শিক্ষা – dailyalokithbangladeshnewstv https://dailyalokithbangladeshnewstv.com অন্ধকার দূরীকরণে প্রতিদিন Thu, 02 Jan 2025 08:49:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 হবিগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহু শিক্ষার্থী বই পায়নি https://dailyalokithbangladeshnewstv.com/archives/4179 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4179#respond Thu, 02 Jan 2025 08:49:16 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4179 নতুন বছরের শুরুতে হবিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপুস্তক তুলে দেওয়ার চিত্র হতাশাজনক। জেলার অধিকাংশ শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে বই না পৌঁছায় পড়াশোনার শুরুতেই হতাশা দেখা দিয়েছে।

জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন বিদ্যালয়ে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, অনেক স্কুলে আংশিক বই বিতরণ করা হয়েছে, আবার কিছু স্কুলে একদমই বই পৌঁছেনি।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4179/feed 0
তিনদিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদী কোর্সের সমাপনী https://dailyalokithbangladeshnewstv.com/archives/3675 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3675#respond Fri, 10 Nov 2023 14:22:19 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3675 ফরজুন আক্তার মনি:-ঢাকা,শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে ৬ষ্ঠ ব্যাচের ৩দিন ব্যাপী সাংবাদিকতায় ফ্রি বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ৯ নভেম্বর রাত ১১টায় সম্পন্ন হয়। সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর কোর্সের সমাপনী করেন।

প্রশিক্ষণ কোর্সে রিসোর্স পারসন ছিলেন স্টামফোর্ট ইউনিভার্সিটির পরিবেশ ও বিজ্ঞান বিভাগের প্রধান ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, ফিনল্যান্ডের গণমাধ্যম বিশেষজ্ঞ ড. মজিবুর রহমান দফতরি, বাংলা পোর্টালের সিইও ড. তাওহীদ হাসান, ঢাকা পোস্টের বার্তা সম্পাদক মাহবুর আলম সোহাগ। মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজরুম এডিটর জেসমিন জাহান, বাংলাদেশ বেতারের উপস্থাপক ইফফাত সানিয়া ন্যান্সি।

অপেক্ষাকৃত নবীন-সুবিধাবঞ্চিত সাংবাদিকরা কোর্সটিতে অংশ নেন। প্রশিক্ষণে গণমাধ্যমকর্মীদের সংবাদের নানা দিক নিয়ে অবগত করা হয়। সংবাদ সংগ্রহের কৌশল, তথ্য অধিকার, গুজব, সচেতনতাসহ বায়ু দূষন, পানি দূষণ, ফিটনেস বিহিন গাড়ী, ইট ভাটা, নদীদখল বিষয়ে ধারণা দেওয়া হয়।

অংশগ্রহণকারী ও রিসোর্স পারসনদের সাথে প্রশ্নোত্তর সরাসরি প্রশ্নোত্তর পর্বসহ বিএমএসএফ’র পক্ষ থেকে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে সংবাদকর্মীরা আয়োজনকারী সংস্থার প্রতি সন্তোষ প্রকাশ করেন। তিনদিনব্যাপী বিনামূল্যে অনুষ্ঠিত এ কোর্সে ৩শজন অংশগ্রহণ করেন। আগামী ১ ডিসেম্বর প্রশিক্ষণ প্রাপ্তদের সনদ প্রদান করা হবে।

আগামী ১৫ নভেম্বর ৭ম ব্যাচের বিশেষ প্রশিক্ষণ শুরু হবে। ইতিপূর্বে যারা রেজিষ্টেশন করেও কোনো কোর্সে অংশগ্রহণ করতে পারেননি তাদেরকে ঐ কোর্সে সুযোগ দেওয়া হবে বলে আয়োজন সংস্থার পক্ষ থেকে জানানো হয়।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3675/feed 0
এসএসসি পরীক্ষার প্রথম দিনেই বরিশাল শিক্ষা বোর্ডে ৯৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল https://dailyalokithbangladeshnewstv.com/archives/3211 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3211#respond Thu, 15 Sep 2022 12:52:26 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3211 নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশাল শিক্ষা বোর্ডের আওতায় ৬ জেলায় ১৮৭টি কেন্দ্রে এবার ৮৭ হাজার ৮৮ জন পরীক্ষার্থীর বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। কিন্তু সেখানে অংশ নিয়েছে ৮৬ হাজার ৯৬ জন। এদের মধ্যে অনুপস্থিত ছিল ৯৯২ জন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3211/feed 0
হবিগঞ্জে হাওরের শিশুদের শিক্ষা ;সম্ভাবনা ও চ্যালেঞ্জ’শীর্ষক সংলাপ অনুষ্ঠিত https://dailyalokithbangladeshnewstv.com/archives/3207 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3207#respond Wed, 14 Sep 2022 17:30:01 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3207  

ফরজুন আক্তার মনি,(সম্পাদক ও প্রকাশক)।।গতকাল ১৪ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ হবিগঞ্জ জেলা প্রশাসন সভা কক্ষে ‘হাওরের শিশুদের শিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক একটি সংলাপ অনুষ্ঠিত হয়। এ সংলাপে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। সভাপতিত্ব করেন মোঃ রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কে এম এনামুল হক, উপপরিচালক, গণসাক্ষরতা অভিযান। মূল প্রবন্ধ পাঠ করেন ড. মোঃ জহিরুল হক শাকিল, অধ্যাপক, শাবিপ্রবি, সিলেট। তিনি হাওরের শিক্ষা বিষয়ে তাঁর গবেষণালব্ধ ফল উপস্থাপন করেন। প্রধান অতিথি ইশরাত জাহান তাঁর বক্তব্যে হাওর অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। আনুষ্ঠানিক আলোচনা শেষে উন্মুক্ত আলোচনা পর্বে লাখাই উপজেলার ইউএনও মোঃ শরীফ উদ্দিন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারবৃন্দ, হাওর বেষ্টিত ইউনিয়নসমূহের ইউপি চেয়ারম্যানগণ, এনজিও প্রতিনিধিগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং হাওরের পিছিয়ে পড়া শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সকলে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3207/feed 0
দিনারপুর কলেজের নবনির্বাচিত সভাপতি ইমদাদুর রহমান মকুল https://dailyalokithbangladeshnewstv.com/archives/2995 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2995#respond Tue, 12 Jul 2022 17:13:13 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2995  

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।। দিনারপুর এলাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান “দিনারপুর কলেজ”। উক্ত প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি হিসাবে সর্বসম্মত সিদ্ধান্তে গর্ভনিং বডির সদস্য,শিক্ষক প্রতিনিধি, কলেজ বাস্তবায়ন কমিটির সদস্যের সর্বসম্মতিতে নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হয়েছেন ১১ নং গজনাইপুর ইউপির চেয়ারম্যান ইমদাদুর রহমান মকুল। তিঁনি
দিনারপুরের গন্যমান্য ব্যক্তিবর্গসহ দিনারপুর বাসী সর্বস্তরের জনগণকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2995/feed 0
হবিগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ অনুষ্ঠিত https://dailyalokithbangladeshnewstv.com/archives/2984 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2984#respond Mon, 04 Jul 2022 15:24:58 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2984 ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গত ৪ জুলাই ২০২২ রোজ সোমবার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর জেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বৃন্দাবন কলেজের প্রিন্সিপাল, প্রেসক্লাবের সভাপতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ । আজকের এই কর্মসূচির মাধ্যমে মোট ১৩৫ জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2984/feed 0
দু’দিন ব্যাপী সহকারী শিক্ষক প্রশিক্ষন সম্পন্ন https://dailyalokithbangladeshnewstv.com/archives/2907 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2907#respond Thu, 16 Jun 2022 13:45:14 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2907 ষ্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আরটিআইপি-২ এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে ব্রাক সড়ক নিরাপত্তা কর্মসূচী বিষয়ক দুদিন ব্যাপী সহকারী শিক্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাজারস্থ সোনার বাংলা মডেল হাইস্কুল সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা গতকাল বিকেলে সমাপ্ত হয়। সমাপনী বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এম এ বাছিত। ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাকের ফিল্ড কমিউনিকেটর মোঃ সোবহান শেখ। সার্বিক তত্বাবধানে ছিলেন,ফিল্ড কমিউনিকেটর মোঃ সফিকুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন,গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদুল ইসলাম,সোহেল মিয়া,কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা নুরে আলম,উত্তর এনাতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান,সমরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল হক,সোনার বাংলা মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক শামীমা আক্তার প্রমূখ। আয়োজিত প্রশিক্ষণে অংশ গ্রহন করেন,নবীগঞ্জ জেকে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপক চন্দ্র সরকার, প্রিয়তোষ চক্রবর্তী,গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদুল ইসলাম, সোহেল মিয়া,রুস্তম পুর নয়মৌজা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবুল কালাম, মাওলানা আলী আক্তার,উত্তর এনাতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান, মোহাম্মদ ছাদিক মিয়া,সমরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিনতা রানী দাশ,আমিনুল হক,দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লেভি বেগম,প্রতিমা রায়,নবীগঞ্জ দারুলউলুম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক সাইফুর রহমান, কাজীর গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমান,সোনার বাংলা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আমিন,রবীন্দ্র পাল,গোপলার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রীতা রানী পাল,রোজিনা আক্তার, সবুজ কুড়ি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাগরিকা সরকার, সুমতি রানী সূত্র ধর। কর্মশালা শেষে প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষকদের সম্মানী ও সনদ দেয়া হয়। উল্লেখ্য,ব্রাকের তত্বাবধানে ঝুঁকি পূর্ণ সড়কের পার্শ্ববর্তী বিদ্যালেয়র শিক্ষকদের নিয়ে উল্লেখিত সড়ক নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ##

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2907/feed 0
প্রাথমিক শিক্ষকদের সোশ্যাল মিডিয়া মনিটরিং করবে অধিদপ্তর https://dailyalokithbangladeshnewstv.com/archives/2653 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2653#respond Tue, 12 Apr 2022 07:01:09 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2653 ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) আওতাধীন অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারির উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য ‘সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির কাছে ২৭ সদস্য বিশিষ্ট প্রধান কার্যালয়, বিভাগীয় পর্যায়, জেলা পর্যায় ও উপজেলা পর্যায়ের চারটি প্রতিবেদন ও সুপারিশ পাঠাবে।

রোববার (১০ এপ্রিল) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হামিদুল হকের সই করা কমিটি গঠন সংক্রান্ত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে কমিটির কার্যপ্রণালী সম্পর্কে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ অনুসরণ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি কর্মকর্তা/কর্মচারী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণ ও মনিটরিং করবে।

এতে আরও বলা হয়, কমিটি মাসে একবার সভা করে উপজেলা/জেলা/ বিভাগীয় পর্যায়ের উল্লেখযোগ্য বিষয় চিহ্নিত করে প্রতিবেদন ‘সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন’ কমিটির কাছে উপস্থাপন করবে। এছাড়া কমিটি চাইলে বিধি মোতাবেক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2653/feed 0
বিচারক দম্পতির একমাত্র কন্যা রাইসা জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ https://dailyalokithbangladeshnewstv.com/archives/1766 https://dailyalokithbangladeshnewstv.com/archives/1766#respond Thu, 30 Dec 2021 14:57:14 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=1766  

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।বাংলাদেশে ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায়  জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ও আঃ রশিদ বিচারক দম্পতির একমাত্র কন্যা নাফিসা আনজুম রাইসা বৃহত্তর চট্টগ্রামের ডাঃ খাস্তগীর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।গতকাল ৩০ ডিসেম্বর সারা দেশে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে।তার মা উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলীর নিকট সন্তুষ্টি প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।তার মা ও তার আত্মীয় স্বজনরা দেশ-বিদেশে অবস্থান রত সকলের নিকট দোয়া চেয়েছেন,
সে যেনো সফলতার সহিত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সর্বোচ্চ স্থান দখল করে দেশ ও দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার তৌফিক মহান আল্লাহ দান করেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/1766/feed 0
বিচারক দম্পতির একমাত্র কন্যা রাইসা জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ https://dailyalokithbangladeshnewstv.com/archives/1757 https://dailyalokithbangladeshnewstv.com/archives/1757#respond Thu, 30 Dec 2021 14:42:31 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=1757  

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।বাংলাদেশে ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায়  জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ও আঃ রশিদ বিচারক দম্পতির একমাত্র কন্যা নাফিসা আনজুম রাইসা বৃহত্তর চট্টগ্রামের ডাঃ খাস্তগীর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।গতকাল ৩০ ডিসেম্বর সারা দেশে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে।তার মা উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলীর নিকট সন্তুষ্টি প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।তার মা ও তার আত্মীয় স্বজনরা দেশ-বিদেশে অবস্থান রত সকলের নিকট দোয়া চেয়েছেন,
সে যেনো সফলতার সহিত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সর্বোচ্চ স্থান দখল করে দেশ ও দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার তৌফিক মহান আল্লাহ দান করেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/1757/feed 0