ফিচার – dailyalokithbangladeshnewstv https://dailyalokithbangladeshnewstv.com অন্ধকার দূরীকরণে প্রতিদিন Tue, 24 Feb 2026 14:41:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবী মরহুম সুরুজ আলী’র ২৪তম মৃত্যুবার্ষিকী https://dailyalokithbangladeshnewstv.com/archives/4450 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4450#respond Tue, 24 Feb 2026 14:41:37 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4450 বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবী মরহুম সুরুজ আলী’র মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৫১ সালের ৪ জানুয়ারি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আলী হোসেন মুন্সি এবং মাতা মোমজান বেওয়া। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দায়িত্বশীল ও পরিশ্রমী স্বভাবের।

গ্রামীণ পরিবেশে বেড়ে উঠেও তিনি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন। অল্প বয়সে পিতার মৃত্যুতে সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে; ফলে প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন দীর্ঘায়িত করা সম্ভব হয়নি।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন। ভারতে প্রশিক্ষণ গ্রহণের পর নয় মাস মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন হওয়ার পর বিজয়ের গৌরব নিয়ে বাড়ি ফেরেন। স্বাধীনতার পর তিনি জেলা মৎস্য কর্মকর্তার অধীনে সরকারি চাকরিতে যোগদান করেন। পাশাপাশি ব্যবসার মাধ্যমে পরিবার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আনুমানিক ১৯৭৫ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৭৮ সালে বড় ছেলে এবং ২০০১ সালে কনিষ্ঠ কন্যার জন্মের মাধ্যমে তার পরিবার পূর্ণতা লাভ করে। কিন্তু কনিষ্ঠ কন্যার জন্মের কিছুদিন পরই তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন। ঢাকা ও ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকেরা তার আয়ু স্বল্প বলে জানান।
২০০২ সালের ২৩ ফেব্রুয়ারি পবিত্র ঈদুল আজহার দিন কোরবানি সম্পন্নের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্যক্তিজীবনে মরহুম সুরুজ আলী ছিলেন সৎ, আদর্শবান ও ন্যায়নিষ্ঠ মানুষ। অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। এলাকার গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেষ্ট থাকতেন। সন্তানদের ধর্মীয় ও আধুনিক শিক্ষায় সমান গুরুত্ব দিতেন এবং সবসময় বলতেন—মানুষের মতো মানুষ হতে হলে শিক্ষার বিকল্প নেই।
মৃত্যুর আগে সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে তার গভীর উদ্বেগ ছিল। পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি ছোট সন্তানদের শিক্ষিত ও প্রতিষ্ঠিত করার অনুরোধ রেখে যান। আজ তার সেই সন্তানরা শিক্ষা ও জীবনে অগ্রসর হয়ে তার স্বপ্ন পূরণের পথে রয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও দেশবাসীর কাছে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4450/feed 0
নবীগঞ্জে সিএনজির অতিরিক্ত ভাড়া নিয়ে চলছে ড্রাইভার ও নেতাদের নৈরাজ্য https://dailyalokithbangladeshnewstv.com/archives/3082 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3082#respond Mon, 08 Aug 2022 13:24:51 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3082 স্টাফ রিপোর্টার।।।নবীগঞ্জ শহরের বিভিন্ন সিএনজি স্টেশনের ড্রাইভার গ্যাস সংক্রান্ত বিষয়ে সমস্যা থাকার কারণে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছে।জনগণ দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভি’র সম্পাদক ও প্রকাশক ফরজুন আক্তার মনি’র নিকট বারবার অভিযোগ জানালে তিনি সরেজমিনে সিএনজি স্টেশন ড্রাইভার ও নেতাদের কথা সাথে কথা বলেন।হবিগঞ্জ রোডের সিএনজি স্টেশন ড্রাইভাররা ঐ দিনই সাবেক ভাড়ায় ফিরে আসে।তারা জানায় আপা গ্যাস সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা ছিল, তাই ২/৩ দিন যাত্রী দের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছি।আজ থেকে আমরা যাত্রী দের কাছ থেকে সাবেক ভাড়া ধার্য্য। অন্যান্য রোডে সমঝোতা মেনেছে। কিন্তু নবীগঞ্জ টু আইন গাঁও রোডের সিএনজি সমিতির সভাপতি দুলাল মিয়া সাবেক ভাড়ায় ফিরে আসার বারবার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি।এই রোডের সিএনজি ড্রাইভাররা যাত্রী দের সঙ্গে নিয়মিত অতিরিক্ত ভাড়া আদায়ে খারাপ ব্যবহার চালিয়ে যাচ্ছে।তারা রাস্তার দূরত্ব অনুযায়ী দিগুণ ভাড়া আদায় করেও সন্তুষ্ট নন।  জনমনে বিরাজ করছে এই রোডে মিশুক চলাচল করলে সিএনজি ড্রাইভার দের ভোগান্তি হ্রাস পাবে।এ বিষয়ে দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভি’র সম্পাদক ও প্রকাশক ফরজুন আক্তার মনি নবীগঞ্জ এসিল্যান্ডের সাথে যোগাযোগ করিলে,তিনি জানান বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3082/feed 0
আজ শুক্রবার ঢাকাসহ যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে https://dailyalokithbangladeshnewstv.com/archives/2738 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2738#respond Fri, 29 Apr 2022 07:05:37 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2738 নাজনীন নাবিলা,ঢাকা থেকে।।

শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের হিমালয়ের পাদদেশীয় পশ্চিবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এমন অবস্থায় যশোর, কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2738/feed 0
কিশোরগঞ্জ পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলেছে প্রায় ৪ কোটি টাকা https://dailyalokithbangladeshnewstv.com/archives/2387 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2387#respond Sun, 13 Mar 2022 03:21:38 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2387 নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলেছে ৩ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ২৯৫ টাকা।

শনিবার (১২ মার্চ) সকালে মসজিদের আটটি বাক্স খুলে পাওয়া টাকাগুলো ১৫টি বস্তায় ভরা হয়। চার মাস দুই দিন পর বাক্সগুলো খোলা হলো। এর আগে ২০২১ সালের ৬ নভেম্বর বাক্সগুলো খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ৩ কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা। এবার সেই অঙ্কও ছাড়িয়ে গেছে।

তারও আগে ১৯ জুন খোলা হয়েছিল মসজিদের দান বাক্স। তখন সব মিলিয়ে পাওয়া যায় দুই কোটি ৩৩ লাখ ৯৩ হাজার টাকা। শুধু দেশি টাকা নয়, দান বাক্সে প্রতিবারই বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। এবারও মিলেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ৮টি দান বাক্স খোলা হয়। এরপর এগুলো ১৫টি বস্তায় ভরে মসজিদের দোতলায় নিয়ে গণনার কাজ শুরু করা হয়। এখানকার জেলা প্রশাসক পদাধিকার বলে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেন।

প্রায় ২০০ মানুষ দানের টাকা গুণছিলেন। টাকার বস্তাগুলো একে একে ঢেলে দেওয়া হয় তাদের সামনে। এভাবে টাকা গণনার কাজ এগিয়ে চলে। একই সঙ্গে ব্যাংকের লোকজন মেশিন দিয়ে টাকাগুলো আবার গণনা করেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলামের নেতৃত্বে আটজন ম্যাজিস্ট্রেট টাকা গণনার কাজ তদারকি করেন। আর একদল আনসার সদস্য নিরাপত্তা বিধান করেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম বলেন, ‘এটি আসলে দেখার মতো ঘটনা। মানুষ তাদের মনোবাসনা পূরণের জন্য এখানে কোটি কোটি টাকা দান করেন। থাকে স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রাও। টাকা-পয়সার সঙ্গে চিঠিপত্রও থাকে। সৃষ্টিকর্তার উদ্দেশ্যে লেখা চিঠিগুলোতে নিজেদের অভাব, অভিযোগ, রোগমুক্তি ও মনোবাসনার কথা থাকে।’

তিনি বলেন, ‘এসব টাকা মসজিদের উন্নয়নের কাজে ব্যয় হয়, দুঃস্থদের সহযোগিতা করা হয়। তাছাড়া জটিল রোগীদের চিকিৎসায়ও অনুদান দেওয়া হয়।’

পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত উদ্দিন ভূঞা জানান, বিভিন্ন মাদ্রাসার ১২০ জন ছাত্র, মসজিদের ৩৪ জন কর্মচারি ও রূপালী ব্যাংকের বিভিন্ন শাখার ৫০ জন কর্মকর্তা-কর্মচারি টাকা গণনার কাজ করেছেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2387/feed 0
বাগমারার ভবানীগঞ্জ পৌরসভাতে করোনা সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম চালাচ্ছেন মেয়র মালেক মন্ডল। https://dailyalokithbangladeshnewstv.com/archives/557 https://dailyalokithbangladeshnewstv.com/archives/557#respond Tue, 22 Jun 2021 05:44:39 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=557

মোঃ সারোয়ার হোসেন, বাগামারা:

কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে মাঠে নিরলস ভাবে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ভবানীগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডল।

তারই ধারাবাহিকতায় মেয়র মালেক মন্ডল গত (১৮ জুন) জুম্মার নামাজের পূর্বে এবং বিভিন্ন ওয়াক্তিয়া নামাজের পূর্বে এলাকার বিভিন্ন মসজিদে গিয়ে করোনা সম্পর্কে সচেতনামূলক আলোচনা করেন ও মুসল্লিদের মাঝে মাস্ক বিতরন করেন। এছাড়া মেয়র মালেক পৌরসভার রাস্তাঘাটের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলামান রাখতে গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার ১,২,৩,৪ এবং ৭,৮,৯ নং ওয়ার্ড পরিদর্শন করেছেন। ওই সব ওয়ার্ডে টেন্ডারের রাস্তা ও এডিপির মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলামান রয়েছে বলে জানান পৌরসভার সহকারি প্রকৌশলী লিটন মিয়া।

তিনি আরো জানান, এখন বর্ষা মৌসুম তাই কাজের মান যাতে নিম্ন না হয় মেয়র স্যার তা দেখার জন্য অক্লান্তে পরিশ্রম করে কাজগুলো পরিদর্শন করে চলেছেন। এসব পরিদর্শনে তিনি আমাদেরও সাথে নিয়ে যাচ্ছেন । কাজ পরিদর্শন শেষে ওই সব স্থানে করোনা সচেতনা মূলক আলোচনা হচ্ছে যাদের মাস্ক দিয়ে সেই সব লোকদের মাঝে মাস্ক বিতরন করা হচ্ছে। গতকাল মেয়র রামকৃষ্ণপুর মহল্লার রাস্তার কাজ ও মন্দিরের কাজ পরিদর্শন করেছেন। পরে এসব পরিদর্শন শেষে মেয়র মালেক সোমবার দুপুরে পৌরভবনে কাউন্সিলর সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে মতবিমিনয় করেন।

এ সময় পৌরভবনে উপস্থিত ছিলেন কাউন্সিলর আহাদ আলী, সেলিম হোসেন, আচেন আলী, অধ্যাপক শাহিনুর ইসলাম, ব্যবসায়ী আমজাদ হোসেন, পৌর আ’লীগের সাবেক সহসভাপতি মোজাম্মেল হক, ব্যবসায়ী সেলিম রেজা সহ ভবানীগঞ্জ বাজারের গন্যমান্য ব্যক্তিবর্গ । এ সময় মেয়র মালেক উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বলেন, করোনা নিয়ে কেউ আতংকিত হবেন না। সবাই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলবেন। সেই সাথে মাস্ক , হ্যান্ড স্যানিটাইজার , সাবান ব্যবহার করবেন। আমরা পৌর কর্তৃপক্ষ সার্বক্ষনিক আপনাদের পাশে রয়েছি। সেই সাথে বাগমারা মেডিকেলে চিকিৎসার ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে। সর্বশেষ মেয়র মালেক করোনা সংকটের কারণে অভাবগ্রস্থ ও কাজকাম হারানো অসহায় লোকজনের সহায়তায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহবান জানান।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/557/feed 0
জুড়ীতে প্রথম নারী ইউএনও সোনিয়া সুলতানা এর দায়িত্ব গ্রহণ https://dailyalokithbangladeshnewstv.com/archives/555 https://dailyalokithbangladeshnewstv.com/archives/555#respond Tue, 22 Jun 2021 05:42:08 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=555

মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রথম নারী ইউএনও’র দায়িত্ব নিলেন সোনিয়া সুলতানা। সোমবার (২১জুন) বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আল- ইমরান রুহুল ইসলাম নবাগত উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

সোনিয়া সুলতানা‌ জুড়ীতে যোগদানের পূর্বে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৩১তম বিসিএস ক্যাডার হিসেবে চাকুরীতে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক মেয়ে সন্তানের জননী।

দায়িত্ব গ্রহনকালে তিনি জুড়ী উপজেলার সকল জনপ্রতিনিধি, সাধারণ জনগণ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আল- ইমরান রুহুল ইসলাম সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়িত হওয়ায় তিনি আজ নতুন ইউএনও’র নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/555/feed 0
শেরপুরে নব-যোগদানকৃত জেলা প্রশাসককে সংবর্ধনা জানালেন বিদায়ী জেলা প্রশাসক https://dailyalokithbangladeshnewstv.com/archives/552 https://dailyalokithbangladeshnewstv.com/archives/552#respond Tue, 22 Jun 2021 05:38:18 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=552

এস.এম.আরফান আলী,স্টাফ রিপোর্টার:
শেরপুরে বিদায়ী জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর পক্ষ থেকে জেলায় নব-যোগদানকৃত জেলা প্রশাসক মোমিনুর রশিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২১শে জুন (সোমবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ সংবর্ধনার আয়োজন করেন জেলা প্রশাসন।
এসময় আনার কলি মাহবুব নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।

বিদায়ী জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব এটি এম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ফরিদা ইয়াসমিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন, ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারুক আল-মাসুদ, নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মোঃ মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/552/feed 0