পড়ালেখা – dailyalokithbangladeshnewstv https://dailyalokithbangladeshnewstv.com অন্ধকার দূরীকরণে প্রতিদিন Thu, 07 Apr 2022 15:31:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থানে সুমাইয়া মীম https://dailyalokithbangladeshnewstv.com/archives/2607 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2607#respond Thu, 07 Apr 2022 15:31:55 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2607 নিজস্ব প্রতিবেদক।।।
শিক্ষাবর্ষের ২০২১-২০২২এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন সুমাইয়া মোসলেম মীম নামে এক শিক্ষার্থী। তিনি খুলনা মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জানান, লিখিত পরীক্ষায় সুমাইয়া মোসলেম মীম ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন। সবমিলিয়ে তার মোট প্রাপ্ত নম্বর ২৯২ দশমিক ৫।
এবারের পরীক্ষায় পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। ফলাফল অনুযায়ী সরকারি কলেজে ১ হাজার ৮৮৫ জন ছাত্র এবং ২ হাজার ৩৪৫ জন ছাত্রী ভর্তি হতে পারবেন।

এ বছর ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন।
এদের মধ্যে ৩৪ হাজার ৮৩৩ জন ছেলে, মেয়ে ৪৪ হাজার ৫০৪ জন উত্তীর্ণ হয়েছে। মেয়েদের পাসের হার ৫৬ দশমিক ০৬ শতাংশ। ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৩ শতাংশ।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2607/feed 0
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু ২২ এপ্রিল https://dailyalokithbangladeshnewstv.com/archives/2600 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2600#respond Thu, 07 Apr 2022 03:41:30 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2600 নাজনীন নাবিলা,ঢাকা থেকে।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২২ এপ্রিল শুরু হবে। প্রথম ধাপে ২২টি জেলার মধ্যে ১৪টির সব উপজেলা এবং ৮টি জেলার কয়েকটি উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা সাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়। সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর লিখিত পরীক্ষা আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নিজ নিজ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চিঠি থেকে জানা যায়, আগামী ২২ এপ্রিল চাঁপাইনবাগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট জেলার সব উপজেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়াও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, কামারখন্দ, কাজীপুর, যশোর জেলার ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর, শার্শা, ময়মনসিংহ জেলার ভালুকা, ধোবাউড়া, ফুলবাড়িয়া, গফরগাঁও, গৌরীপুর, হালুয়াঘাট, ঈশ্বরগঞ্জ, নেত্রকোনা জেলার আটপাড়া, বারহাট্টা, দুর্গাপুর, কমলকান্দা, কেন্দুয়া, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর, ইটনা, করিমগঞ্জ, কটিয়াদি, টাঙ্গাইল জেলার সদর, ভূয়াপুর, দেলদুয়ার, ধনবাড়ি, ঘাটাইল, গোপালপুর, কুমিল্লা জেলার বরুয়া, ব্রাক্ষণপাড়া, বুড়িচং, চান্দিনা, চৌদ্দগ্রাম, সদর, মেঘনা, দাউদকান্দি এবং নোয়াখালী জেলার কবিরহাট, সদর, সেনবাগ, সোনাইমড়ি, সুবর্ণচর উপজেলার প্রার্থীদের পরীক্ষা ২২ এপ্রিল নেওয়া হবে।

এদিকে দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হবে সেবিষয়ে এখনো মাঠ পর্যায়ে সিদ্ধান্ত জানানো হয়নি। তবে প্রথম ধাপের পরীক্ষার দুই সপ্তাহ পর দ্বিতীয় ধাপের পরীক্ষা আয়োজন হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2600/feed 0
এমপিওভুক্তির তালিকায় ২৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান, ঈদের পর ঘোষণা। https://dailyalokithbangladeshnewstv.com/archives/2590 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2590#respond Tue, 05 Apr 2022 05:31:49 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2590 নাজনীন নাবিলা,ঢাকা থেকে।।

নতুন এমপিওভুক্তির জন্য সারাদেশ থেকে প্রায় সাড়ে সাত হাজার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদন করা হয়েছে। এর মধ্যে প্রায় ২ হাজার ৫০০ প্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা অনুযায়ী সব শর্ত পূরণ করেছে। ঈদের আগে এ তালিকা চূড়ান্ত করতে চান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে মে মাসের মধ্যে নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হবে।

আজ সোমবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি সংক্রান্ত এক সভার আয়োজন করা হয়। সভায় শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির যাচাই-বাছাই কমিটিসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী কমিটির কাছে খসড়া তালিকা দেখতে চান। এ তালিকায় যুক্ত করা কোন প্রতিষ্ঠানের কী অবস্থা তা জানতে চান।

তালিকা দেখার পর সভায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে যেন কোনো ধরনের অনিয়ম না হয়। নীতিমালা অনুযায়ী যারা শর্ত পূরণ করবে তাদের নাম যুক্ত করতে নির্দেশ দেন তিনি। আগামী দুই সপ্তাহের মধ্যে যাচাই-বাছাই শেষ করে খসড়া তালিকা মন্ত্রীর কাছে তুলে দিতে বলা হয়েছে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2590/feed 0
বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত  https://dailyalokithbangladeshnewstv.com/archives/2523 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2523#respond Tue, 29 Mar 2022 06:27:16 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2523 নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার হাওর অঞ্চলের শিক্ষার বাতিঘর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে গত ২৪ মার্চ ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন এবং মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন বিষয়ক আলোচনা অনুষ্ঠানেও তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি এবং নেত্রকোণা ৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রেবেকা মমিন। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়।

এছাড়াও মঞ্চে অতিথি হিসেবে উপবিষ্ট ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য জনাব হাবিবা রহমান খান শেফালী, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রফিক উল্লাহ খান, শহীদ স্মৃতি মহাবিদ্যালয় এর গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক নেত্রকোণা কাজী মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাজ্জাদুল হাসান।

শিক্ষামন্ত্রীর সড়কপথে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের আসার সময় পথে পথে ছিলো নেতাকর্মী ও উৎসুক জনতার ভিড়। ব্যানার ফেস্টুনে সুসজ্জিত ছিল মোহনগঞ্জ। আনুমানিক আড়াইটার দিকে তিনি মোহনগঞ্জ এসে পৌঁছান। তিনি প্রাক্তন গণপরিষদ সদস্য ডা. আখলাকুল হোসাইনের নামে প্রতিষ্ঠিত ডা. আখলাকুল হোসোইন মেমোরিয়াল ট্রাস্ট ও গ্রন্থ কুঞ্জে অপেক্ষামান খুদে পাঠকদের সাথে আনন্দঘন সময় অতিবাহিত করেন। সেখান থেকেই শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য রওনা হন।

কলেজ প্রাঙ্গণে প্রবেশের মুখে ছাত্র ছাত্রীসহ উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। জাতির পিতার ম্যুরাল উন্মোচন করার পর শিক্ষামন্ত্রী কলেজের জন্য একটি মাল্টিপারপাস ভবন, একটি ডরমিটরি এবং একটি ছাত্রীদের হোস্টেল ও একটি ছাত্রদের হোস্টেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কলেজে একটি বকুল ফুলের চারা রোপণ করেন। তারপর আলোচনা অনুষ্ঠান শুরু হয়। আলোচনা অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2523/feed 0
পুরোদমে মাধ্যমিকের ক্লাস কবে, জানালেন শিক্ষামন্ত্রী https://dailyalokithbangladeshnewstv.com/archives/2288 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2288#respond Fri, 04 Mar 2022 06:04:44 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2288 ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।

চলতি মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিক পর্যায়ে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানান

শুক্রবার (৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়ান এডুকেশন ফেয়ার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ভারতের শিক্ষার্থীরা যদি বাংলাদেশ পড়তে আসে আর বাংলাদেশের শিক্ষার্থীরা যদি ভারতে পড়তে যায়, তাতে দুই দেশের জ্ঞান বিনিময়ের পাশাপাশি সম্পর্ক আরও জোরদার হবে।

এদিকে, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস বুধবার (২ মার্চ) থেকে শুরু হয়েছে। ওইদিন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক উদ্বোধন করেন ডা. দীপু মনি।

ওইদিন মন্ত্রী বলেন, চলতি ও আগামী শিক্ষাবর্ষে করোনার ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। এ ছাড়া মাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ফিরিয়ে আনা হবে।

অন্যদিকে প্রায় ছয় সপ্তাহ বন্ধের পর বুধবারই প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হয়। এ উপলক্ষে ওইদিন সকালে শিক্ষামন্ত্রী রাজধানীর কয়েকটি স্কুল পরিদর্শন করেন।

এ ছাড়া আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনা মহামারির কারণে দুই বছর ধরে বন্ধ প্রাক-প্রাথমিকে শ্রেণিকক্ষে পাঠদান।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2288/feed 0
এবার তামান্নার সঙ্গে দেখা করতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী https://dailyalokithbangladeshnewstv.com/archives/2178 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2178#respond Wed, 16 Feb 2022 06:05:07 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2178 নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।

যশোরের ঝিকরগাছার অদম্য মেধাবী তামান্না নূরার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তার সঙ্গে দেখা করতে খুব শিগগিরই তিনি যশোরে আসবেন বলে জানিয়েছেন।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তার সঙ্গে প্রায় ১২ মিনিট কথা বলেন শিক্ষামন্ত্রী।তামান্নার বাবা রওশন আলী বিষয়টি জানিয়েছেন। এর আগে সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তামান্না নূরার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রওশন আলী বলেন, মঙ্গলবার সকালে যশোরের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা দেওয়ার জন্য তামান্নাকে আমন্ত্রণ জানায়। সকাল ১০টা ২৫ মিনিটে তামান্না যখন ওই পত্রিকা অফিসে অবস্থান করছিল, সে সময় ফোন দেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী প্রথমে ভালো ফলাফলের জন্য তামান্নাকে অভিনন্দন জানান। এরপর বলেন, ‘মানবতার মা জননেত্রী শেখ হাসিনা তোমার জন্য সবকিছুই করবেন। সব ধরনের সহায়তা দেবেন।’

রওশন আলী বলেন, আলাপকালে শিক্ষামন্ত্রী তামান্নাকে জিজ্ঞেস করেন, সে কোন বিষয়ে পড়তে আগ্রহী। উত্তরে তামান্না জানায়, সে ডাক্তারি পড়তে চেয়েছিল। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার জন্য মেডিক্যালে পড়ার সুযোগ পাচ্ছে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো কোনও বিষয় নিয়ে পড়ার আগ্রহের কথা শিক্ষামন্ত্রীকে জানায় তামান্না।

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী তামান্নাকে বলেছেন, সে যেন মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করে। এই বিষয়টি তার জন্যে ভালো হবে। এতে সায় দিয়েছে তামান্না। প্রায় ১২ মিনিট আলাপকালে শিক্ষামন্ত্রী শিগগিরই ঝিকরগাছায় গিয়ে তামান্নার সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন বলে রওশন আলী জানান।

তিনি বলেন, যেহেতু শিক্ষামন্ত্রী আসছেন, সে কারণে তামান্না তার সঙ্গে মুখোমুখি আলাপ করেই পড়াশোনার বিষয় নির্বাচন করতে চেয়েছে।

তামান্না নূরা বলেন, ‘সকালে আমাকে ফোন দিয়েছেন শিক্ষামন্ত্রী। দীর্ঘ সময় কথা বলেছেন। তিনি বলেছেন, আমার সঙ্গে দেখা করতে আসবেন।’

ঝিকরগাছার বাঁকড়া ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তামান্না। বাঁ পা দিয়ে লিখে জিপিএ-৫ পেয়েছেন তিনি। একইভাবে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন। তিনি ঝিকরগাছার আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীন দম্পতির মেয়ে। তিন ভাইবোনের মধ্যে তামান্না বড়। দুই হাত ও এক পা নেই তার। শুধু বাঁ পা নিয়ে জন্ম নেওয়া তামান্না প্রতিবন্ধকতাকে জয় করেছেন।

এদিকে, যশোরের ব্যবসায়ী এজাজ উদ্দীন টিপু সকালে যশোরের স্থানীয় পত্রিকা দৈনিক কল্যাণ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে তামান্নার পড়াশোনার যাবতীয় খরচ বহনের ঘোষণা দেন। একই সঙ্গে তার হাতে নগদ অর্থও তুলে দেন তিনি।

যশোরের জেলা প্রশাসক বলেন, আসলে অদম্য মেধাবী তামান্না তো এখন তারকা হয়ে গেছে। গতকাল প্রধানমন্ত্রী ফোন দিয়েছেন। তবে আজ শিক্ষামন্ত্রী ফোন দেওয়ার বিষয়টি আমার জানা নেই। শিক্ষামন্ত্রী এলে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2178/feed 0
পা দিয়ে লিখে এবারও জিপিএ-৫ পেলো তামান্না,চিঠি লিখেছে প্রধানমন্ত্রীর কাছে। https://dailyalokithbangladeshnewstv.com/archives/2154 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2154#respond Sun, 13 Feb 2022 09:52:03 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2154 নাজনীন নাবিলা, ঢাকা থেকে।

এক পায়ে লিখে এইচএসসি পরীক্ষাতেও জিপি-৫ পেয়েছেন তামান্না আক্তার নুরা। এর আগেও পিইসি, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন তিনি।

অদম্য মেধাবী তামান্নার এক পা-ই সম্বল। জন্ম থেকেই তার দুটি হাত ও একটি পা নেই। জীবনযুদ্ধে জয়ী হওয়ার লক্ষ্যে নানান প্রতিবন্ধকতা জয় করে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছেন তামান্না।

আজ রোববার দুপুর ১২টায় এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করলে তামান্নার কৃতিত্ব প্রকাশ পায়। তিনি যশোর শিক্ষা বোর্ডের অধীনে বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলেন। তামান্নার গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামে।

তামান্নার বাবার নাম রওশন আলী। ময়ের নাম খাদিজা পারভীন শিল্পী। বাবা স্থানীয় ছোট পোদাউলিয়া দাখিল মাদরাসার (নন এমপিও) বিএসসির শিক্ষক। মা গৃহিণী। তিন সন্তানের মধ্যে তামান্না সবার বড়।

তামান্নার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হওয়ার। কিন্তু পরিবারের আর্থিক অনটনে সেটি এখন থেমে যাওয়ার উপক্রম। স্বপ্নকে বাঁচিয়ে রাখতে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিও লিখেছিলেন তামান্না।

বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামছুর রহমান বলেন, তামান্না আমাদের কলেজের শিক্ষার্থী। তার মেধার প্রশংসা আমাদের কলেজ শিক্ষকরা প্রায় করেন। তামান্না জন্মপ্রতিবন্ধী হয়েও নানান প্রতিবন্ধকতা জয় করেছে, দেখিয়ে দিয়েছে সমাজকে। শুধু পড়াশোনা না, তামান্না ভালো ছবিও আঁকে। এমনকি কম্পিউটার প্রযুক্তিতেও সে দক্ষ। জন্ম থেকেই তার দুটি হাত ও একটা পা নেই। অথচ একটা পা দিয়েই তামান্নার যুদ্ধ চলছে। আমি আশা রাখি সে ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে। তবে এখন সবচেয়ে বেশি দরকার সরকারের সহযোগিতা।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2154/feed 0
গ্রন্থাগার দিবসে চুনারুঘাটে পদক্ষেপ গণপাঠাগারের মিলনমেলা https://dailyalokithbangladeshnewstv.com/archives/2092 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2092#respond Sat, 05 Feb 2022 16:15:30 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2092  

ষ্টাফ রিপোর্টার

‘সরোবরের প্রান্তর জুড়ে আমাদের কয়েক প্রহর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা-বাগানের দমদমিয়া লেকে চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারের উদ্যোগে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় গণপাঠাগারের উদ্যোগে ভ্রমণ পিপাসুরা প্রকৃতির প্রেমে আবদ্ধ হয়ে দমদমিয়া লেকে উপস্থিত হন।

এ সময় খানাপিনা, খেলাধুলা, কুইজ প্রতিযোগিতাসহ আনন্দ ভ্রমণ চলে বিকেল ৫টা পর্যন্ত।

উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ও গণপাঠাগারের সভাপতি মোস্তফা মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক ইমান আলী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অপু চৌধুরী, গণপাঠাগারের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, চুনারুঘাট প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান তাহের, গণপাঠাগারের সাবেক সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, যুগ্ন সম্পাদক এস এম মিজান, শিক্ষক মোখলেসুর রহমান, আব্দুস সামাদ, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, চুনারুঘাট সরকারি কলেজের প্রশাসনিক কর্মকর্তা নুরুল হুদা, ব্যাংকার জসীম উদ্দিন তালুকদার, ঠিকাদার মো. আজমল হোসেন, বাগানের বাবু এমদাদ হোসেন লিটন, গণপাঠাগারের সমাজকল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম, সংবাদ পত্রিকার প্রতিনিধি শংকর শীল, মনসুর আহমেদ, আখতারুজ্জামান সুমন, নুরউদ্দিন প্রমুখ।

এছাড়া গণপাঠাগারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2092/feed 0
দিনারপুর উচ্চ বিদ্যালয় কে সরকারি করা হবে,সংবর্ধনা অনুষ্ঠানে এমপি মিলাদ গাজী https://dailyalokithbangladeshnewstv.com/archives/1865 https://dailyalokithbangladeshnewstv.com/archives/1865#respond Wed, 12 Jan 2022 11:57:58 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=1865  

ফরজুন আক্তার মনি, ( সম্পাদক ও প্রকাশক)।।হবিগঞ্জের নবীগঞ্জের ঐতিহ্যবাহী দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের মাঝে গতকাল ১২/০১/২২ ইং তারিখ রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় দিনারপুর উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ -১ আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী।
জানা যায়, গত ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ঐতিহ্যবাহী দিনারপুর উচ্চ বিদ্যালয় থেকে মোট ৪০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।তার মধ্যে ৯ জন এ+,৪৯ জন এ, ৬৫ জন এ-, ৯৬ জন বি,১৫২ জন সি,৬ ডি মোট ৩৭৭ জন পরিক্ষার্থী পাশ করে।উক্ত শিক্ষার্থীদের মাঝে গতকাল ১২/০১/২২ ইং তারিখ রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় দিনারপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা ও স্পোর্টস সামগ্রী বিতরণ অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে ঝাঁক জমক ভাবে অনুষ্ঠিত হয়েছে।সকল শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা লন্ডন প্রবাসী শাহ তোফায়েল আহমেদ এবং স্পোর্টস সামগ্রী হবিগঞ্জ -১ আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজীর সৌজন্যে প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে দিনারপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ ইউ জামান রসিদের সভাপতিত্বে ও উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কাউসার আহমেদের পরিচালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক বিলাল আহমেদ, গীতা পাঠ করেন সিনিয়র শিক্ষক মন্মথ রায়, স্বাগত বক্তব্য রাখেন দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন তালুকদার, প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ -১ আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী ও বিশেষ অতিথির পক্ষ থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ লন্ডন প্রবাসী আবুল কাশেম, ডাঃ আব্দুল হাই, ১০ নং দেব পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মুহিত চৌধুরী ,বর্তমান চেয়ারম্যান শাহরিয়ার সুমন,জাপা নেতা আবুল খায়ের, উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শিক্ষক সমিতির নেতা আবুল কাশেম, সিনিয়র মহসিনুর রহমান সহ আরো অনেকে।বক্তারা সকল কৃতকার্য শিক্ষার্থীদের কে শুভেচ্ছা ও তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করেন।তারপর হবিগঞ্জ -১ আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজীর নিকট উক্ত বিদ্যালয়ের উন্নয়ন ও সরকারি করণ করার দাবি জানান।প্রধান অতিথি বিদ্যালয়ের যাবতীয় উন্নয়ন ও সরকারি করণের চেষ্টা সহ এক লক্ষ টাকা ও লন্ডন প্রবাসী মোঃ আবুল কাশেম এক লক্ষ টাকা এবং লন্ডন প্রবাসী শাহ তোফায়েল আহমেদ অডিও কলের মাধ্যমে দুই লক্ষ টাকা নিজেস্ব তহবিল থেকে বরাদ্দের ঘোষণা দিয়েছেন।উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভি’র সম্পাদক ও প্রকাশক,ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ফরজুন আক্তার মনি, বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্য,জনপ্রতিনিধি, ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ,বিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক বৃন্দ, বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ,এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/1865/feed 0
এআইজি শামসুন্নাহারের পিএইচডি ডিগ্রি লাভ https://dailyalokithbangladeshnewstv.com/archives/1529 https://dailyalokithbangladeshnewstv.com/archives/1529#respond Thu, 11 Nov 2021 16:00:59 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=1529 ফরজুন আক্তার মনি (সম্পাদক ও প্রকাশক)।।
আলোচিত সেই পুলিশ সুপার শামসুন্নাহারের পিএইচডি ডিগ্রি লাভ

চাঁদপুর ও গাজীপুরের সাবেক জেলা পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ বাহিনীর জাতীয় প্যারেডে পর পর দুইবার নেতৃত্বদানকারী এবং আলোচিত পুলিশ কর্মকর্তা শামছুন্নাহারকে পিএইচডি প্রদান করা হয়েছে। বর্তমানে পুলিশের এআইজি পদে থাকা শামসুন্নাহার ইতালিতে ইউনাইটেড ন্যাশন্স গ্লোবাল সার্ভিস সেন্টার (ইউএনজিএসসি)-এর স্ট্যান্ডিং পুলিশ ক্যাপাসিটি (এসপিসি)তে হিউম্যান রিসোর্চ অফিসার হিসেবে কর্মরত আছেন।

এআইজি শামসুন্নাহারের পিইচডিতে গবেষণার বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশে পুলিশ প্রশাসনে মানবসম্পদ ব্যবস্থাপনা পদ্ধতির সংস্কার’ (রিফরম অব হিউম্যান ম্যানেজম্যান্ট সিসটেম ইন পুলিশ এডমিনিস্ট্রেশন অব বাংলাদেশ)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকীর তত্ত্বাবধানে তাঁর এই বিষয়ের অভিসন্দর্ভের জন্য সম্প্রতি পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।
এর আগে শামসুন্নাহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘বাংলাদেশের স্থানীয় সরকারে অংশগ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন’ (এমপাওয়ারম্যান্ট অব উইম্যান থ্রু পারটিসিপেশন ইন লোকাল গভর্নমেন্ট অব বাংলাদেশ) এর বিষয়ে গবেষণাকর্ম সম্পাদনের মাধ্যমে তিনি ২০০৫ সালে এম ফিল ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি ২০০৭ সালে চেভেনিং স্কলারশীপের মাধ্যমে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে এমবিএ (পাবলিক সার্ভিস ইন্টারন্যাশনাল) ডিগ্রি লাভ করেন।

বর্তমানে পুলিশের এআইজি শামসুন্নাহার ইতালিতে ইউনাইটেড ন্যাশনস গ্লোবাল সার্ভিস সেন্টার (ইউএনজিএসসি) এর স্ট্যান্ডিং পুলিশ ক্যাপাসিটি (এসপিসি)তে হিউম্যান রিসোর্চ অফিসার হিসেবে কর্মরত আছেন। এর আগে জেলা পুলিশ সুপার হিসেবে চাঁদপুর ও গাজীপুরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।

শামসুন্নাহারের বাবা হচ্ছেন, বীর মুক্তিযোদ্ধা ও ফরিদপুরের বিশিষ্ট আইনজীবী শামছুল হক ভোলা মাস্টার। বর্তমানে তিনি ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান।
শামসুন্নাহার সুদূর ইতালি থেকে মুঠোফোনে কালের কণ্ঠকে জানান, তাঁর জন্য এমন অর্জনে বেশ খুশি। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকীর প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সারা জীবন দেশের মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, শামসুন্নাহার চাঁদপুর জেলা পুলিশ সুপার পদে থাকাকালীন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, নারী নির্যাতন, বাল্যবিয়ের বিরুদ্ধে প্রতিরোধ এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে সারা দেশে আলোচিত হন। পরে গাজীপুর জেলায় বদলি হয়ে সেখানেও একই আন্দোলন গড়ে তোলেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/1529/feed 0