পরিবেশ ও জীববৈচিত্র – dailyalokithbangladeshnewstv https://dailyalokithbangladeshnewstv.com অন্ধকার দূরীকরণে প্রতিদিন Fri, 18 Apr 2025 13:25:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 প্রশাসনকে বৃদ্বাঙ্গুলি দেখিয়ে নবীগঞ্জে গোল্ড ও মাষ্টার ব্রিক ফিল্ড ফের চালু ,পরিবেশ মারাত্বক বিপর্যয়  https://dailyalokithbangladeshnewstv.com/archives/4239 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4239#respond Fri, 18 Apr 2025 13:25:37 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4239 স্টাফ রিপোর্টার:-নবীগঞ্জ উপজেলার স্থানীয় বাংলাবাজারে ম্যাজিষ্ট্রিটের গুড়িয়ে দেয়ার এক সপ্তাহের ব্যবধানে টিনের সিড দিয়ে তৈরী চিমুনী দিয়ে ফের চালু হয়েছে গোল্ড ও মাষ্টার ব্রিক ফিল্ড। নবীগঞ্জ- শেরপুর সড়কের পাশে ব্রিক ফিল্ড সীমানায় সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়,সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বাংলাবাজারের ঘণবসতি এলাকায় কালো ধুয়া ছড়িয়ে পরিবেশের মারাত্বক বিঘ্ন করা হয়েছে।এছাড়াও গোল্ড ব্রিক্সের মালিক পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এজাহার নামীয় আসামী চেয়ারম্যান সৈয়দ খালেদ আজিজ হাবিব হাই স্কুলের নামে বিদ্যুতের সংযোগ থেকে গোল্ড ব্রিক চালানোর সত্যতা পায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন যৌথ বাহিনী। হাসিনা সরকারের নিয়োজিত প্রশাসনের অসাধু কর্মকর্তা যোগসাজশে ব্যাপক উদ্যোমে ব্রিক ফিল্ড চালুর ঘটনায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।এমনকি মেইন সড়কে ইট ও কংক্রিট রেখে যানবহান চলাচলে প্রতিবন্ধকতা তৈরী করলেও স্থানীয় প্রশাসন রহস্যজনক নিরবতা পালন করছে। জনভোগান্তির অভিযোগ সরেজমিনে গিয়ে দেখা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ২টি অবৈধ ইটভাটা জেলা প্রশাসন গুঁড়িয়ে দেয়ার কিছুদিনের মধ্যেই বিকল্প চুলা তৈরী করে ফের চালু করেছেন ইটভাটা মালিক পক্ষ। তাদের কুটিঁর জোর নিয়েও অনেকে প্রশ্ন তোলেছেন। গুড়িয়ে দেয়ার সময় ইটভাটার চুলা ও কিছু কাচাঁ ইট ধ্বংস করা হয়েছিল। কিন্তু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিকল্প চুলা তৈরী করে পুণঃরায় ইট পুড়ানো শুরু করেছে। সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, গত ১১ মার্চ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার বাংলা বাজারস্থ গোল্ড ব্রিকস ও মাস্টার ব্রিকস গুঁড়িয়ে দেয়।জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী,পরিবেশগত ছাড়পত্রের মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৩০টি ইটভাটার মধ্যে ইতিমধ্যে ২৬টি ইটভাটা বন্ধ করা হয়েছে। ছাড়পত্র মেয়াদোত্তীর্ণ হওয়া নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় অবস্থিত কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের মলিকানাধীন গোল্ড ব্রিকস ও নিকটবর্তী ডাঃ মোঃ খয়রুল ইসলামের মালিকানাধীন মাস্টার ব্রিকস বন্ধে জেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠায় পরিবেশ অধিদপ্তর। গত ১১ মার্চ দুপুরে গোল্ড ব্রিকস ও মাস্টার ব্রিকসে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় ইটভাটার চুলা ও কাঁচা ইট ধ্বংস করা হয়। এ ঘটনার কয়েকদিন পরই মাস্টার ব্রিকস এবং গোল্ড ব্রিকস বিকল্প চুলা তৈরী করে ইটভাটায় আগুন ধরিয়ে ইট তৈরী শুরু করে। খবর পেয়ে একদল সংবাদ কর্মী সরজমিনে গিয়ে এর সত্যতা পান। এ ব্যাপারে গোল্ড ব্রিকসের সহকারী ম্যানাজার তৌফিক আহমেদের সাথে কথা বললে তিনি জানান, মৌখিকভাবে পরিবেশ অধিদপ্তরের জনৈক কর্মকর্তা অনুমতি দিয়েছেন। মাস্টার ব্রিকসের মালিক ডাঃ মোঃ খয়রুল ইসলামের ছোট ভাই দুলাল ইসলাম বলেন, কাচাঁ ইট নষ্ট হওয়ার আশংখ্যায় তারা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে ইট পুড়ানো শুরু করেছেন। যৌথ বাহিনী ইটভাটা দু’টি গুড়িয়ে দেয়ার পরও প্রশাসনকে তোয়াক্কা না করেই ইটভাটা ফের চালু করেছেন। এতে স্থানীয় জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4239/feed 0
আন্তজার্তিক নদী আইন মতে প্রতিবেশী ক্ষতি করা যাবে না, বন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা https://dailyalokithbangladeshnewstv.com/archives/4162 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4162#respond Sat, 24 Aug 2024 02:22:26 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4162 স্টাফ রিপোর্টার:- বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন , আন্তজার্তিক নদী আইনের নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যাবে না।ভারতের সঙ্গে আমাদের কয়েকটি নদী নিয়েতো চুক্তি আছেই।কিন্তু যদি চুক্তি নাও থাকে তবুও আন্তজার্তিক আইনের কিছু নীতি আছে ।ইচ্ছে করে আপনি কারও ক্ষতি করতে পারবেন না।গতকাল (২৩ আগষ্ট ) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার ঝুকিপূর্ণ বাঁধের মধ্যে কিছু ঝুঁকি পূর্ণ বাঁধ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশনের জবাবে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন , অস্বাভাবিক বৃষ্টিপাত হলে উজানের দেশ ভাটির দেশকে জানানোর কথা ,পানি ছাড়ার দরকার হলেও জানানো হয় । একটু জানিয়ে দিলে প্রস্তুতি রাখা যায়।মানুষ জনকে সরিয়ে নেওয়া যায় ।সেটি এবার প্রতি পালিত হয়নি । এবার থেকে শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী আছে , সেরকম সবকটি ব্যাপারে যেন আগাম সতর্কতা হিসেবে বাংলাদেশকে জানানো হয় । সে বার্তা পৌছানো হবে । এর আগে তিনি হবিগঞ্জ সার্কিট হাউজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী , সরকারি কর্মকর্তা ও পরিবেশ আন্দোলন কারীদের সঙ্গে মতবিনিময় ও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। পরে তিনির জন্ম ভূমি চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নে ঐতিহাসিক নরপতি সাহেব বাড়ীতে অবস্থান নেয় এবং সেখানে উপজেলার সকল প্রশাসনের সাথে মতবিনিময় ও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান ।এর পর তিনির আত্মীয় ও পারা প্রতিবেশী সাথে দেখা সাক্ষাৎ করেন এবং চাচাতো ভাই সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান এর বাসায় আপায়ন করেন । খাওয়া দাওয়া শেষে তিনি বাবা সাবেক মন্ত্রী প্রয়াত সৈয়দ মহিবুল হাসান এর কবর জিয়ারত করার পর মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে জিয়ারত করতে যান কিন্তু দরবার শরীফের মোতাওয়াল্লী ও খাদেমগণ ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো পর তরপ রাজ্য বিজয়ী ১২০ আউলিয়া সেনাপতি মাদনী হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) পূর্ব – পশ্চিম রওজা শরীফে জিয়ারত করেন এবং জিয়ারতে সময় উপস্থিত ছিলেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ শফিক আহমেদ চিশতী সফি সহ সকল খাদেমগণ । এছাড়া সার্বিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসন । উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) এর উত্তরসূরী বংশধর।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4162/feed 0
খোয়াই নদীর পানি শায়েস্তাগঞ্জের বিপদ সীমার ১১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত https://dailyalokithbangladeshnewstv.com/archives/4155 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4155#respond Wed, 21 Aug 2024 06:32:38 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4155 স্টাফ রিপোর্টার ঃ চারদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কমপক্ষে বেশ কয়েকটি শহর ও গ্রাম প্লাবিত হয়েছে । এসব গ্রাম নিচু এলাকার কারণে বাড়িতে , শহরে বাসা , সরকারি – বেসরকারী অফিস , দোকান পাঠ ও রাস্তায় পানি উঠেছে । ডুবে গেছে ফসলি কৃষি জমি ও মৌসুমি সবজি । এদিকে উপজেলার খোয়াই নদীর পানি চুনারুঘাট উপজেলার বাল্লা পয়েন্ট বিপদ সীমার ১৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে শায়েস্তাগঞ্জে ১১১ সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে । এছাড়া সুতাং নদীর পানি বাঁধ উপচে কয়েক শত হেক্টর কৃষি ফসলি জমি আউশ ফসল তলিয়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলেও নতুন করে আর-ও কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে। জানা যায় , ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ বৃষ্টির কারণে ও উজানের ঢলে পানি নামছে খোয়াই নদী দিয়ে এবং পাহাড়ি ঢলের পানি সুতাং নদী দিয়ে আসছে । এতে খোয়াই ও সুতাং নদী রুদ্র মূর্তি ধারণ করেছে ,যা বিগত ৩০ বছরেও দেখা যায় নি এসব পানি। খোয়াই ও সুতাং নদীর পানির স্রোত বেশি । তবে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত পয়েন্ট থেকে শায়েস্তাগঞ্জ উপজেলায় খোয়াই নদীর বাঁধের বিভিন্ন স্থানে স্থানে নদীর বাঁধ ভেঙে যাওয়ার আশংকা রয়েছে । দীর্ঘ বছর ধরে বাঁধ মেরামত না করায় ঝুঁকির মধ্যে রয়েছে বেশ কয়েকটি স্থান । যে কোনো সময় নদীর বাঁধ ভেঙে বন্যা মারাত্মক আকার ধারণ করতে পারে । খোঁজ নিয়ে জানা যায় , উপজেলার পৌরশহরে পূর্ব লেঞ্জাপাড়া, পুরান বাজার , কুটির গাও ও আলাপুর আংশিক এলাকা এবং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের আলাপুর আংশিক , চরহামুয়া , হামুয়া এলাকা রয়েছে খুব ঝুঁকির মধ্যে। এসব এলাকার হাজার হাজার মানুষ রয়েছে আতংকে । অপর দিকে সুতাং নদীর পানি বাঁধের ওপর দিয়ে যাওয়ায় শায়েস্তাগঞ্জ ইউনিয়নের মররা, ডাকি জাং গাল , নিশাপট, ফরিদপুর, কাজিরগাঁও , লাদিয়া , কদম তলী সহ আরো কয়েকটি এলাকা প্লাবিত হয়ে রাস্তা, বাড়ি ঘর উঠানে পানি, জমেছে এবং সকল সবজি , কৃষি ফসল নষ্ট হচ্ছে ।অন্যদিকে নুরপুর ও ব্রামণডোরা ইউনিয়নে এলাকা একই অবস্থা রয়েছে ।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4155/feed 0
হবিগঞ্জে খোয়াই নদী ভাঙ্গন। ৫০ মৎস্য খামার পানিতে তলিয়ে ভেসে যাচ্ছে মাছ https://dailyalokithbangladeshnewstv.com/archives/4085 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4085#respond Thu, 30 May 2024 14:59:43 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4085 হবিগঞ্জে খোয়াই নদী ভাঙ্গন। ৫০ মৎস্য খামার পানিতে তলিয়ে ভেসে যাচ্ছে মাছ

ফরজুন আক্তার মনি ঃ দুই দিনের টানা বর্ষনে ভারত থেকে নেমে আসা পানিতে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়ে হবিগঞ্জ শহরতলীতে নদীর প্রতিরক্ষা বাঁধে দুটি ভাঙ্গণ দেখা দিয়েছে। ভাঙ্গন দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে ঐ এলাকার প্রায় ৫০ টি মৎস্য খামার পানিতে তলিয়ে মাছ ভেসে যাচ্ছে। ফলে খামারীদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। খোয়াই নদীত পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: শামীম আহমেদ জানিয়েছেন। তিনি জানান, বুধবার রাতে খোয়াই নদীর বিপদ সীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বর্তমানে স্বাভাবিক রয়েছে। এদিকে ভাঙ্গনের ফলে হবিগঞ্জ শহরের পশ্চিম দিকে লুকড়া ইউনিয়নের নয়াহাটির নিকট খোয়াই নদীতে ভাঙ্গন দেখা যায়। এ ভাঙ্গন দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হতে থাকে। মুহূর্তের মধ্যে ভাঙ্গনটি ১০০ ফুটের বেশী জায়গা জুড়ে বৃদ্ধি পায়।এতে হবিগঞ্জ সদর উপজেলার রিচি, লুকড়া এবং লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়েছে।
স্থানীয় লোকজন জানায়, পানিতে ঐ এলাকা ৫০টির বেশী মৎস্য খামার পাবিতে তলিয়ে যাওয়ায় মাছ ভেসে গেছে। এতে ক্ষতির পরিমান প্রায় ২ কোটি টাকা হবে বলে লোকজন জানান।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4085/feed 0
গরমের বিপদ হিট স্ট্রোক, ঝুঁকি এড়াতে করণীয়।ইমেরিটাস অধ্যাপক ডা.এ বি এম আবদুল্লাহ https://dailyalokithbangladeshnewstv.com/archives/4020 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4020#respond Mon, 22 Apr 2024 04:13:18 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4020 ফরজুন আক্তার মনি :-ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ এবারের গরমের বার্তায় জানিয়েছেন, গরমের বিপদ হিট স্ট্রোক এবং ঝুঁকি এড়ানোর বিষয়ও উল্লেখ করেছেন।তিঁনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক।

দেশজুড়ে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করা হ‌য়ে‌ছে।

সারা দেশে প্রচণ্ড দাবদাহ বয়ে যাচ্ছে। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। সারা দেশেই গরমে হাঁসফাঁস অবস্থা, আর গরমের উৎপাতে দিশেহারা মানুষ এবং প্রাণীকুল। এছাড়া নানা রকম অসুখ-বিসুখে আক্রান্ত হচ্ছে অনেকেই। তবে কয়েক দিনে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।

হিট স্ট্রোক কী?

গরমের সময়ের একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যার নাম হিট স্ট্রোক। চিকিৎসা শাস্ত্র অনুযায়ী, প্রচণ্ড গরম আবহাওয়ায় শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে ঘাম বন্ধ হয়ে যায় এবং আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে যেতে পারে, তাকে হিট স্ট্রোক বলে। স্বাভাবিক অবস্থায় রক্ত দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কোনো কারণে শরীরের তাপমাত্রা বাড়তে থাকলে ত্বকের রক্তনালি প্রসারিত হয় এবং অতিরিক্ত তাপ পরিবেশে ছড়িয়ে দেয়। প্রয়োজনে ঘামের মাধ্যমেও শরীরের তাপ কমে যায়। কিন্তু প্রচণ্ড গরম ও আর্দ্র পরিবেশে বেশি সময় অবস্থান বা পরিশ্রম করলে তাপ নিয়ন্ত্রণ আর সম্ভব হয় না। এতে শরীরের তাপমাত্রা দ্রুত বিপদসীমা ছাড়িয়ে যায় এবং হিট স্ট্রোক দেখা দেয়।

হিট স্ট্রোক কাদের বেশি হয়?

প্রচণ্ড গরমে ও আর্দ্রতায় যে কারও হিট স্ট্রোক হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। যেমন—

(১) শিশু ও বৃদ্ধদের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকায় হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। এ ছাড়া বয়স্ক ব্যক্তিরা যেহেতু প্রায়ই বিভিন্ন রোগে ভোগেন যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, লিভার বা হার্টের রোগী, স্ট্রোক বা ক্যান্সারজনিত রোগে যারা ভোগেন, এমনকি যেকোনো কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিংবা নানা ওষুধ সেবন করেন, যা হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

(২) যাঁরা দিনের বেলায় প্রচণ্ড রোদে কায়িক পরিশ্রম করেন, তাঁদের হিট স্ট্রোকের ঝুঁকি বেশি। যেমন কৃষক, শ্রমিক, রিকশাচালক।

(৩) শরীরে পানিস্বল্পতা হলে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

(৪) কিছু কিছু ওষুধ হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ায় বিশেষ করে প্রস্রাব বাড়ানোর ওষুধ, বিষণ্নতার ওষুধ, মানসিক রোগের ওষুধ ইত্যাদি।

হিট স্ট্রোকের লক্ষণগুলো কী?

তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে দেহে নানা রকম প্রতিক্রিয়া দেখা দেয়। প্রাথমিকভাবে হিট স্ট্রোকের আগে অপেক্ষাকৃত কম মারাত্মক হিট ক্র্যাম্প অথবা হিট এক্সহসশন হতে পারে। হিট ক্র্যাম্পে শরীরের মাংসপেশিতে ব্যথা হয়, শরীর দুর্বল লাগে এবং প্রচণ্ড পিপাসা পায়। এর পরের ধাপে হিট এক্সহসশনে দ্রুত শ্বাসপ্রশ্বাস, মাথাব্যথা, ঝিমঝিম করা, বমিভাব, অসংলগ্ন আচরণ ইত্যাদি দেখা দেয়। এই দুই ক্ষেত্রেই শরীরের তাপ নিয়ন্ত্রণ ঠিক থাকে এবং শরীর অত্যন্ত ঘামতে থাকে। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে হিট স্ট্রোক হতে পারে। এর লক্ষণগুলো হলো—

(১) শরীরের তাপমাত্রা দ্রুত ১০৫ ডিগ্রিº ফারেনহাইট ছাড়িয়ে যায়।

(২) ঘাম বন্ধ হয়ে যায়।

(৩) ত্বক শুষ্ক ও লালচে হয়ে যায়।

(৪) নিশ্বাস দ্রুত হয়।

(৫) নাড়ির স্পন্দন ক্ষীণ ও দ্রুত হয়।

(৬) রক্তচাপ কমে যায়।

(৭) খিঁচুনি, মাথা ঝিমঝিম করা, অস্বাভাবিক আচরণ, হ্যালুসিনেশন, অসংলগ্নতা ইত্যাদি।

(৮) প্রস্রাবের পরিমাণ কমে যায়।

(৯) রোগী শকেও চলে যায়। এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে।

প্রতিরোধের উপায় কী?

গরমের দিনে কিছু সতর্কতা মেনে চললে হিট স্ট্রোকের বিপদ থেকে বেঁচে থাকা যায়। এগুলো হলো—

(১) হালকা, ঢিলেঢালা পোশাক পরুন। কাপড় সাদা বা হালকা রঙের হতে হবে। সুতি কাপড় হলে ভালো।

(২) যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকুন।

(৩) বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করুন।

(৪) বাইরে যাঁরা কাজকর্মে নিয়োজিত থাকেন, তাঁরা মাথায় ছাতা বা মাথা ঢাকার জন্য কাপড়জাতীয় কিছু ব্যবহার করতে পারেন।

(৫) প্রচুর পানি ও অন্যান্য তরল পান করুন। মনে রাখবেন, গরমে ঘামের সঙ্গে পানি ও লবণ দুই-ই বের হয়ে যায়। তাই পানির সঙ্গে সঙ্গে লবণযুক্ত পানীয় যেমন-খাবার স্যালাইন, ফলের রস, লাচ্ছি ইত্যাদিও পান করতে হবে। পানি অবশ্যই বিশুদ্ধ হতে হবে।

(৬) তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন-চা ও কফি যথাসম্ভব কম পান করা উচিত।

(৭) রোদের মধ্যে শ্রমসাধ্য কাজ করা থেকে বিরত থাকুন। এসব কাজ সম্ভব হলে রাতে বা খুব সকালে করুন। যদি দিনে করতেই হয়, তবে কিছুক্ষণ পরপর রোদ থেকে সরে গিয়ে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে হবে, প্রচুর লবণযুক্ত পানি ও স্যালাইন পান করতে হবে।

আক্রান্ত হলে কী করণীয়?

প্রাথমিকভাবে হিট স্ট্রোকের আগে যখন হিট ক্র্যাম্প বা হিট এক্সহসশন দেখা দেয়, তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হিট স্ট্রোক প্রতিরোধ সম্ভব। এ ক্ষেত্রে ব্যক্তি নিজেই যা করতে পারেন তা হলো—

(১) দ্রুত শীতল কোনো স্থানে চলে যান। যদি সম্ভব হয়, ফ্যান বা এসি ছেড়ে দিন।

(২) ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ফেলুন। সম্ভব হলে গোসল করুন।

(৩) প্রচুর পানি ও খাবার স্যালাইন পান করুন। চা বা কফি পান করবেন না।

কিন্তু যদি হিট স্ট্রোক হয়েই যায়, তবে রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে, ঘরে চিকিৎসা করার কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে রোগীর আশপাশে যাঁরা থাকবেন তাঁদের করণীয় হলো—

(৪) রোগীকে দ্রুত শীতল স্থানে নিয়ে যান।

(৫) তাঁর কাপড় খুলে দিন।

(৬) শরীর পানিতে ভিজিয়ে দিয়ে বাতাস করুন। এভাবে তাপমাত্রা কমাতে থাকুন।

(৭) সম্ভব হলে কাঁধে, বগলে ও কুচকিতে বরফ দিন।

(৮) রোগীর জ্ঞান থাকলে তাঁকে খাবার স্যালাইন দিন।

(৯) দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন।

(১০) সব সময় খেয়াল রাখবেন হিট স্ট্রোকে অজ্ঞান রোগীর শ্বাসপ্রশ্বাস এবং নাড়ি চলছে কি না। প্রয়োজন হলে কৃত্রিমভাবে নিশ্বাস ও নাড়ি চলাচলের ব্যবস্থা করতে হতে পারে। হিট স্ট্রোকে জীবন বিপদাপন্ন হতে পারে। এমনকি রোগী মারাও যেতে পারেন। গরমের এই সময়টায় সবাইকে সাবধানে থাকতে হবে। দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও হাসপাতালে ভর্তি করে সঠিক চিকিৎসা নেওয়া গেলে বেশির ভাগ রোগীই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।

(১১) গরমে শিশুদের জন্য ঝুঁকিটা বেশি। বাচ্চাদের বেশি বেশি পানি খাওয়াতে হবে। তারা যেন রোদের মধ্যে অনেক বেশি দৌড়ঝাঁপ না করে সেদিকে খেয়াল রাখতে হবে।

সবাইকে মনে রাখতে হবে এই গরমে যথাযথ সতর্কতা অবলম্বন করে এর থেকে বেঁচে থাকা উচিত।

 

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4020/feed 0
হবিগঞ্জে শিল্পায়নে পানিদূষণে এলাকার জনজীবন অতিষ্ট, ক্যান্সার সহ নানা রোগের আশংকা https://dailyalokithbangladeshnewstv.com/archives/4018 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4018#respond Mon, 22 Apr 2024 03:26:35 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4018  

জিনাত খান  ঃ হবিগঞ্জে শিল্পায়নে পানিদূষণে এলাকার জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। পানিতে গোছল সহ পরিবারের সব কাজ বন্ধ তদোপরি ভয়াবহ রোগ ছড়াচ্ছে । এ বিষয়ে কথা বলেন সিভিল সার্জন নুরুল হোসেন, হবিগঞ্জের মাধবপুর থেকে মেঘনা নদী পর্যন্ত ৫৫ কিলোমিটার নদীপথের এলাকাতে চর্মরোগ, ক্যান্সার, সহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। মাধবপুরের ছাতিয়াইন খালের দূষণ খড়কির গাঙ হয়ে এক অংশ তিতাস এবং ওপর অংশ খাস্টি নদী ও মেঘনা হয়ে সারাদেশে ছড়িয়ে পড়ছে। এ নিয়ে এলাকার মানুষ ফুসে উঠেছে। করছে মানববন্ধন ও সভা-সমাবেশ।
বক্তারা বলেন, কলকারখানার অপরিশোধিত বর্জ্য নিক্ষেপের কারণে সাম্প্রতিককালে ছাতিয়াইন খাল চরম ভাবে দূষিত হয়ে পড়েছে। দুর্গন্ধের জন্য বাড়ি-ঘরে থাকা যাযনা। শ্বাস-প্রশ্রাস নিতে কষ্ট হয়। খালটিতে দূষিত কালো রঙের বর্জ্য এর স্তর খুব গাঢ় হয়ে আছে। এক সময় এই খালের উপর নিভর্রশীল ছিল এলাকার কৃষক। এখন কৃষিকাজসহ পানি ব্যবহারকারীরা পরেছেন মারাত্মক বিপাকে। ছাতিয়াইন খালের দূষণ খড়কির গাঙ হয়ে এক অংশ তিতাস এবং ওপর অংশ খাস্টি নদী ও মেঘনা হয়ে সারাদেশে ছড়িয়ে পড়ছে। এ নিয়ে কথা বলেন খোয়াই রিভার ওয়াটারকিপার ও ‘ হাওর রক্ষায় আমরা’ তোফাজ্জল সোহেল আমরা আন্দোলন করতেছি। কতটুকু কাজ হবে বুঝি না।

 

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4018/feed 0
নবীগঞ্জে রিভার উইংসের উদ্যােগে শাখাবরাক নদী দূষন প্রতিরোধে মতবিনিম সভা অনুষ্ঠিত https://dailyalokithbangladeshnewstv.com/archives/3861 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3861#respond Sat, 17 Feb 2024 05:33:40 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3861  

নিজস্ব প্রতিবেদক ঃ হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় শাখা বরাক নদীর দূষণ নিয়ে রিভার উইংস নামক একটি সামাজিক সংগঠন কতৃক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, নবীগঞ্জের শাখা বরাক নদী তাঁর রূপসৌন্দর্য্য দিয়ে পৌরবাসী কে মুগ্ধ রেখেছিল বহুযুগ ধরে।কয়েক বছর যাবৎ প্রভাবশালীরা অবৈধ ক্ষমতাবলে নদী কিছু অংশ ভরাট ও জবরদখল করে বাসা,দোকান নির্মাণ করে রেখেছে।এতে নদী তাঁর রূপসৌন্দর্য্য হারিয়ে মৃত রুপ ধারণ করছে।আশপাশের বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেললে তা ভেসে যাওয়ার রাস্তা না পেয়ে স্তুপে রুপান্তরিত হয়ে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট সহ ভিন্ন ভিন্ন রোগ জীবাণুর জন্ম হচ্ছে।সদ্য রিভার উইংস নামক একটি সামাজিক সংগঠন কতৃক আয়োজিত গতকাল ১৬ ফেব্রুয়ারি উক্ত সংগঠনের আহবায়ক দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়ের সভাপতিত্বে ও ফয়জুর রব পনির সঞ্চালনায়
” ময়লার ভাগাড়ে ফুল ফুটুক
শাখা বরাক নদী পরিষ্কার হোক”
এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে শাখা বরাক নদীর দূষণ প্রতিরোধ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় অংশ গ্রহণ করেছেন রাজনৈতিক ব্যক্তি,স্কুল ও কলেজ শিক্ষক গণ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।তার মধ্যে বক্তব্য দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল,পৌর আওয়ামী সাংগঠনিক ওহী দেওয়ান চৌধুরী,সমাজকর্মী মোঃ আব্দুল আহাদ সাদী,ডাঃ এটিএম জাফর ইকবাল রতন,উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বনিক,সাবেক ছাত্র নেতা অলিউর রহমান অলি,প্রধান শিক্ষক সমিতির নেতা শামীম চৌধুরী ও মোঃ রুবেল মিয়া, বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম পারভেজ, সাংবাদিক সলিল বরন দাশ উত্তম কুমার হিমেল সহ অনেকেই।উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, হবিগঞ্জের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার জাবেদ তালুকদার সহ আরও অনেক।বক্তাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিদেশের সর্ব শ্রেণি পেশার মানুষ শুনেছেন।

বিশ্লেষকদের মধ্যে থেকে দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভির সম্পাদক ও প্রকাশক, ডেইলী মর্নিং গ্লোরীর হবিগঞ্জ প্রতিনিধি,নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ও লেখক ফরজুন আক্তার মনি জানান,আমরা বক্তাদের বক্তব্য শুনে উপলব্ধি করেছি,তাদের মধ্যে ছিল প্রভাবশালী দের আতংকে কম্পিত কন্ঠস্বর।কেউ দখলমুক্ত হওয়ার জন্য জোরালো বক্তব্য দিতে দেখা যায়নি।একজন মানুষ কে যদি কোন সন্ত্রাসী হাত-পা বা মাথা কেটে নিয়ে যায় বা রক্তাক্ত করে ,তখন ব্যক্তিটি মারাত্মক আহত বা মৃত রুপ ধারণ করে।প্রশাসন যদি হাত পা উদ্ধার করে দিতে না পারেন ডাক্তার কখনও অপারেশনের উদ্যােগ নিতে পারবেন না অথবা রোগীর আশপাশে যদি ডাক্তার বসার পর্যাপ্ত পরিমাণে জায়গা না পান তাহলে চিকিৎসার কাজও চালাতে পারবেন না।তেমনি নদী দখল মুক্ত না হলে নদী পরিষ্কার পরিচ্ছন্নতার ময়লা রাখা আকাশ কুসুম কল্পনা।মৃত নদী পরিষ্কার করে কোন লাভ নেই।নদী যখন তার পূর্ণতা পাবে তখন নদীর স্রোতই সব ময়লা পরিষ্কার করে দেবে।অনুসন্ধান করে দেখা যায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা ক্ষমতার দাপটে নদী ভরাট করে দখলে নিয়ে বাসা,দোকানপাট নির্মাণ করেছেন।সুশীল সমাজের উপস্থিতি বিবেচনা করে দেখা যায় প্রভাবশালী দের ভয় বিরাজমান থাকার ফলে মতবিনিময় সভায় অংশ গ্রহণ ছিল অনেক কম।এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ খুবই জরুরি।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3861/feed 0
টিএসপি কমপ্লেক্স লি: এর বিপণন কর্মকর্তা কাজী মোঃ জাহাঙ্গীরের ১ম মৃত্যুবার্ষিকী https://dailyalokithbangladeshnewstv.com/archives/3809 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3809#respond Sat, 27 Jan 2024 06:42:21 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3809 ফরজুন আক্তার মনি :- বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর নিয়ন্ত্রাণাধীন টিএসপি কমপ্লেক্স লিমিটেড এর সাবেক বিপণন কর্মকর্তা কাজী মুহাম্মাদ জাহাঙ্গীরের ১ম মৃত্যুবার্ষিকী।

২০২৩ সালের ২৭ জানুয়ারী এই ‍দিনে রাত প্রায় ৮টায় তিনি স্ত্রী, ১পুত্র ও ১ কন্যা এবং আত্নীয়স্বজন,গুণগ্রাহী রেখে নিজ বাসভবনে ইন্তেকাল করেন এবং নগরীর চেরাগী পাহাড়ের সন্নিকটে কদম মোবারক মসজিদ সংলগ্ন কবরস্থানে মায়ের পাশেই দাফন করা হয়।

এই সহজ ও সরল ব্যক্তিত্বের অধিকারী চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত উত্তর মাদার্শা গ্রামের সম্ভ্রান্ত “কাজী পরিবার” এ জন্মগ্রহণ করেন।

তিনি দেশের প্রথিতযশা আইনজীবী, সাবেক পাবলিক প্রসিকিউটর এবং চট্টগ্রাম আইন কলেজের অধ্যাপক কাজী মুহাম্মাদ সিকান্দার সাহেবের বড় পুত্র।

এছাড়া বিশিষ্ট রাজনীতিবিদ জাতীয়তাবাদী সামাজিক -সাংস্কৃতিক সংস্থার সাবেক সভাপতি
এবং ঝটিকা ট্রেডার্স এর ব্যবস্থাপনা পরিচালক কাজী আকবর তাঁর ভাই।

লেখক, কবি ও অনুবাদক রাজা রাকিব তথা কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান হচ্ছেন তাঁর একমাত্র পুত্র।

প্রয়াত জাহাঙ্গীরের জন্য পরিবারের পক্ষ থেকে তার আবাসিক নিবাস দেওয়ানবাজার এর ACE Pran ভবনে ইছালে সাওয়াবের জন্য দু’আ অনুষ্ঠান এবং মিসকিনদের মাঝে খাদ্য বিতরণের কর্মসূচী আহ্বান করা হয়েছে।

ওনার স্ত্রী মিসেস নুর নাহার বেগম সবাইকে উক্ত দু’আ অনুষ্ঠানে শরীক হতে আমন্ত্রণ জানিয়েছেন ।।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3809/feed 0
কুয়াশার চাদরে ঢাকা হবিগঞ্জের নবীগঞ্জ     https://dailyalokithbangladeshnewstv.com/archives/3771 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3771#respond Thu, 11 Jan 2024 13:06:24 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3771
ফরজুন আক্তার মনি :-সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে হবিগঞ্জের নবীগঞ্জ।ঘন কুয়াশায় কারণে দূরের জিনিস দেখাও দুরূহ হয়ে পড়েছে।যদিও আগে থেকেই শীতের প্রভাবে জবুথবু অবস্থা গ্রাম অঞ্চলের মানুষের।তবে দেরিতে হলেও ডিসেম্বর মাসের শেষভাগে কলকারখানা,ইটপাথর আর দূষণের নগরী হবিগঞ্জেও শীতের প্রকাশ ঘটল।
বৃহস্পতিবার  (১১ জানুয়ারি) সকালে হবিগঞ্জের বিভিন্ন উপজেলা সহ নবীগঞ্জ এলাকায় এমন চিত্রই চোখে পড়ে। সরেজমিনে দেখা যায়, ভোরের পর থেকে কুয়াশার চাদরে আড়াল হতে থাকে প্রকৃতি।বাংলা পৌষ মাসের তৃতীয় দিনেই ঠান্ডা প্রকৃতি আর এমন কুয়াশা এসব এলাকার শহরে জীবনে তৈরি করেছে অন্যরকম আমেজ।তবে থেমে নেই কর্মজীবী মানুষের চলাচল।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সপ্তাহের শেষ কর্মদিবসে অফিসগামী মানুষের ভিড় দেখা গেছে সড়কগুলোতে।সড়কে গাড়ির চাপও ছিল স্বাভাবিক।বেলা বাড়লেও কুয়াশার আধিক্য থাকায় নবীগঞ্জের মানুষের সূর্যের দেখা মেলেনি।
এ অবস্থায় শীতে ও কুয়াশায় অসুবিধায় পড়ার কথা জানালেন স্বল্পআয়ের মানুষেরা।বিভিন্ন এলাকায় কথা হয় রিকশাচালকদের সঙ্গে।তারা বলেন,শীতের দিন রিকশা চালানো খুব কষ্ট হয়ে যায়। নাক মুখ দিয়ে ঠান্ডা কুয়াশা ঢুকে পড়ে।পরে শ্বাসকষ্ট দেখা দেয়।রাতে ফুটপাতে থাকতেও সমস্যা হয়।ঠান্ডার কারণে আমাদের মতো গরীব মানুষকে অনেক কষ্টের মধ্যে পড়তে হয়।কুয়াশার কারণে শীতের দিনে গাড়ি চলাচল ব্যাহত হয় বলে সকালে গন্তব্যে পৌঁছাতেও অনেক দেরি হয়ে যায় বলে জানান ভিআইপি ২৭ পরিবহনের বাসচালক।বলেন, আগে যে সময়ের মধ্যে নির্ধারিত গন্তব্যে পৌঁছানো যেত এখন সেটি সম্ভব হয় না। শীতের দিনে সকালে ও রাতে অনেক সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হয়।বেশি জোরে গাড়ি চালানো যায় না।আবার ঢাকার বাইরে থেকে দূরপাল্লার যে গাড়িগুলো ভোরে ঢাকায় প্রবেশ করত কুয়াশার কারণে এখন সকালে আসছে।এর ফলে ঢাকার রাস্তায় ভিড় বাড়ছে। তাছাড়া এবার অন্য বছরের তুলনায় শীতের প্রভাব বেশি।আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে শেষ রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় বিরাজমান রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এছাড়াও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও এতে জানানো হয়েছে।
]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3771/feed 0
সৃষ্টির শক্তি, আহমদ কবির রিপন https://dailyalokithbangladeshnewstv.com/archives/3664 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3664#respond Mon, 06 Nov 2023 14:35:57 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3664 স্টাফ রিপোর্টার:- এই পাখির অনেক দক্ষতা, বুদ্ধি, বিচক্ষনতা মহান আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু মানুষের অত্যাচারে পৃথিবীতে তাদের বাসযোগ্য স্থানের চরম সংকট থাকায়। এই ধরনের দক্ষ অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন পরিবেশবিদ, প্রানীবিদগন এই বিষয়ে একটু মনোযোগ দিন। পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকরি পদক্ষেপ চাই। জনসচেতনতা বৃদ্ধি করুন। পাহাড় ও টিলাকাটা বন্ধ করুন। বন্যপ্রাণী সংরক্ষণ করুন। জীববৈচিত্র্য রক্ষা করুন। পরিবেশ সুন্দর রাখুন। নিরাপদ জীবন গড়ুন। সরকারের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ভূমিকা একান্ত আবশ্যক।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3664/feed 0