীরজাদা শহীদুল হারুন হবেন এটা অন্তত প্রায় সবারই অজানা ছিল। কারণ, চুমু খেতে চাওয়ার অভিযোগে হারুনকে থাপড়াতে চেয়েছিলেন নিপুণ। অন্যদিকে নিপুণকে চরিত্রহীনসহ বাজে ভাষায় গালাগালি করেছিলেন পীরজাদা শহীদুল হারুন। সেই সময় দুজনের মধ্যে যা হয়েছিল তাতে দুজন দুজনের মুখ দেখারই কথা না। কিন্তু হলো ভিন্ন।

    শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদে সভাপতি প্রার্থী মাহমুদ কলির নেতৃত্বে মঙ্গলবার বিকালে এফডিসিতে একসঙ্গে মনোনয়নপত্র জমা দেন তারা। পীরজাদা শহীদুল হারুন ও নিপুণ আক্তারকে একসঙ্গে একই প্যানেল দেখে খানিকটা চমকে গেছেন অনেকেই। তবে তিনি কোনো পদে প্রার্থী হচ্ছেন তা এখনো জানা যায়নি।

    পীরজাদা শহীদুল হারুন বলেন, আমাদের শিল্পীদের মধ্যে বিভেদ নেই। আমরা সবাই এক। দুই বছর আগে যে নির্বাচন হয়েছিল, সেখানে আমি আম্পায়ার ছিলাম। এবার আমি খেলোয়াড়।

    গত মেয়াদে নিপুণের সঙ্গে ঝগড়াঝাঁটির বিষয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে নিপুণ বড় অভিযোগ করেছিল, এটা ঠিক। কিন্তু সে ওটা নিজের কানে শোনেনি। যারা নিপুণকে ভুল বুঝিয়েছিল সে তাদের কথা প্রকাশ্যেই বলবে। আমি চাই শিল্পীদের এক করতে। সে লক্ষ্য নিয়েই আমি এসেছি।

    এ সময় নিপুণ বলেন, আগেই বলেছিলাম আমাদের প্যানেলে বড় বড় কিছু চমক থাকবে। হারুন ভাই তার মধ্যে একটি। তৃতীয় পক্ষের কারণে আমাদের একটা ঝামেলা হয়েছিল। সেটা এখন আর নেই। দিনশেষে আমরা সবাই শিল্পী, সবাই একসঙ্গে কাজ করতে চাই।

    প্রসঙ্গত, গত ২০২২-২৩ মেয়াদে পরাজয়ের পর জাতীয় প্রেসক্লাবে পীরজাদা হারুনের বিরুদ্ধে যৌন হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। সেই সময় নিপুণ বলেছিলেন— নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে আমার কাছে দুটা চুমু চেয়েছিলেন। সেখানে আমাদের প্যানেলের জেসমিন ছিল। হারুনের ওই কথার জন্য তাকে থাপড়ানো উচিত। কিন্তু নির্বাচনের জন্য তাকে কোনো কিছু বলিনি। তাকে সিনেমা-নাটকে কোনো দিন নেওয়া উচিত নয়।

    অপরদিকে তার অভিযোগ মিথ্যে বলে হারুন বলেছিলেন, ‘নিপুণ একটি বাজে মেয়ে, তার স্বভাব চরিত্রেও প্রবলেম আছে। তাই সে নিজেকে স্বাভাবিক জীবনযাত্রায় নিয়োজিত রাখতে না পেরে অস্বাভাবিক।

    ]]>
    https://dailyalokithbangladeshnewstv.com/archives/3971/feed 0
    ১৫ হাজার কার্ডিয়াক সার্জারি করে শীর্ষে মানবিক ডা.লুৎফর রহমান https://dailyalokithbangladeshnewstv.com/archives/3966 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3966#respond Sun, 24 Mar 2024 04:39:57 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3966 ফরজুন আক্তার মনি :-২০০২ সালের জানুয়ারি, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক ছাত্রীর হার্টের দুটি ভালভ নষ্ট হয়ে যায়।তার ডাবল ভালভ সার্জারির প্রয়োজন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টাকা যোগাড় করে চিকিৎসার জন্য তাকে সিকদার মেডিকেলে নিয়ে যায়।সিঙ্গাপুর থেকে সি এন লি নামে একজন সার্জন আসেন। তাকে বলা হলো, ‘এ মেয়ের সার্জারি তোমাকেই করতে হবে।’

    লাইসেন্স না থাকায় লি অপারগতা জানান।পরে চিফ সার্জন ভারতীয় দিলীপ মিশ্রকে বলা হলো।তিনিও রাজি হলেন না।পরে তাকে আমার সঙ্গে থাকার অনুরোধ করি।পরদিন অপারেশন থিয়েটারে তার আসতে দেরি হয়।আমার প্রধান অ্যানেস্থেসিওলজিস্ট মেজর মুজিব জানান,অপারেশন শুরু করুন,দিলীপ আসবে। পরে জানলাম,দিলীপ আগের রাতেই ভারতে পালিয়ে যান।

    কথাগুলো গণমাধ্যমে জানিয়েছেন ডা. লুৎফর রহমান।তার নেতৃত্বে সম্প্রতি ল্যাবএইড হাসপাতাল হৃদরোগ-সংক্রান্ত ১২ হাজার সফল অস্ত্রোপচারের মাইলফলক ছুঁয়েছে। ডা. লুৎফর ল্যাবএইডে ১২ হাজার ও সিকদার মেডিকেলে ৩ হাজার,মোট ১৫ হাজার অস্ত্রোপচারের অনন্য মাইলফলক ছুঁয়েছেন। সম্প্রতি দেশ রূপান্তরের মুখোমুখি হয়েছিলেন প্রথিতযশা এ কার্ডিয়াক সার্জন।

    ডা. লুৎফর রহমান বলেন, ‘এটাই ছিল আমার প্রথম জটিল সার্জারি।অপারেশন থিয়েটারে মেজর মুজিব ও টিমের অন্য সদস্যরা আমাকে সাহস জুগিয়েছিলেন। সেই অপারেশনটি সফল হয়েছিল।আমি অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এ খবর জানাতেই শিক্ষার্থীদের সে কী উচ্ছ্বাস।আজও চোখ বন্ধ করলে সে দৃশ্য দেখতে পাই।সার্জারিতে মেয়েটি মারা গেলে ছাত্ররা তাকে পেটাবে এ ভয়ে দিলীপ দেশে ফিরে যান এবং আর কখনো ফিরে আসেননি।’

    চিফ সার্জন দিলীপের চলে যাওয়ায় ডা. লুৎফরের বড় চিকিৎসক হওয়ার দ্বার উন্মোচিত হয়।দিলীপের শূন্য পদে হাসপাতাল-মালিক জয়নুল হক সিকদার তাকে দায়িত্ব দেন।এর জন্য তাকে পরীক্ষা দিতে হয়েছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ টিমের কাছে।এরপর সিকদার হাসপাতাল হয়ে ল্যাবএইড কেটে গেছে ২২ বছর। একসময় হার্ট অ্যাটাকের রোগীদের বিদেশে নেওয়া হতো,মানুষের ভরসা তখনো দেশের ডাক্তাররা হয়ে ওঠেননি।এখন দেশেই জটিল সব অপারেশন হচ্ছে।দেশের বড় বড় রাজনীতিক,আমলা, ব্যবসায়ী,কবি ও লেখকদের হার্টে ছুরি চালাচ্ছেন ডা. লুৎফর রহমান।কবি নির্মলেন্দু গুণের হার্টের সার্জারিও করেছিলেন তিনি।

    তিনি বলেন, ‘গুণদা খুব রসিক মানুষ।অপারেশন থিয়েটারে গুণদাকে বললাম, দাদা টেনশন করবেন না। গুণদা বললেন, “সমস্যা হচ্ছে, হার্ট একটাই। সেখানে আবার তুমি ছুরি-কাঁচি চালাবা”!’

    ডা. লুৎফর বলেন, ‘পেছন ফিরে তাকালে অনেক কথা মনে পড়ে।নিজের সঙ্গে লড়াই করতে করতে আজকের এ অবস্থানে এসেছি।বর্তমানের আমি হয়ে উঠতে দিনের পর দিন যন্ত্রণা সহ্য করেছি।পেশাগত উন্নয়নের জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছি।ওরা ছোট দেশের চিকিৎসক বলে অবহেলা করত,বাইরের দেশের রোগীদের স্পর্শ করা যেত না,দূর থেকে দেখতে হতো।’ কিন্তু তিনি থেমে থাকেননি।বড় চিকিৎসক হওয়ার নেশায় পরিশ্রম করেছেন,লড়াই চালিয়ে গেছেন।

    চিকিৎসক ও ব্যক্তিজীবন বিষয়ক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি আমার পরিবারকে সময় দিতে পারি না।বাচ্চাকে কখনো স্কুলে নিয়ে যাওয়া হয়নি।আমার সংসার আমার স্ত্রীকেই দেখাশোনা করতে হয়। চিকিৎসা পেশায় আসার পর আর কিছুই করা হয়নি। টানা রোগী দেখছি আর সার্জারি করছি।’ ‘এমনও হয়েছে যে অপারেশনে লম্বা সময় লেগেছে,আমি চাপ কমাতে বাইরে বের হয়ে চা খেয়েছি, সহকর্মীদের সঙ্গে হালকা গল্প করেছি এরপর আবার অপারেশন কক্ষে ঢুকে অপারেশন তদারকি করেছি। এ ছাড়া অপারেশন শেষে আমি প্রায়শই রিলাক্স মুডে চা অথবা কফিতে চুমুক দেই। প্রতিটি সফল অপারেশন আর রোগীর মুখের হাসি আমাকে সব কষ্ট ভুলিয়ে দেয়’।

    ড. লুৎফর বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের যখন হার্ট অ্যাটাক হয় তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ডাক পড়েছিল আমার।তখনকার বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন বললেন, “তুই যেখানেই থাকিস দ্রুত বঙ্গবন্ধু হাসপাতালে আয়। কাদের ভাইয়ের হার্ট অ্যাটাক হয়েছে, অবস্থা খুব খারাপ”। আমি গাড়িতে থেকেই ল্যাবএইডের আইসিইউতে ফোন করে আমার টিমকে রেডি হয়ে নিচে নামতে বলি। কাদের ভাই চোখ খুলছিলেন না।প্রধানমন্ত্রী এসে কাদের বলে ডাক দিতেই তার চোখের পাতা নড়ে উঠল। প্রধানমন্ত্রীকে আমি বলি, এখানে যন্ত্রপাতি না থাকায় সবকিছু ল্যাবএইড থেকে এনেছি।তিনি উপাচার্যকে ধমক দেন।পরদিন ভারত থেকে ডাক্তার দেবী শেঠি আসেন এবং কাদের সাহেবকে সিঙ্গাপুরে পাঠানো হয়।’

    সে সময় ডা. দেবী শেঠি বলেছিলেন, ‘ঢাকার হৃদরোগ বিশেষজ্ঞরা যা করেছেন তা খুবই চমৎকার। ইউরোপ-আমেরিকাতেও এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়।’

    হার্টের সফল চিকিৎসার নেপথ্যের নায়ক সার্জন লুৎফর রহমান প্রচারের বাইরে থাকায় তার কথা অনেকেরই অজানা।তার বড় চিকিৎসক হওয়ার রাস্তা সহজ ছিল না।তিনি ১৯৯৮ সালে হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে কার্ডিয়াক সার্জারির ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং বিসিএস পরীক্ষা দিয়ে একই হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগ দেন।হৃদরোগ হাসপাতালের চিকিৎসকদের দক্ষ করার জন্য যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দল আসত। তাদের কাছ থেকে দক্ষতা বাড়ানোর ও জটিল সার্জারির বিষয়ে জ্ঞান অর্জন করেন তিনি।

    সিকদার হাসপাতালে কার্ডিয়াক সার্জারি বিভাগে চিফ সার্জন করা হয় সিঙ্গাপুরের বিখ্যাত সার্জন ডা.মুরালি ভেট্টাকে।স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভাগ চালু করতে দেশি সার্জন থাকার বাধ্যবাধকতা থাকায় জয়নুল হক সিকদার খুঁজে বের করেন তাকে।সিকদার মেডিকেলের কর্তৃপক্ষ তাকে বলে,হৃদরোগ হাসপাতালের চাকরি ছেড়ে দিয়ে তাদের সঙ্গে যুক্ত হতে হবে।তার পরিবার আপত্তি জানায়।শেষ পর্যন্ত তিনি সিকদার হাসপাতালে যোগ দেন।

    ডাক্তার লুৎফর বলেন, ‘আমার এ সিদ্ধান্ত অনেককেই হতবাক করেছিল।কিন্তু আমি বড় সার্জন হতে চেয়েছিলাম। সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দলের প্রশিক্ষণ আমাকে দক্ষ করে তুলেছে।’

    তিনি বলেন, ‘সিকদার সাহেব বলতেন,মানুষের কান্না ভালো লাগে না, রোগীর মৃত্যু যেন না হয়।রোগী মারা গেলে তোমাকে রাখব না।যেহেতু সরকারি হাসপাতালে ফিরে যাওয়ার সুযোগ ছিল না,ফলে চাকরি চলে গেলে আমি কী করব এ চিন্তা ছিল।এ চাপে মাথাব্যথা নিয়ে কত যে প্যারাসিটামল খেয়ে ঘুমাতে হয়েছে তার ঠিক নেই।তবে ৫০০ অপারেশন করার পর আমি আর পেছনে তাকাইনি। একে একে জটিল সব অপারেশন করেছি।বিদেশের হাসপাতালও ঝুঁঁকি নেয়নি এমন রোগীরও অপারেশন করেছি অবলীলায়।’

    ডা. লুৎফর বলেন, ‘২০০৭ সালে ১৮ বছরের একটি ছেলে আসে আমার কাছে। তার হার্টের অবস্থা খুব খারাপ।ভারতে তার অপারেশন হয়নি।তার আত্মীয়স্বজন ধরেই নিয়েছিলেন ছেলেটা মারা যাবে।তাই টাকা খরচ করে তার অপারেশন করাতে তারা রাজি ছিল না।ফুটফুটে একটা তরুণকে দেখে আমার মায়া হলো।বললাম,আমি অপারেশন করব,মরে গেলে টাকা দিতে হবে না।শেষ পর্যন্ত ছেলেটা সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে।আরেকটা রোগী পাই যার চার প্রজন্ম ধরে একজন করে পুরুষ সদস্য।এ রোগী না বাঁচলে বংশ রক্ষা হবে না।সব শুনে মনে হলো,হয় বংশ রক্ষা হবে না হয় নির্বংশ।অপারেশন করলাম,সফল হলাম; অপারেশন থিয়েটারের সামনে সবার কান্না,সে কী আনন্দ।’

    তিনি বলেন, ‘একেকটা সার্জারি মানে একেকটা নতুন গল্প।রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে বা তার স্বজনরা আমার চেম্বারে রান্না করা খাবার, উপহার নিয়ে আসেন।অনেক রোগী বিদেশে ঘুরতে গেলেও উপহার নিয়ে আসেন।এক মা তার ছেলেকে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে কেঁদেকেটে দোয়া-দরুদ পড়ে বুকে ফুঁ দিলেন।তাকে বললাম,চুক্তিতে তো এটা লেখা ছিল না।এর জন্য অতিরিক্ত ফি দিতে হবে।শুনে তিনি হেসে ফেলেন এবং বলেন, স্যার! আমার পুকুরের মাছ নিয়ে আসব আমার ছেলেকে সুস্থ করে দিন।’

    ডা. লুৎফর হার্ট চালু রেখে শতভাগ বিটিং হার্টে অপারেশন করার ক্ষেত্রে প্রায় শতভাগ সফল।তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে,বুকের ভেতর থেকে রক্তনালি নিয়ে বাইপাস সার্জারি করা।এ পদ্ধতিকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় লিমা রিমা অর্থাৎ লেফট ইন্টারনাল মেমোরি আর্টেরি এবং রাইট ইন্টারনাল মেমোরি আর্টেরি। লিমা রিমা করে যদি বাইপাস করা হয়,তাহলে হার্টে কোনোদিন ব্লক হবে না। হার্ট সারাজীবন ভালো থাকবে।

    ২০০৪ সালের আগস্টে ল্যাবএইডে যোগ দেন এ চিকিৎসক। প্রায় ২০ বছর। তিনি বলেন, ‘তারা আমাকে স্বাধীনভাবে কাজ করার আশ্বাস দেয়।আমি আর কোথাও যুক্ত হইনি।এর মধ্যে নানা হাসপাতাল থেকে অফার এসেছে কিন্তু নানা কারণে যাওয়া হয়নি।’

    ]]>
    https://dailyalokithbangladeshnewstv.com/archives/3966/feed 0
    হে কিংবদন্তি সাদি মোহাম্মদ(কবিতা)ফরজুন আক্তার মনি https://dailyalokithbangladeshnewstv.com/archives/3959 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3959#respond Sun, 17 Mar 2024 13:06:31 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3959 হে কিংবদন্তি সাদি মোহাম্মদ
    ফরজুন আক্তার মনি

    হে কিংবদন্তি জনপ্রিয় সাদি মোহাম্মদ
    তুমি দেশ বরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী ,
    তুমি রাষ্ট্র ও সমাজের সম্পদ,
    তোমায় আটকে রাখা ছিল মোদের দায়িত্ব।
    তোমার গুণের বৈশিষ্ট্য নতুন প্রজন্মে অজানা,
    অবশেষে আঁধারে হল জানা,
    অভিমানের শোক টুকু বুকে হল গাঁথা।
    এত অভিমানে হারিয়ে গেলে কতই ভক্ত রেখে,
    যদি মোদের জানা হত চলে যাবে ছেড়ে,
    মোর ছোট্ট জীবনে যত পাওয়া
    চরণে দিতাম যেয়ে।
    এতে যুক্ত ছিল হিরার আংটি সহ কত এ্যাওয়ার্ড,
    দলিলমুলে করিতাম তোমায় প্রদান।
    তুমি হারিয়ে যাওয়ার যত ক্ষয়
    দেশে পূরণ হওয়া সম্ভাবনা কম।
    দেশের গুণকীর্তন বিভাজনে আমি অচল,
    অর্জন হয়নি অনুধাবনের শক্তি,
    সবার প্রতিই রেখে দিলাম ভক্তি,
    ওপারে খুবই ভালো থেকো
    রেখে দিলাম অধমের উক্তি।

    ১৭/৩/২৪ ইং

    ]]>
    https://dailyalokithbangladeshnewstv.com/archives/3959/feed 0
    বাক প্রতিবন্ধীর মুক্তি চাই(কবিতা) ফরজুন আক্তার মনি https://dailyalokithbangladeshnewstv.com/archives/3949 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3949#respond Wed, 13 Mar 2024 07:18:16 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3949 বাক প্রতিবন্ধীর মুক্তি চাই
    ফরজুন আক্তার মনি

    “প্র‍বল উত্তাপে যতটুকু ঢালো অন্ধকারে
    তার চেয়েও নীল আমি অহরহ দংশনে”।
    ভাল নাহি বাসো তব পড়েছিল মহতী দৃষ্টি,
    হৃদয় গহীনে হল ভালোবাসা সৃষ্টি।

    নীতিতে বিচার করে দেখো একবার,
    তুমি সফল নাকি আমি?
    রাস্তাঘাট রেখে বন্ধ,করেছো মোরে অন্ধ,
    কিন্তু মন এক মায়াবী পাখি
    তাকে বন্দী রাখতে পারোনি!
    নিজেকে অন্তরালে কাঁদালে মোরে,
    তবে সারাক্ষণ থাকো হৃদয়ের চোখে।
    নীতিতে বিচার করে দেখো একবার,
    তুমি সফল নাকি আমি?
    নিয়মিত গুরুর ভালমন্দ খোঁজা
    হঠাৎ অপরাধী সাজা খুবই সোজা,
    কিন্তু পাখিদের সঙ্গে মোর বন্ধুত্ব রাখা
    তারা নিয়মিত পৌঁছায় হাল অবস্থা।
    তুমি মোরে রেখেছো বাক প্রতিবন্ধী!
    কিন্তু বাতাসের কানে কানে কথা বলি,
    বাতাস মূহুর্তে নিয়ে আসে ধ্বনি।
    নীতিতে বিচার করে দেখো একবার,
    তুমি সফল নাকি আমি?
    ভালোবাসা অমূল্য সম্পদ
    হুমকিতে অপমানিত প্রকৃতির সুরে,
    দেখেছি এক ভয়ংকর রুপে,
    আমি সুখতাঁরার তৃপ্তিতে প্রস্তুত,
    ধরণীতে রেখে যেতে চাই মমতার অমর সুখ।
    মোর চিত্ত আটকাতে যদি ব্যর্থ হও,
    বাক প্রতিবন্ধীর মুক্তি দাও।
    ধরণী আপন সৌন্দর্যে শোভায় থাক দৃশ্য,
    বিমোহিত হউক স্রষ্টার সৃষ্টি
    বাতাসে স্বাদ গ্রহণ করুক,যত অভাগা মা বাবা,
    আপন মহিমায় মুছুন অভাগার নীল
    “সন্তুষ্ট করুন মহান রব”

    ১৩,৩,২৪ খ্রিস্টাব্দ

    ]]>
    https://dailyalokithbangladeshnewstv.com/archives/3949/feed 0
    কবি মিডিয়া ব্যক্তিত্ব মানবাধিকার কর্মকর্তা শেলীর জন্মদিনে ভবঘুরে,পথশিশুর পাশে গেলেন মনি https://dailyalokithbangladeshnewstv.com/archives/3938 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3938#respond Fri, 08 Mar 2024 08:00:18 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3938 স্টাফ রিপোর্টার:- আজ কবি ও মিডিয়া ব্যক্তিত্ব ঢাকাস্থ মানবাধিকার সিনিয়র কর্মকর্তা মরিয়ম শেলীর শুভ জন্মদিন।দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজটিভির সম্পাদক ও প্রকাশক, ডেইলী মর্নিং গ্লোরীর হবিগঞ্জ প্রতিনিধি, নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরজুন আক্তার মনি গত বছর তার ডায়েরিতে লিখে রেখেছিলেন তার প্রিয় ব্যক্তি মরিয়ম শেলীর জন্ম তারিখ।তিনি বছরের শুরু থেকেই প্রতিদিন ডায়েরিতে সেই তারিখের অপেক্ষা করেন।মনি তার প্রিয় ব্যক্তি মরিয়ম শেলী কে তার জীবনের শ্রেষ্ঠ গুরু হিসেবে মনে প্রাণে ধারণ করেছেন।অদ্য তার ছোট একটি অপারেশন হয়েছে।হসপিটাল থেকে বের হয়েই তার গুরু শেলীর জন্মদিন নিয়ে ব্যস্ত হয়ে ওঠেন।তিনি তার গুরু শেলীর জন্মদিন উপলক্ষে কিছু ভবঘুরে ও পথশিশু কে কিছু খাওয়ার জন্য সামান্য কিছু টাকা আবার কাউকে সামান্য কিছু খাবার নিজ হাতে দিয়েছেন।মনি জানান,তিনি আমার জীবনের শ্রেষ্ঠ গুরু,আমি বেঁচে থাকার একটি অংশ এবং ইতিহাস।আমার নিশ্বাস যতক্ষণ থাকবে তাঁর প্রতি আমার সম্মান শ্রদ্ধা অটুট থাকবে এবং আমি তার দীর্ঘায়ু কামনা করি।তার কৃতিত্ব আমার জীবনে রাস্তায় থালা পেতে নেওয়া ভিক্ষুকদের মতো ওয়ান টাইম নয়,তা জীবনে অমর এক স্মৃতি।তাকে আমার প্রতিটি নিশ্বাসে ধারণ করে রেখেছি।

    ]]>
    https://dailyalokithbangladeshnewstv.com/archives/3938/feed 0
    মিষ্টি মূহুর্তের স্মৃতি(কবিতা) ফরজুন আক্তার মনি https://dailyalokithbangladeshnewstv.com/archives/3919 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3919#respond Fri, 01 Mar 2024 11:01:08 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3919 মিষ্টি মূহুর্তের স্মৃতি
    ফরজুন আক্তার মনি

    হে গুরু তুমি শুধুই প্রেম নও
    মোর রক্ত মাংস আত্মা হও,
    যাহা বিহীন প্রাণীজগৎ মৃত,
    সেই গহীন স্থানে মোর বসবাস।
    সূর্য ছাড়া পৃথিবী যেমন আঁধার,
    গুরুর সান্নিধ্যের স্নেহ ছাড়া জীবন অচল।
    তোমার সন্তুষ্টির প্রত্যাশায়,
    কতই আবোলতাবোল ভাবনা শুধুই কাঁদায়।
    মোর চিত্ত মায়া জালে আটকা!
    মানে না কোন শাসন বারন,
    ঐ গন্ধ অপূর্ব স্মৃতি চোখে বহ্নি,
    অজান্তেই অকারণে ঝরে বৃষ্টি।
    তুমি বিহনে ফুপিয়ে উঠার দৃশ্য,
    কাঁপিয়ে উঠে আকাশ-বাতাস সাগর।
    কিন্তু অদৃশ্য সেই মানবগণ,
    আপনজন সাজে সারাক্ষণ।
    আয়নার সামনে খুবই লাজুক!
    ওরা মোর কেউ না,ওরা লজ্জাবতীর পাতা,
    তারা হাজারো শর্তে মোরে বেঁধে,
    আরশির ফ্রেম হতে চায় জনসম্মুখে।
    আমি আপন নীড়ে তোমার ছবি আঁকি,
    ঐ মিষ্টি মূহুর্তের স্মৃতি বেশ ভাবি।
    ঐ বন্দী জীবনে তোমার কৃতিত্ব
    ইতিহাসের পাতায় শুধু তুমিই রচিত।

    ২৯,২,২৪ খ্রিস্টাব্দ

    ]]>
    https://dailyalokithbangladeshnewstv.com/archives/3919/feed 0
    অমর একুশে বইমেলায় ভারত ও বাংলাদেশের মেলবন্ধন দেখা মেলে  https://dailyalokithbangladeshnewstv.com/archives/3903 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3903#respond Tue, 27 Feb 2024 16:20:15 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3903 ফরজুন আক্তার মনি :- প্রতি বছরের ন্যায় এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অমর একুশে বইমেলা ১ ফেব্রুয়ারিতে শুরু হয়েছে।নানা বয়সী মানুষের ভিড় বইমেলায় ছুটিরদিন সহ মাসব্যাপিতে জমে উঠেছে।মেলা শেষদিকে হওয়ায় এদিন ছুটি উপলক্ষ্যে ছুটে এসেছেন অনেকেই। দুপুরের পর থেকে ভিড় বাড়ছে।বিকেল নাগাদ পুরো মেলা লোকে লোকারণ্য হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।নিয়মিত সাংবাদিকদের উপস্থিতি ছিল বেশ ভালো।ভারতীয় লেখক ও কবিদের উপস্থিতি দেখা যায় এবং স্ফূর্তিতে বাঙালিদের বই ক্রয় করে তাদের মনের অনুভূতি প্রকাশ করেছেন।
    রবিবার ও সোমবার,(২৫ ও ২৬ ফেব্রুয়ারি) দুপুরের পর মেলা ঘুরে ও বিভিন্ন জনের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে।রবিবার সন্ধ্যায় কবি,লেখক,অভিনেতা ও কন্ঠ শিল্পী দিলীপ গোমেজ ও তাঁর সহধর্মিণী অভিনেত্রী ও লেখিকা সারা গোমেজের ইন্টারভিউতে জানা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তাদের পূর্ব পুরুষের অনেক অবদান ও স্মৃতি জড়িয়ে আছে,সে তার বইয়ে অনুভূতি ও অবদান প্রকাশ করেছে।

    ]]>
    https://dailyalokithbangladeshnewstv.com/archives/3903/feed 0
    বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাত থেকে এবার সাহিত্য সম্মাননা গ্রহণ করেছেন কবি ও সাংবাদিক মনি https://dailyalokithbangladeshnewstv.com/archives/3887 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3887#respond Sat, 24 Feb 2024 13:02:05 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3887 স্টাফ রিপোর্টার:- ঢাকায় আন্তর্জাতিক শুদ্ধ সাহিত্যচর্চা পরিষদের উদ্যােগে গত ২৩ ফেব্রুয়ারি রোজ শুক্রবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে সাহিত্যে বিশেষ অবদানের জন্য জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে ও গুণীদের নিয়ে অনুষ্ঠানের মাধ্যমে গুণী কবিদের কে সাহিত্য সম্মাননা প্রদান করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যানুরাগী,বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মুজিবুর রহমান,প্রধান আলোচক কবি,গবেষক, মহাজন সাধক গীতিকার, সুরকার ও ভাষাবিদ মাহমুদুল হাসান নিজামী সহ স্বদেশ ও ভারতের কবি লেখক ও গুণীজন।প্রধান অতিথি বক্তব্যে ভাষাশহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে জানান কবিদের পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয় না,মহান আল্লাহ কবিদের নিজগুণে গুণান্বিত করে সৃষ্টি করেছেন।আজ থেকে তোমরাও আমার বন্ধু।উক্ত সাহিত্য সম্মাননায় তালিকা ভুক্ত হলেন দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজটিভি’র সম্পাদক ও প্রকাশক, ডেইলী মর্নিং গ্লোরীর হবিগঞ্জ প্রতিনিধি, নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরজুন আক্তার মনি।সে সাহিত্য সম্মাননা ২০২৩ ভূষিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান রত শুভাকাঙ্ক্ষীদের আনন্দে ভাসিয়ে দিয়ে আবারও সাহিত্য সম্মাননায় ভূষিত হয়েছেন।তাঁর কবিতা বাংলাদেশ ছাড়াও উন্নত দেশ সহ বিশ্বের ১০ টি দেশে বসবাস রত শুভাকাঙ্ক্ষীরা পড়েছেন,এমনকি বাংলাদেশের গুণীজন সহ প্রতিটি বিভাগের শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজনরা কবিতা পড়ে অনুতপ্ত হয়েছেন।তাঁর কবিতা আন্তর্জাতিক শুদ্ধ সাহিত্যচর্চা পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও লেখিকা রাহেলা আক্তারের দৃষ্টিকাড়ে।তিঁনি মনি কে সাহিত্য সম্মাননার তালিকা ভুক্ত করেন।সে উক্ত অনুষ্ঠান থেকে বিশিষ্ট সাহিত্যানুরাগী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাত থেকে গ্রহণ করেছেন সাহিত্য সম্মাননা।তাঁর এ সম্মাননা অলংকৃত করেছে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান রত শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজনদের।সাহসী কলম যোদ্ধা মনি সাংবাদিকতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি ও অসম্মানের প্রতিবাদ করে বারবার জেল-জুলুম ও হামলায় শিকার হয়েছেন।তিনি খুব সহজ সরল জীবন যাপান করেন।অপ্রাপ্তিগত কোনো হতাশা মনি’র মধ্যে নেই,আবার বিশাল প্রাপ্তির পেছনে ছুটার জন্য আপোষও করেন না।সে সৎ,স্বচ্ছ,দেশপ্রেম বোধ ও অসাম্প্রদায়িকতার সাংবাদিকতার একজন আদর্শ নারী হিসাবে অন্যায়ের নিকট কখনও মাথানিচু করেন না।শুভাকাঙ্ক্ষীরা তার গুণগুলোকে অনুসরণ করে দীর্ঘায়ু কামনা করেন।

    ]]>
    https://dailyalokithbangladeshnewstv.com/archives/3887/feed 0