সিলেট – dailyalokithbangladeshnewstv https://dailyalokithbangladeshnewstv.com অন্ধকার দূরীকরণে প্রতিদিন Sat, 21 Feb 2026 13:33:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 নবীগঞ্জে বিশিষ্ট লেখক কাজী শাহেদ বিন জাফরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত https://dailyalokithbangladeshnewstv.com/archives/4447 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4447#respond Sat, 21 Feb 2026 13:33:34 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4447 ফরজুন আক্তার মনি :-হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট লেখক, কবি ও সাংবাদিক কাজী শাহেদ বিন জাফর এর উদ্যোগে পবিত্র রমজানের আনন্দময় পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি, ৩ রমজান, নিজ বাড়িতে আয়োজিত এই মাহফিলে স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তি, সাহিত্যিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মাহফিলের শুরুতেই আগ মুহূর্তে মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাওলানা আব্দুল মতিন, যার মাধ্যমে সকলের জন্য আল্লাহর রহমত ও বরকত কামনা করা হয়। পরে অতিথিরা মিলিত হয়ে ইফতার পর্বে অংশগ্রহণ করেন।
ইফতারের সময় উপস্থিত অতিথিরা একে অপরের সঙ্গে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন দৃঢ় করার পাশাপাশি রমজানের সামাজিক ও ধর্মীয় গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন লেখক, সাংবাদিক, সাহিত্যিক, সমাজকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যা এই মাহফিলকে একটি বহুমাত্রিক সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন হিসেবে তুলে ধরেছে।কাজী শাহেদ বিন জাফর বলেন, “এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা কেবল রমজানের মহিমা উদযাপন করি না, বরং সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকেও সমুন্নত রাখি। আশা করছি, ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিতভাবে হবে।”

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4447/feed 0
হবিগঞ্জে ভুয়া বিসিএস প্রশাসন ক্যাডার সেজে প্রতারণা, তদন্ত দাবি সচেতন মহলের https://dailyalokithbangladeshnewstv.com/archives/4380 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4380#respond Thu, 08 Jan 2026 14:24:25 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4380

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জে শাকিল আহমেদ নামের এক যুবকের বিরুদ্ধে নিজেকে ৪৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডার পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগ উঠেছে। সামাজিক মর্যাদা অর্জন ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে তিনি নিজেকে ম্যাজিস্ট্রেট দাবি করে বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একাধিক অনুসন্ধানভিত্তিক পোস্ট ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চাঞ্চল্য দেখা দেয়। সেখানে দাবি করা হয়, শাকিল আহমেদ প্রকৃতপক্ষে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারিতেও উত্তীর্ণ হননি। বরং তিনি অন্য একজন পরীক্ষার্থীর রোল নম্বর ব্যবহার করে ভুয়া এডমিট কার্ড তৈরি করে বিভিন্ন স্থানে প্রশাসন ক্যাডার পরিচয়ে পরিচিত হন।

ঘটনার সত্যতা যাচাই করতে যোগাযোগ করা হলে প্রশাসন ক্যাডারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, “শাকিল নামে কেউ আমাদের অফিসিয়াল গ্রুপে নেই। কেউ তাকে ব্যক্তিগতভাবেও চেনেন না। এমনকি সুপারিশপ্রাপ্ত চূড়ান্ত তালিকাতেও তার নাম নেই।”

এ বিষয়ে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও শাকিল আহমেদের ফোন বন্ধ পাওয়া যায়।

অনুসন্ধানে জানা গেছে, বিষয়টি জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI), দুদক, পাসপোর্ট ও ইমিগ্রেশন দপ্তরসহ বিভিন্ন মহলকে অবগত করা হয়েছে। শাকিল আহমেদের বর্তমান কর্মস্থলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অবহিত রয়েছেন বলে সূত্র জানায়।

সচেতন মহল বলছে, বিসিএসের মতো মর্যাদাপূর্ণ একটি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে প্রতারণা দুঃখজনক এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখে। এ ঘটনায় দ্রুত তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4380/feed 0
হাঁস চুরি নিয়ে সালিশ বসাকে কেন্দ্র করে লাখাইয়ে সংঘর্ষ, আহত ৩০ https://dailyalokithbangladeshnewstv.com/archives/4371 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4371#respond Sun, 28 Dec 2025 11:45:54 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4371 লাখাই প্রতিনিধি :হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ ঘটে। জানা যায়, কয়েকদিন আগে একই গ্রামের আলকাছ মিয়ার ১০–১২টি হাঁস চুরি হয়। এ ঘটনায় একই গ্রামের আলফাজ মিয়া জড়িত—এমন সন্দেহ থেকে প্রথমে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য গত ২৭ ডিসেম্বর ইউপি সদস্য তাউছ মিয়ার উদ্যোগে সালিশ বসানো হলেও সেখানেও উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4371/feed 0
ইমাম জাবেদ মোল্লার মিথ্যা বানোয়াট প্রতিবাদের প্রতিবাদ জানালেন সাংবাদিক মনি https://dailyalokithbangladeshnewstv.com/archives/4255 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4255#respond Thu, 22 May 2025 09:46:50 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4255 ইমাম জাবেদ মোল্লার মিথ্যা
বানোয়াট প্রতিবাদেরা প্রতিবাদ

নবীগঞ্জের করগাঁও মসজিদের ইমাম জামাত সহ বিভিন্ন দলের নেতা দাবিদার জাবেদ মোল্লার দখলদারত্বসহ নানা হয়রানি শারীরিক-মানসিক নির্যাতনের দৃশ্য বিগত দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালসহ সংগ্রহে রাখা। থানায় প্রথম অভিযোগের ভিত্তিতে সালিশ বিচারে তার অশালীন আচরণ ও গালিগালাজসহ নানা হুমকি ধামকি এবং আমার বাসার এক ইউনিট দখলের চেষ্টা কালে গোপনে আমার বাসার বিদ্যুৎ ব্যবহার করে রড কাটার বিষয়ও স্বীকার করেন এরই প্রেক্ষিতে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ঐ ঘটনার পর থেকে জোর পূর্বক সীমানা ক্রস করে আমার পাশাপাশি জায়গা ক্রয় করে বাসা নির্মাণ করেন। সীমানার বাহিরে অবশিষ্ট জায়গা না থাকায় তার কামলা আমার বাসা ব্যবহার করে কাজ চালানোর কারণে আমার বাসার মারাত্মক ক্ষতি হয়। তার বিভিন্ন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে আমি আপত্তি প্রদান করিলে আমাকে খুন করার উদ্দেশ্যে আক্রমণ চালান জাবেদ মোল্লা। আমি লাইভ ভিডিওতে প্রবেশ করে তার আক্রমণ থেকে রক্ষা পেলেও আতঙ্কে বুকের ব্যথায় ভুগি। আমি নিরুপায় হয়ে থানায় আবারও অভিযোগ দায়ের করিলে থানা প্রশাসন সরজমিনে দেখতে আসেন। অবশেষে আবারও সালিসি বৈঠক বসে। বৈঠকে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরীসহ এলাকার স্থানীয় মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন। সালিশ বৈঠকে আমার ক্ষয়ক্ষতি ও নির্যাতনের ভিডিও ফুটেজ সহ ডকুমেন্টস উপস্থাপন করি। উক্ত নির্যাতনের বিচার ও ক্ষয়ক্ষতি বিবেচনা না করে জাবেদ মোল্লার অবৈধ আবদার পূরণ করার দাবি জানালে আমি তা নাখোঁশ করে দেই। এতে তার নির্যাতন আরও তীব্রতর হয়ে উঠিলে নিরুপায় হয়ে নবীগঞ্জ পৌর প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করি। এতে হবিগঞ্জের বিভিন্ন স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকায় জাবেদ মোল্লা আমাকে চাঁদাবাজ সাজিয়ে তার মালামাল আটকে রেখেছি মর্মে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। আমি চাঁদাবাজি করিলে সালিশ বিচারে তার জরিমানা হয় কিভাবে? তার মালামাল আমার বাসায় কৌশলে প্রবেশ করিয়ে দখলের চেষ্টা চালালে তা বের করার জন্য বারবার তাগিদ দেওয়ার ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তার সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক প্রতিবাদে আমি ও আমার পরিবারের মানহানি বটে। এহেন সংবাদে আমার পূর্ব শক্রদের হাত রয়েছে বলে আমি মনে করি। বিগত দিনে দুর্নীতিবাজ ও নানা অপকর্মের হোতাদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে দাঁড়ালে আমাকে নানা অপবাদে সংবাদ প্রকাশসহ আমাকে তাদের অপরাধের পিছু হটার জন্য নবীগঞ্জ আইনশৃঙ্খলা মিটিংয়ে আমার নামে রেজুলেশন পাশ করেন। প্রকৃতপক্ষে তাদের রেজুলেশন অবৈধ ক্ষমতার অপব্যবহার ও সম্পূর্ন অন্যায় ভাবে করা রেজুলেশন আমার বিরুদ্ধে কাজে লাগাতে পারেনি।উল্টো তাদের অপকর্মের পতন হয়েছে।
তার এহেন অত্যাচারে পরিবেশ দুষণ সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। স্বাস্থ্যঝুকিসহ আমি মানবেতর জীবনযাপন করছি। তা ধামাচাপা দিতে তার পিছনে থাকা লোকজনসহ নানা কৌশল অবলম্বন করছে। আমি তার নোংরা মস্কিষ্কের প্রতিবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

ফরজুন আক্তার মনি
ডেইলি মর্নিং গ্লোরী
হবিগঞ্জ প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক
দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজটিভি।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4255/feed 0
নবীগঞ্জে সাংবাদিক মনির উপর জাবেদ মোল্লার দখল-নির্যাতন: জীবনের নিরাপত্তাহীনতায় মানবেতর জীবন https://dailyalokithbangladeshnewstv.com/archives/4246 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4246#respond Sat, 17 May 2025 16:08:16 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4246 নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌর এলাকায় সাংবাদিক ফরজুন আক্তার মনি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। অভিযোগ উঠেছে, করগাঁও মসজিদের ইমাম জাবেদ আহমেদ চৌধুরী ও তার লোকজনের নির্যাতনে বাসায় থাকা দুর্বিষহ হয়ে উঠেছে। মনি দাবি করেছেন, পূর্ব শত্রুতার জেরে বারবার তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। এমনকি চারতলা ফাউন্ডেশনের নামে পৌরসভার নিয়মবহির্ভূতভাবে নির্মাণ কাজ চালিয়ে তার জীবনের ঝুঁকি বাড়ানো হচ্ছে।
অভিযোগে জানা যায়, প্রায় তিন মাস আগে জাবেদ মোল্লা মনির কাছে এক রাতের জন্য ১২/১৩ বছরের একটি বালককে রাখার অনুরোধ করেন। অনুমতির সুযোগে মনি’র বাসার এক ইউনিট দখল করতে গেলে তৎক্ষণাৎ প্রতিবাদ জানান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে জাবেদ মোল্লা নিজেকে জামাত নেতা দাবি করে নানা অশালীন আচরণ ও হুমকি প্রদান করেন। থানায় অভিযোগ করার পর স্থানীয় সালিসের মাধ্যমে তাকে জরিমানার মাধ্যমে মিমাংসা করা হয়।পরে তিনি প্রতিশোধপরায়ণ হয়ে মনির দুই শতাংশ জমির সীমানা ক্রয় করে তার অতিরিক্ত জমি থাকা সত্ত্বেও পৌরসভার অনুমতি ব্যতিত চারতলা ফাউন্ডেশন দিয়ে ভবন নির্মাণ শুরু করেন।মনি বাঁধা দিলে, জাবেদ মোল্লার লাঠিয়াল বাহিনী ভয়ভীতি দেখিয়ে কাজ চালিয়ে যায়। এরপর পৌরসভা ফাঁকি দেওয়ার জন্য টিনের চৌচালার মাধ্যমে কাজ শেষ করেন। এতে মনির বাসা ও ওয়াশরুমের ট্যাংকিতে পানি ঢুকে পড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।জাবেদ মোল্লার লোকজন দিয়ে বাসা ভাঙচুর সহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়েন মনি। বাধা দিলে তাকে খুনের উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়। মনি প্রাণ রক্ষায় লাইভ ভিডিও চালু করলে আতঙ্কে attackers পিছু হটেন।আক্রমণের আতঙ্কে মনি বুকের ব্যথায় ভুগছেন।বর্তমানে বৃষ্টির পানির কারণে মনি’র বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। থানায় একাধিক অভিযোগ দিলেও জাবেদ মোল্লার দখলদারিত্ব ও নির্যাতন থামছে না। এমনকি স্থানীয় স্বার্থান্বেষী মহলও তাকে চুপ থাকতে নানাভাবে হুমকি দিচ্ছে বলে দাবি করেছেন মনি। ওয়াশরুমের ট্যাংকিতে কৌশলে পানি ভরাট করায় জনস্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়েছে। মনি অভিযোগের স্বপক্ষে বেশ কিছু ডকুমেন্টস সংরক্ষণ করেছেন।এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন মনি । ভুক্তভোগী সাংবাদিক মনির দাবি, অবিলম্বে জাবেদ মোল্লার দখলদারিত্ব ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4246/feed 0
আ‌ছিয়ার মৃত‌্যু‌তে গা‌য়েব‌ানা জানাজা ও ক‌ফিন মি‌ছিল অনু‌ষ্টিত https://dailyalokithbangladeshnewstv.com/archives/4231 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4231#respond Fri, 14 Mar 2025 09:42:40 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4231 হবিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ মাগুরায় ধর্ষণের ঘটনায় আট বছরের শিশু আছিয়ার মৃত্যুর প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কফিন মিছিল ও গায়েবানা জানাজা পালন ক‌রে‌ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হবিগঞ্জ জেলা।

আজ শুক্রবার, বাদ জুম্মা হ‌বিগঞ্জ কোর্ট জা‌মে মসজিদ প্রাঙ্গনে জুম্মার নামাজ শে‌ষে গা‌য়েব‌ানা জানাজা নামাজ অনু‌ষ্টিত হয়ে‌ছে এর পর ক‌ফিন মি‌ছিলটি কোর্ট মস‌জিদের সাম‌নে প্রদান শহর প্রদ‌ক্ষিণ ক‌রে বি‌ভিন্ন শ্লোগা‌নে শ্লোগা‌নে। মি‌ছিল টি হ‌বিগঞ্জ সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গ‌নে এসে শেষ হ‌য়ে সং‌ক্ষিপ্ত প্রতিবাদ সমা‌বেশে এতে বক্তারা বর্তম‌ান আইন বা‌তিল ক‌রে বি‌শেষ আইন ক‌রে ধর্ষক‌দের স‌র্ব্বোচ শা‌স্তি মৃত‌্যু কার্যকর করার দাবী জানা‌নো হয়।

 

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4231/feed 0
হবিগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে, প্রথম ৬ মাস শাল দুধ খাওয়াতে হবে। https://dailyalokithbangladeshnewstv.com/archives/4226 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4226#respond Wed, 12 Mar 2025 10:04:34 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4226 জিনাত খান : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে হবিগঞ্জে এ বছর প্রায় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ বুধবার বেলা সাড়ে ১২টায় হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের সাথে অবহতিকরন সভায় এ তথ্য জানানো হয়।
অবহতিকরন সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: রত্মদ্বীপ বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডা: মুখলেছুর রহমান, মেডিকেল অফিসার নিজাম উদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা কলিম উদ্দিন শিকদার প্রমুখ। সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাই মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ গ্রহন করেন। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: রত্মদ্বীপ বিশ্বাস বলেন শিশুদেরকে প্রথম ৬ মাস মায়ের দুধ খাওয়াতে হবে। তার পর তাদের কে মায়ের দুধের পাশাপাশি শাক-সব্জি খাওয়াতে হবে। সারা বাংলাদেশের মধ্যে টিকা খাওয়ানোর দিক থেকে সবার নিচে। আমরা সেই অবস্থা থেকে ভালো করতে চাই।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4226/feed 0
নবীগঞ্জে প্রভাবশালীদের অবৈধ দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন https://dailyalokithbangladeshnewstv.com/archives/4223 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4223#respond Tue, 11 Mar 2025 13:26:32 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4223 নবীগঞ্জে প্রভাবশালীদের অবৈধ দুটি ইটভাটা
গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। এসময় ইটভাটায় থাকা কাঁচা ইট ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার গোল্ড ব্রিকস ও মাস্টার ব্রিকস গুঁড়িয়ে দেয়।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ জেলায় মোট ১১৯টি ইটভাটার মধ্যে ৩০টির পরিবেশগত ছাড়পত্র নেই এবং ৫০টির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে আরও আগেই। পরিবেশগত ছাড়পত্রের মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৩০টি ইটভাটার মধ্যে ইতিমধ্যে ২৬টি ইটভাটা বন্ধ করা হয়েছে। সম্প্রতি পরিবেশগত ছাড়পত্র মেয়াদোত্তীর্ণ হওয়া বাহুবল উপজেলার আব্দুল্লাহপুর বসিনা এলাকায় অবস্থিত নুরুল হক আছকির ও রফিক আহমেদেরজ মালিকানাধীন নিউ রয়েল ব্রিকস, মিরপুরের মো. ইউসুফ আলীর মালিকানাধীন রবিন ব্রিকস, নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় অবস্থিত কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের মলিকানাধীন গোল্ড ব্রিকস ও বাংলাবাজার এলাকায় অবস্থিত ডাঃ মোঃ খয়রুল ইসলামের মালিকানাধীন মাস্টার ব্রিকস বন্ধে জেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণেরমম জন্য চিঠি পাঠায় পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় অবস্থিত গোল্ড ব্রিকস ও মাস্টার ব্রিকসে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয় প্রশাসন। এসময় ইটভাটায় থাকা কাঁচা ইট ধ্বংস করা হয়। এরআগে গতকাল সোমবার দুপুরে পরিবেশগত ছাড়পত্র মেয়াদোত্তীর্ণ হওয়া বাহুবল উপজেলার বসিনা এলাকায় অবস্থিত নিউ রয়েল ব্রিকস ও মিরপুরে রবিন ব্রিকস গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।

এ প্রসঙ্গে অভিযানে নেতৃত্ব দেয়া হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস জানান- পরিবেশগত ছাড়পত্র মেয়াদোত্তীর্ণ হওয়ায় ও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইটভাটাগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4223/feed 0
হবিগঞ্জ মেডিকেল কলেজ স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ সামবেশ ও মানববন্ধন https://dailyalokithbangladeshnewstv.com/archives/4220 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4220#respond Tue, 11 Mar 2025 11:59:21 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4220 জিনাত খান,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ মেডিকেল কলেজ অন্যত্র স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা স‌ম্মিলত নাগরিক আ‌ন্দোল‌নের উদ্যোগে এ বিক্ষোভ মমা‌বেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা সম্মি‌লিত নাগরিক কমিটির সভাপতি পিযুষ চক্রবর্তীর সভাপতি ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ চৌধুরী, রাকিব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: এনামুল হক, হবিগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান আওয়াল, সা‌বেক প্রেসক্লাব সভাপ‌তি সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা জেলা বাপার সাথারণ সম্পাদক তোফাজ্জল সো‌হেল ও ব‌্যবসায়ী কল‌্যান স‌মি‌তির সভাপ‌তি সামসুল হুদা প্রমুখ।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4220/feed 0
বাহুবলে দর্ধর্ষ ডাকাতি! আতঙ্কে জনজীবন https://dailyalokithbangladeshnewstv.com/archives/4210 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4210#respond Mon, 24 Feb 2025 13:21:30 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4210 হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,স্থানীয় কুমেদপুর গ্রামের বাসিন্দা মরহুম শাহ মাহবুবুর রহমান বাড়িতে দূধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৬/৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার রাত আড়াইটার দিকে ১০/১২ জনের মুখোশপড়া সংঘবদ্ধ একদল ডাকাত পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শাহ মাহবুবুর রহমান এর ছোট ভাই মরহুম শাহ হাবিবুর রহমান রফির বাড়ির বসতঘরের কেছি গেটের তালা ভেঙে ও ঘরের মূল দরজা শাবুল দিয়ে ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে। শাহ রফির পুত্র গৃহকর্তা শাহ ছামাদুর রহমান নাদের, তার ছোট ভাই শাহ শওকতুর রহমান রায়হান ও ২ জন মহিলাকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত – পা, চোখ মুখ বেঁধে ৬ টি মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৬/৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

প্রায় ১ ঘন্টা সময় বাসার আসবাব পত্র তছনছ করে ফ্রিজে রাখা মাছ – মাংস পর্যন্ত নিয়ে রাত সাড়ে ৩ টার দিকে ডাকাতদল চলে যায় বলে জানিয়েছেন পরিবারের লোকজন। ডাকাতি সংঘটিত হবার পর খবর পেয়ে পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভোর বেলা বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ও ইউপি সদস্য মর্তুজ আলী লিটন , রুবেল মিয়াসহ পুলিশ ও বিভিন্ন জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাহুবল প্রতিনিধি ঃ-এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আসছি, এ বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখবো, সাথে সাথে ঘটনার সাথে জড়িতদের চিহৃিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।

এ বিষয়ে স্থানীয় জনতা বলেন, পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শাহ মাহবুবুর রহমান একটানা ৩০/৩৫ বছর চেয়ারম্যান হিসেবে এ ইউনিয়নের দায়িত্ব পালন করে গেছেন, তার জীবদ্দশায় এ রকম কোনো ঘটনা ঘটেনাই। তার মৃত্যুর প্রায় ৩ বছর পর এ বাড়িতে ডাকাতির ঘটনা সত্যিসত্যিই বেদনাদায়ক।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4210/feed 0