ময়মনসিংহ – dailyalokithbangladeshnewstv https://dailyalokithbangladeshnewstv.com অন্ধকার দূরীকরণে প্রতিদিন Wed, 04 May 2022 13:03:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 ত্রিশা‌লে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু https://dailyalokithbangladeshnewstv.com/archives/2765 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2765#respond Wed, 04 May 2022 13:03:47 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2765 স্টাফ রিপোর্টার :

ময়মন‌সিং‌হের ত্রিশ‌া‌লে সড়ক দূর্ঘটনায় তা‌মিম (১০) না‌মে এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়কের ত্রিশাল উপ‌জেলার নূরুর দোকান নামক স্থা‌নে এ দূর্ঘটনা‌টি ঘ‌টে।

প্রত‌্যক্ষদর্শীরা জানায়, বুধবার (৪ মে) সকা‌লে ময়মন‌সিংহগামী তান‌জিম প‌রিবহ‌নের এক‌টি বা‌সের পিছ‌নের অং‌শের বাম পা‌শের চাকা ব্রাস্ট হ‌লে গাড়ীতে থাকা তা‌মিম (১০) ছিট‌কে মহসড়‌কে প‌ড়ে যায় এবং ওই গাড়ী চাকা শিশু‌টির উপর দি‌য়ে গে‌লে ঘটনাস্থলেই শিশু‌র মৃত্যু হয়। মৃত তা‌মিম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপ‌জেলার গন্ডা গ্রা‌মের হাইজুল শাহ’র ছে‌লে।

শিশুর স্বজ‌নেরা জানায়, ঢাকায় ঈদ ক‌রে বাবা-মা ও চাচা-চা‌চির সা‌থে বা‌ড়ি ফেরার প‌থে এ দূঘর্টনার স্বীকার হয়ে তা‌মিম মারা যায়।

ত্রিশাল থানার এসআই মোঃ ম‌তিউর রহমান জানান, খবর পে‌য়ে থানা পু‌লিশ ও ত্রিশাল ফায়ার সা‌র্ভিস শিশু‌টির মর‌দেহ উদ্ধার ক‌রে। প‌রে আইনানুগ প্রক্রিয়া শে‌ষে প‌রিবা‌রের কা‌ছে মর‌দেহ হস্তান্তর ক‌রে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2765/feed 0
বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত  https://dailyalokithbangladeshnewstv.com/archives/2523 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2523#respond Tue, 29 Mar 2022 06:27:16 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2523 নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার হাওর অঞ্চলের শিক্ষার বাতিঘর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে গত ২৪ মার্চ ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন এবং মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন বিষয়ক আলোচনা অনুষ্ঠানেও তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি এবং নেত্রকোণা ৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রেবেকা মমিন। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়।

এছাড়াও মঞ্চে অতিথি হিসেবে উপবিষ্ট ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য জনাব হাবিবা রহমান খান শেফালী, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রফিক উল্লাহ খান, শহীদ স্মৃতি মহাবিদ্যালয় এর গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক নেত্রকোণা কাজী মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাজ্জাদুল হাসান।

শিক্ষামন্ত্রীর সড়কপথে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের আসার সময় পথে পথে ছিলো নেতাকর্মী ও উৎসুক জনতার ভিড়। ব্যানার ফেস্টুনে সুসজ্জিত ছিল মোহনগঞ্জ। আনুমানিক আড়াইটার দিকে তিনি মোহনগঞ্জ এসে পৌঁছান। তিনি প্রাক্তন গণপরিষদ সদস্য ডা. আখলাকুল হোসাইনের নামে প্রতিষ্ঠিত ডা. আখলাকুল হোসোইন মেমোরিয়াল ট্রাস্ট ও গ্রন্থ কুঞ্জে অপেক্ষামান খুদে পাঠকদের সাথে আনন্দঘন সময় অতিবাহিত করেন। সেখান থেকেই শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য রওনা হন।

কলেজ প্রাঙ্গণে প্রবেশের মুখে ছাত্র ছাত্রীসহ উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। জাতির পিতার ম্যুরাল উন্মোচন করার পর শিক্ষামন্ত্রী কলেজের জন্য একটি মাল্টিপারপাস ভবন, একটি ডরমিটরি এবং একটি ছাত্রীদের হোস্টেল ও একটি ছাত্রদের হোস্টেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কলেজে একটি বকুল ফুলের চারা রোপণ করেন। তারপর আলোচনা অনুষ্ঠান শুরু হয়। আলোচনা অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2523/feed 0
জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলা, সাংবাদিকদের হুমকি  https://dailyalokithbangladeshnewstv.com/archives/2512 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2512#respond Mon, 28 Mar 2022 14:21:40 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2512 নিজেস্ব প্রতিবেদক।।
গত ১৬/০২/ ২০২২ তারিখে ময়মনসিংহ সদর উপজেলার ২নং কুস্টিয়া ইউনিয়নের ফকির পাড়ায় বেগুনবাড়ি বাজারের ১ কিলো পশ্চিমে মৃত মোরশেদ আলীর ছেলে তাইজুদ্দিন নামক ভিকটিমের ক্রয় কৃত জমি দখল করতে গেলে বাধা দেওয়ায় ভিকটিমের ২ ভাই সহ ভিকটিমকে মারধর করে বিবাদী ১//ইদ্রিস পিতা সুরুজ আলী ২/ শওকত পিতা সরুজ আলী-সর্ব সাং ফকির পাড়া, ২ নং কুস্টিয়া ইউনিয়ন, সদর ময়মনসিংহ। ভিকটিম ৯৯৯ নে কল দিলে পুলিশ এসে মারামারি নিয়ন্ত্রণ করে,ভিকটিম থানায় অভিযোগ করলে এফবিআইআর হবে বলে আশ্বাস দিলেও তা রহস্য জনক কারনে মামলা এফআইআর হয়নি,সেই সুবাদে অপরাধীরা(বিবাদী( জোড়পুর্বক ভিকটিমের কেনা জমি দখল করে নেয় সংগবদ্ধ অপরাধ চক্র নিয়ে।জমি দখল করে ভিকটিমের কেনা জমিতে ঘর উঠিয়ে রাস্তা বন্ধ করে ভিকটিমকে অবরুদ্ধ করে ফেলে।ভিকটিমের বাড়ীর রাস্তা বন্ধ করেদেয়।
গত ২৭/০৩/২০২২ তারিখ দুপুর ১ ঘটিকায় ঘটনা স্থলে সাংবাদিকরা তদন্তে গেলে জমি দখলকারীরা সাংবাদিকদের হুমকি দেয় একই বিবাদীরা এবং একপর্যায়ে সাংবাদিকদের অবরুদ্ধ করে ফেলে এবং সাংবাদিক দেখে নেওয়ার হুমকি হুমকি দেয়।এক পর্যায়ে ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ কেরে নেওয়ার চেষ্টা করে,তবে সাংবাদিকরা কৌশলে ভিডিও ফুটেজ নিয়ে চলে আসতে সক্ষম হয়।ভিকটিম ন্যায় বিচারের জন্য প্রশাসনের আইনআনুগ সহযোগিতা সহ তার ক্রয়কৃত জমি উদ্ধার চায়।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2512/feed 0
স্বাধীনতা সম্পর্কে ময়মনসিংহের কিছু কথা https://dailyalokithbangladeshnewstv.com/archives/2487 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2487#respond Fri, 25 Mar 2022 04:37:20 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2487 নিজেস্ব প্রতিনিধি।।

২৬ শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষনা করেন।
ময়মনসিংহে-শহীদ-মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ চেতনায় অম্লান
ময়মনসিংহ পুলিশ লাইন চেতনায় অম্লানে শহীদ তাজুল ইসলাম (২৭৮৪)

মহান মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাসে ময়মনসিংহ এক উজ্জ্বল অধ্যায়। ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন।
এর ২৪ ঘণ্টা পর। ২৭ মার্চ ১৯৭১ রাত ১২ টায় সংবাদ পায় ময়মনসিংহ পুলিশ লাইন হাবিলদার মেজর আঃজব্বারের মাধ্যমে শহীদ তাজুল ইসলাম( তৎকালীন এসপির বর্ডিগার্ড)রাতে পুলিশ সদস্যরা ইপিআর সদস্যদের সাথে পরামর্শ করে এবং ভোরবেলায় পুলিশ লাইন অস্ত্রাগার ভেঙ্গেফেলে শহীদ তাজুল ইসলাম।পুলিশ সদস্যদের এবং আনসার,ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে ইপিআর ক্যাম্প আক্রমন করে।
খাগডহর ইপিআর ক্যাম্পে বাঙালি ইপিআর সৈনিকদের সঙ্গে পাকিস্তানি ইপিআর’র সশস্ত্র যুদ্ধ হয়।
রাতভর চলা সেই যুদ্ধ পরদিন ২৮ মার্চ সকাল ৮টা পর্যন্ত চলে। যুদ্ধে পাকিস্তানি ক্যাপ্টেন কমর আব্বারসহ ১২১ জন পাঞ্জাবি ইপিআর নিহত হয়। বিপরীতে শহীদ হন ৬ বাঙালি সেনা। শহীদ হন দেলোয়ার, একদাদুল, আনোয়ার, রাজ্জাক, হায়দার ও অজিত দত্ত।
মুক্তিযুদ্ধের ইতিহাসে খাগডহর ইপিআর ক্যাম্পের ৮ ঘণ্টার যুদ্ধ ‘খাগডহর যুদ্ধ’ নামে খ্যাত। এই যুদ্ধের তাৎপর্য বহুমাত্রিক।
স্বাধীনতা ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহে সংগঠিত হয় খাগডহর যুদ্ধ। যে যুদ্ধে নেতৃত্ব দেয় ও অংশ নেয় বাঙালি সেনারা ও পুলিশ সদস্যরা। সেই যুদ্ধে পাকিস্তানি ইপিআর অফিসার ও সৈনিক সবাই নিহত হয়। ২৮ মার্চ ময়মনসিংহে ছিলো অন্যরকম দিন। যেদিন যুদ্ধ জয়ের উল্লাসে বিজয় উদযাপন করে ময়মনসিংহ।
ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধের গবেষকদের মতে, ২৭ মার্চে ময়মনসিংহের খাগডহর যুদ্ধে পাকিস্তানিরা পরাজিত হয় এবং মুক্তিযুদ্ধের প্রথম বিজয় সূচনা হয় ময়মনসিংহে।
ময়মনসিংহের ইতিহাস বলে, ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর কুমিল্লার কুমুরি যুদ্ধ জয় এবং ২৮ মার্চের পরও এই যুদ্ধ চলমান ছিলো। ইতিহাসে কুমুরি যুদ্ধ মুক্তিযুদ্ধের প্রথম যুদ্ধ হিসেবে খ্যাত। স্বাধীনতা ঘোষণার পর প্রথম যুদ্ধ জয়ের গৌরবটি অর্জন হয় ময়মনসিংহ ইপিআর ক্যাম্প খাগডহরে সংগঠিত যুদ্ধে। ইতিহাসে এই যুদ্ধের যথাযথ মূল্যায়ন এখন সময়ের দাবি।
ময়মনসিংহে মুক্তিযুদ্ধের প্রথম বিজয় উদযাপন হয়ে আসছে গত কয়েক বছর ধরে। সেই সাথে এই যুদ্ধের সমরনায়কদের যথাযথ স্বীকৃতি প্রদানের দাবি রয়েছে। খাগডহর যুদ্ধে তৎকালীন বাঙালি পুলিশ শহীদ তাজুল ইসলাম ২৭৮৪ ময়মনসিংহ এবং
ইপিআর সৈনিক শেখ হারুন অর রশিদ, নান্নু মিয়া, আফতাব উদ্দিন, আনিসুর রহমান, জয়নাল আবেদীন, কাজী সাইদুর রহমান, মফিজ উদ্দিন, বাবু মান্নান, ফরহাদ, শহীদ দেলায়ারসহ অন্যান্য শহীদদের বীরত্বগাঁথা স্থানীয় জনমনে কিংবদন্তি হয়ে আছে।
২৭ মার্চ রাতে খাগডহর ইপিআর ক্যাম্পে বাঙালি সৈনিকদের হত্যার নির্দেশনা এসেছিলো বেতার বার্তার সংকেতে। সেই সংকেত ধরতে পেয়েছিলেন বাঙালি সৈনিকরা। তারা সতর্ক হয়েছিলেন। তারা প্রস্তুতি নেন। রাত পৌনে ১২ টার দিকে পাঞ্জাবি সেনাদের অভিযান শুরুর সংকেতও দেওয়া হয়।
কিন্তু সম্ভাব্য পরিস্থিতির দিকে নজর রাখা বাঙালি সৈনিকরাই আগে আক্রমণ রচনা করে। দু’পক্ষে তুমুল গোলাগুলি হয়। পরদিন সকালে পাঞ্জাবী কমান্ডার ক্যাপ্টেন কমর আব্বাসহ ১৭ জন পাঞ্জাবী ইপিআর ক্যাম্প ছেড়ে পালানোর চেষ্টা করে।
ওই সময় তাদের এক কিলোমিটার এলাকা দৌড়িয়ে নিয়ে পরাজিত করে বাঙালি সিপাহীরা। এই যুদ্ধে অসীম সাহসী অগ্রণী ভূমিকা রাখা শহীদ তাজুল(পুলিশ) ইসলামের ডান হাতে গুলি লেগেছিল, শেখ হারুন গুলিবিদ্ধ হয়েছিলেন। যুদ্ধ শেষে খাগডহর ইপিআর ক্যাম্পের দায়িত্ব বুঝে নেন সুবেদার ফরিদ উদ্দিন। পরে তৎকালীন মেজর শফিউল্লাহ, ক্যাপ্টেন মতিউর রহমান প্রমুখ ময়মনসিংহে আসেন।
মেজর শফিউল্লাহ ময়মনসিংহ ইপিআর ক্যাম্পের দায়িত্ব নেন। এই সময় হাজারো ছাত্রজনতা খাগডহর ইপিআর ক্যাম্প ঘেরাও করে। ২৮ মার্চ খাগডহর যুদ্ধ জয় ময়মনসিংহের মানুষজনকে উজ্জীবিত করে। দিনটি ছিলো ঘটনাবহুল। পুলিশ লাইন থেকে অস্ত্রাগার ভেঙ্গে অস্ত্র সরবরাহ করেন পুলিশ সদস্য শহীদ তাজুল ইসলাম (২৭৮৪)।সেদিন ময়মনসিংহ পুলিশের ভূমিকা মুক্তিযুদ্ধের ইতিহাসে গর্বের এক অধ্যায়।
মেজর কে.এম. শফিউল্লাহ ছাত্রদের মাঝে অস্ত্র বিতরণ করেন। যুদ্ধে অংশ নেওয়া ইপিআর (বাঙালি) জওয়ানদের শহরের মাঝে একটি স্কুলে (বর্তমানে গার্লস ক্যাডেট কলেজ) নেওয়া হয়। পরদিন ট্রেনযোগে তারা ঢাকা-জয়দেবপুরের উদ্দেশে রওনা হন।
২৮ মার্চ শহরের ছাত্র-জনতা মুক্তিকামী মানুষ ছিলো উৎফুল্ল ও উন্মুক্ত। পাঞ্জাবি ইপিআরদের খতম করার পরিণামে পাকিস্তানিরা ময়মনসিংহে বম্বিং করতে পারে- সেই আতঙ্ক জনমনে ছড়িয়ে পড়ে। কিন্তু ২৩ এপ্রিল পর্যন্ত ময়মনসিংহ ছিলো হানাদারমুক্ত।
ইতিহাসবিদরা এই সময়টাকে ‘ময়মনসিংহ অন্তবর্তীকালীন স্বাধীন’ বলে উল্লেখ করেছেন। মুক্ত ময়মনসিংহ জুড়ে মুক্তিযুদ্ধ শুরু হয়ে যাওয়ার সেই অনুভূতি মানুষকে সদা জাগ্রত করে রাখে।
এরপর ময়মনসিংহের মুক্তিযুদ্ধের সংগঠকরা মুক্তিযুদ্ধে ট্রেনিং নিতে ভারতে যাওয়া শুরু করেন। ৭ মার্চের পর ময়মনসিংহে যুদ্ধের যে রণপ্রস্তুতি শুরু হয়েছিলো তা ২৬ মার্চ পর্যন্ত ছিলো প্রস্তুতিমূলক। ২৭ মার্চ রাতে যুদ্ধের পরদিন ২৮ মার্চ সেই যুদ্ধ প্রস্তুতি আরো তীব্রতর হয়।
২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার খবর ২৭ মার্চ ময়মনসিংহে ছড়িয়ে পড়ে। দুপুর থেকেই শহর ও আশপাশ গ্রামগুলোর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরে বিক্ষোভ মিছিলে প্রকম্পিত করে তোলে। ছাত্র-জনতা-কৃষক-শ্রমিক স্বাধীনতার ঘোষণাকে স্বাগত জানায়।
খাগডহর ক্যাম্প ঘেরাও করা ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে অন্যান্য অনেকের মাঝে ছাত্রনেতা ম. হামিদের ভূমিকা ছিলো উল্লেখযোগ্য। বাঙালি ইপিআর সিপাহীরা ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। ২৫ মার্চ ঢাকায় পিলখানায় বাঙালি ইপিআর হত্যার পর ২৭ মার্চ রাতে ময়মনসিংহ পুলিশ লাইন এবং ইপিআর ক্যাম্পে বাঙালি নিধনের পরিকল্পনা ছিলো।
বলা হয়েছিলো বাঙালি পুলিশ এবং ইপিআরদের অস্ত্র জমা

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2487/feed 0
বিচারক মাতার মৃত্যুতে সম্পাদক ও প্রকাশক মনি’র শোক প্রকাশ।।  https://dailyalokithbangladeshnewstv.com/archives/2134 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2134#respond Thu, 10 Feb 2022 16:34:27 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2134 স্টাফ রিপোর্টার ঃচট্টগ্রাম মানবপাচার ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) জান্নাতুল ফেরদৌসের মায়ের

মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভি’র সম্পাদক ও প্রকাশক,ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি,বাংলাদেশ স্বাধীনতা পরিষদের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি,নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সদস্য,জাতীয় দৈনিক গণমুক্তির প্রতিনিধি ফরজুন আক্তার মনি এবং তাঁর সংগঠনের সকল নেতৃবৃন্দ। পত্রিকার সম্পাদক ও সংগঠন নেতৃবৃন্দ এক শোক বার্তায় বিজ্ঞ বিচারক মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান। গত ১০  ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার রাত অনুমান ৪ঃ৩০ ঘটিকার সময় তিনি তার নিজ বাড়ি নেত্রকোনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০বছর। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2134/feed 0
বাগমারার ভবানীগঞ্জ পৌরসভাতে করোনা সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম চালাচ্ছেন মেয়র মালেক মন্ডল। https://dailyalokithbangladeshnewstv.com/archives/557 https://dailyalokithbangladeshnewstv.com/archives/557#respond Tue, 22 Jun 2021 05:44:39 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=557

মোঃ সারোয়ার হোসেন, বাগামারা:

কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে মাঠে নিরলস ভাবে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ভবানীগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডল।

তারই ধারাবাহিকতায় মেয়র মালেক মন্ডল গত (১৮ জুন) জুম্মার নামাজের পূর্বে এবং বিভিন্ন ওয়াক্তিয়া নামাজের পূর্বে এলাকার বিভিন্ন মসজিদে গিয়ে করোনা সম্পর্কে সচেতনামূলক আলোচনা করেন ও মুসল্লিদের মাঝে মাস্ক বিতরন করেন। এছাড়া মেয়র মালেক পৌরসভার রাস্তাঘাটের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলামান রাখতে গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার ১,২,৩,৪ এবং ৭,৮,৯ নং ওয়ার্ড পরিদর্শন করেছেন। ওই সব ওয়ার্ডে টেন্ডারের রাস্তা ও এডিপির মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলামান রয়েছে বলে জানান পৌরসভার সহকারি প্রকৌশলী লিটন মিয়া।

তিনি আরো জানান, এখন বর্ষা মৌসুম তাই কাজের মান যাতে নিম্ন না হয় মেয়র স্যার তা দেখার জন্য অক্লান্তে পরিশ্রম করে কাজগুলো পরিদর্শন করে চলেছেন। এসব পরিদর্শনে তিনি আমাদেরও সাথে নিয়ে যাচ্ছেন । কাজ পরিদর্শন শেষে ওই সব স্থানে করোনা সচেতনা মূলক আলোচনা হচ্ছে যাদের মাস্ক দিয়ে সেই সব লোকদের মাঝে মাস্ক বিতরন করা হচ্ছে। গতকাল মেয়র রামকৃষ্ণপুর মহল্লার রাস্তার কাজ ও মন্দিরের কাজ পরিদর্শন করেছেন। পরে এসব পরিদর্শন শেষে মেয়র মালেক সোমবার দুপুরে পৌরভবনে কাউন্সিলর সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে মতবিমিনয় করেন।

এ সময় পৌরভবনে উপস্থিত ছিলেন কাউন্সিলর আহাদ আলী, সেলিম হোসেন, আচেন আলী, অধ্যাপক শাহিনুর ইসলাম, ব্যবসায়ী আমজাদ হোসেন, পৌর আ’লীগের সাবেক সহসভাপতি মোজাম্মেল হক, ব্যবসায়ী সেলিম রেজা সহ ভবানীগঞ্জ বাজারের গন্যমান্য ব্যক্তিবর্গ । এ সময় মেয়র মালেক উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বলেন, করোনা নিয়ে কেউ আতংকিত হবেন না। সবাই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলবেন। সেই সাথে মাস্ক , হ্যান্ড স্যানিটাইজার , সাবান ব্যবহার করবেন। আমরা পৌর কর্তৃপক্ষ সার্বক্ষনিক আপনাদের পাশে রয়েছি। সেই সাথে বাগমারা মেডিকেলে চিকিৎসার ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে। সর্বশেষ মেয়র মালেক করোনা সংকটের কারণে অভাবগ্রস্থ ও কাজকাম হারানো অসহায় লোকজনের সহায়তায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহবান জানান।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/557/feed 0
জুড়ীতে প্রথম নারী ইউএনও সোনিয়া সুলতানা এর দায়িত্ব গ্রহণ https://dailyalokithbangladeshnewstv.com/archives/555 https://dailyalokithbangladeshnewstv.com/archives/555#respond Tue, 22 Jun 2021 05:42:08 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=555

মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রথম নারী ইউএনও’র দায়িত্ব নিলেন সোনিয়া সুলতানা। সোমবার (২১জুন) বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আল- ইমরান রুহুল ইসলাম নবাগত উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

সোনিয়া সুলতানা‌ জুড়ীতে যোগদানের পূর্বে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৩১তম বিসিএস ক্যাডার হিসেবে চাকুরীতে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক মেয়ে সন্তানের জননী।

দায়িত্ব গ্রহনকালে তিনি জুড়ী উপজেলার সকল জনপ্রতিনিধি, সাধারণ জনগণ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আল- ইমরান রুহুল ইসলাম সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়িত হওয়ায় তিনি আজ নতুন ইউএনও’র নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/555/feed 0
শেরপুরে নব-যোগদানকৃত জেলা প্রশাসককে সংবর্ধনা জানালেন বিদায়ী জেলা প্রশাসক https://dailyalokithbangladeshnewstv.com/archives/552 https://dailyalokithbangladeshnewstv.com/archives/552#respond Tue, 22 Jun 2021 05:38:18 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=552

এস.এম.আরফান আলী,স্টাফ রিপোর্টার:
শেরপুরে বিদায়ী জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর পক্ষ থেকে জেলায় নব-যোগদানকৃত জেলা প্রশাসক মোমিনুর রশিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২১শে জুন (সোমবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ সংবর্ধনার আয়োজন করেন জেলা প্রশাসন।
এসময় আনার কলি মাহবুব নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।

বিদায়ী জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব এটি এম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ফরিদা ইয়াসমিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন, ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারুক আল-মাসুদ, নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মোঃ মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/552/feed 0