Uncategorized – dailyalokithbangladeshnewstv https://dailyalokithbangladeshnewstv.com অন্ধকার দূরীকরণে প্রতিদিন Mon, 12 Oct 2026 09:34:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.11 নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন https://dailyalokithbangladeshnewstv.com/archives/5716 https://dailyalokithbangladeshnewstv.com/archives/5716#respond Mon, 12 Oct 2026 09:13:44 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=5716 ফরজুন আক্তার মনি : আসন্ন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনীতি ও সামাজিক অঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। কোনো আনুষ্ঠানিক নির্বাচনী ঘোষণা না এলেও, সাধারণ মানুষের মুখে মুখে এখন একটিই নাম— বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও সাংবাদিক আশরাফ উদ্দিন।

নবীগঞ্জের এই কৃতি সন্তান যুক্তরাজ্যে (লন্ডন) নিজের অক্লান্ত পরিশ্রমে দেশে ও প্রবাসে গড়ে তুলেছেন একাধিক সফল শিল্প প্রতিষ্ঠান। দেশের প্রতি গভীর ভালোবাসার টানে তিনি গড়ে তুলেছেন হবিগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত আধুনিক ‘আশরাফ জাহান কমপ্লেক্স’। যেখানে রয়েছে আধুনিক আবাসিক হোটেল ও উন্নত রেস্তোরাঁ। এই দৃষ্টিনন্দন কমপ্লেক্সে ভাড়ায় রয়েছে ব্যাংকসহ নানা ধরনের নামী-দামী প্রতিষ্ঠান। সাংবাদিকতা ও গণমাধ্যমের সাথে যুক্ত আশরাফ উদ্দিন পূর্বে বাংলাদেশ টেলিভিশনেও (বিটিভি) অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন।
পেশাগত ও ব্যবসায়িক ব্যস্ততার ফাঁকে অবসর পেলেই তিনি ছুটে আসেন নাড়ির টানে, দেশের মাটিতে। সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে গিয়ে তিনি অনুধাবন করেন এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, শিক্ষা প্রতিষ্ঠানের নানা সীমাবদ্ধতা এবং অবহেলিত মানুষের বুকভরা কষ্টের হাহাকার। জনগণের এই দুর্ভোগ তাকে গভীরভাবে ব্যথিত করে।
কোনো জনপ্রতিনিধি না হয়েও শুধুমাত্র এলাকার উন্নয়নের স্বার্থে তিনি বিশেষ উদ্যোগে সরকারের উচ্চপর্যায়ে ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লবিং ও যোগাযোগ করেন। তাঁরই নিবিড় তদারকি ও স্পেশাল যোগাযোগের সুবাদে নবীগঞ্জের বিভিন্ন এলাকায় গ্রামীণ রাস্তাঘাট সংস্কার এবং গুরুত্বপূর্ণ কালবাট ব্রিজ নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজনীতির আড়ালে থাকায় এতদিন এই নিঃস্বার্থ উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো প্রচারের আলোয় আসেনি। তবে সম্প্রতি সরজমিনে অনুসন্ধানে এই সত্য বেরিয়ে আসায় সাধারণ জনগণ এই বিশিষ্ট শিল্পপতিকে স্যালুট জানাতে শুরু করেছেন।
এলাকার সাধারণ মানুষের দাবি, যিনি কোনো পদে না থেকেও মন্ত্রণালয়ের মাধ্যমে এলাকার এত বড় বড় উন্নয়ন কাজ করিয়ে দিতে পারেন, তিনি উপজেলা পরিষদের নেতৃত্বে এলে নবীগঞ্জের চেহারা বদলে যাবে। জনগণের হৃদয়ের কথা সহজে ধারণ করতে এবং আরও বড় পরিসরে সেবা নিশ্চিত করতেই আশরাফ উদ্দিন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নবীগঞ্জবাসী এখন এমন একজন কর্মঠ, নিঃস্বার্থ ও দূরদর্শী জনপ্রতিনিধির অপেক্ষায় দিন গুনছেন, যিনি শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়ন উপহার দিতে পারেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/5716/feed 0
নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন https://dailyalokithbangladeshnewstv.com/archives/4546 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4546#respond Wed, 16 Sep 2026 16:37:54 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4546 নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন

স্টাফ রিপোর্টার:হবিগঞ্জের নবীগঞ্জে এক ব্যক্তিকে মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগে চৌধুরী ফয়সল শোয়েব (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত চৌধুরী ফয়সল শোয়েব নবীগঞ্জ পৌরসভার শান্তিপাড়া হাসপাতাল রোডের বাসিন্দা মৃত আবু ইউসুফ চৌধুরীর ছেলে এবং নবীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের স্বামী।

মামলার এজাহার ও বাদী সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসামির বাসা সংলগ্ন শান্তিপাড়া পানি নিষ্কাশনের ড্রেনের ওপর হামলার শিকার হন নবীগঞ্জ পৌরসভার আক্রমপুর গ্রামের মৃত যতীন্দ্র মালাকারের ছেলে জন্টু মালাকার (৪৫)। চৌধুরী ফয়সল শোয়েব তার ওপর এই হামলা চালান বলে অভিযোগ। হামলায় জন্টু মালাকারের পা ভেঙে যায়। ঘটনার পর থেকে ভুক্তভোগী জন্টু মালাকারকে নানা ধরনের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পতনের পর থেকে চৌধুরী ফয়সল শোয়েবের নেতৃত্বে নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক পুকুর পাড় (যা ডিসি কর্তৃক লিজকৃত ছিল) এলাকার আওয়ামী লীগ নেতাদের দোকানপাট উচ্ছেদ করার জন্য একাধিক সভা-সমাবেশ করা হচ্ছে।এদিকে, জন্টু মালাকারের পা ভেঙে দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়েরের এক সপ্তাহ পার না হতেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে ফোনে বিষয়টি আপোষ-মীমাংসার দিকে নেওয়ার জোর তৎপরতা চলছে।উল্লেখ্য, চৌধুরী ফয়সল শোয়েব ও তার পরিবারের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ এটাই প্রথম নয়। এর আগে তার স্ত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এবং চৌধুরী ফয়সল শোয়েবের বিরুদ্ধে মোটাদাগের টাকা আত্মসাতের সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার সংগঠন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ফরজুন আক্তার মনিকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এছাড়া নবীগঞ্জ ছাত্রলীগের একাংশকে ব্যবহার করে তার ওপর হামলা, আওয়ামিলীগ নেতা আহমেদ আজাদের সঙ্গে জোট বেঁধে কয়েকটি দলের রাজনৈতিক নেতা কর্মী দিয়ে হামলা মামলা ও জেল-জুলুম সহ মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তার ও তার পরিবারের মানসম্মান চরম ক্ষুন্ন করা হয়েছিল।সচেতন মহলের মতে, একজন সাংবাদিক ও মানবাধিকার কর্মী যেখানে তাদের হাত থেকে নিরাপদ ছিলেন না, সেখানে সাধারণ পরিবারের ভুক্তভোগী জন্টু মালাকার মামলা তুলে নিতে কতটা চাপের মুখে রয়েছেন, তা সহজেই অনুমেয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4546/feed 0
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য https://dailyalokithbangladeshnewstv.com/archives/4543 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4543#respond Mon, 24 Aug 2026 06:17:46 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4543 নিজেস্ব প্রতিবেদক : নানা প্রতিকূলতা, হামলা ও মামলা-নির্যাতন উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষায় সুনামের সহিত উত্তীর্ণ হয়েছেন নবীগঞ্জ দিনারপুর পরগনার কৃতি সন্তান ফরজুন আক্তার মনি। তিনি ‘দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজটিভি অনলাইন’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই গৌরবোজ্জ্বল সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজনসহ ঢাকার শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বইছে এবং সর্বস্তরের মানুষ তাঁকে নিয়ে গর্ববোধ করছেন। অন্যদিকে, তাঁর এই অনন্য কৃতিত্বে কুচক্রী মহলে এক শোকের বন্যা বইছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাংবাদিকতায় যোগ দেওয়ার আগেও ফরজুন আক্তার মনি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সহিত চাকরি করেছেন। কর্মজীবনে তিনি জাতীয় দৈনিক ‘ডেইলী মর্নিং গ্লোরী’ পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি জাতীয় দৈনিক ‘গণমুক্তি’ সহ ‘দৈনিক আমার হবিগঞ্জ’ পত্রিকার প্রতিনিধি ছিলেন। পরবর্তীতে তিনি একজন নির্ভীক সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে মাঠপর্যায়ে কাজ শুরু করেন। সমাজ ও এলাকার নানা অপকর্ম, অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকায় বিভিন্ন সময় স্বার্থান্বেষী মহলের নানামুখী ষড়যন্ত্র, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে তাঁকে। এমনকি বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ সামাজিক ও মানসিকভাবে তাঁর বিরুদ্ধে নানান অপপ্রচার চালিয়ে চরিত্র হনন ও তাঁর জনপ্রিয়তা নষ্ট করার অপচেষ্টা চালিয়েছে।তবে কোনো ষড়যন্ত্র ও বাধাই তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে দমাতে পারেনি। কর্মজীবন ও চরম প্রতিকূল পরিবেশের মধ্যে,সড়ক দুর্ঘটনায় শরীরে অসংখ্য অস্ত্রোপচার হওয়ার পরও মনোবল মজবুত রেখে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি গোপনে পড়াশোনা চালিয়ে যান। অবশেষে মেধা ও কঠোর পরিশ্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তির যোগ্যতা অর্জন করে দিনারপুর পরগনাসহ ঢাকাস্থ শুভাকাঙ্ক্ষীদের গৌরবান্বিত করেছেন।ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে ফরজুন আক্তার মনি জানান, তাঁর স্বপ্ন আন্তর্জাতিক আঙ্গিনায় একজন দক্ষ দোভাষী সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। এর পাশাপাশি একজন লেখক ও কবি হিসেবে সাহিত্যের দুনিয়ায় অবদান রাখতে চান তিনি। নিজের এই স্বপ্ন বাস্তবায়নে এবং সামনের দিনগুলোতে সাফল্যের ধারা বজায় রাখতে তিনি নবীগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীর নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।তাঁর এই কৃতিত্বপূর্ণ অর্জনে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবেরা অভিনন্দন জানিয়ে বলেন, “মনি প্রমাণ করেছে যে দৃঢ় ইচ্ছা ও সততা থাকলে যেকোনো বাধা পেরিয়ে সাফল্য অর্জন করা সম্ভব। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4543/feed 0
নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা https://dailyalokithbangladeshnewstv.com/archives/4532 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4532#respond Mon, 06 Jul 2026 11:37:00 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4532 ফরজুন আক্তার মনি :- হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে আট বছরের এক বাকপ্রতিবন্ধী কন্যা শিশুকে ধর্ষণের লোমহর্ষক ঘটনা ঘটেছে। পৈশাচিক এই নির্যাতনের শিকার হয়ে শিশুটি রক্তাক্ত হলেও প্রভাবশালী মহলের কঠোর বাধায় তাকে হাসপাতালেও ভর্তি করতে পারেনি পরিবার। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আইনি পদক্ষেপ তো দূরের কথা, উন্নত চিকিৎসা থেকেও বঞ্চিত রাখােল হয়েছে শিশুটিকে। উল্টো গ্রাম্য সালিশের নামে পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী চক্র।স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে নবীগঞ্জ সদর ইউপির পশ্চিম তিমিরপুর গ্রামের আট বছরের বাকপ্রতিবন্ধী এক কন্যা শিশু একা পেয়ে একই গ্রামের মৃত কাজী আফরোজ মিয়ার ছেলে প্রভাবশালী কাজী শুকন মিয়া (৫৫) ধর্ষণ করে। নির্যাতনের পর শিশুটি রক্তাক্ত ও গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু অভিযুক্ত কাজী শুকন মিয়া প্রভাবশালী হওয়ায় তার লোকজনের বাধায় হোমাইরাকে কোনো মেডিকেলে ভর্তি করা সম্ভব হয়নি। এমনকি তার প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষাও (মেডিকেল টেস্ট) আটকে দেওয়া হয়েছে।অভিযোগ উঠেছে, ঘটনার পর থেকেই কাজী শুকন মিয়াকে আইনি ঝামেলা থেকে বাঁচাতে গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি মাঠে নামেন। তারা ‘বিচারের’ নামে প্রহসনের সালিশের আয়োজন করে ভুক্তভোগী পরিবারটিকে থানা-পুলিশ বা কোনো আইনি পদক্ষেপ না নিতে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন। কথা বলতে না পারা অসহায় ও রক্তাক্ত শিশুটিকে নিয়ে তার দরিদ্র পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও চরম বিচারহীনতায় দিন কাটাচ্ছে। চারদিক থেকে আসা হুমকির মুখে তারা মুখ খুলতেও ভয় পাচ্ছেন।এদিকে, দেশের একটি প্রত্যন্ত গ্রামে এমন একটি বর্বরোচিত ফৌজদারি অপরাধের ঘটনা ঘটলেও স্থানীয় সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অপরাধীকে আড়াল করার এই তৎপরতায় গণমাধ্যমকর্মীদের রহস্যজনক নীরবতা পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি করেছে।এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, একটি বাকপ্রতিবন্ধী শিশুর ওপর এমন পশুতুল্য আচরণ, তাকে রক্তাক্ত অবস্থায় চিকিৎসাবঞ্চিত রাখা এবং পরবর্তীতে সালিশের নামে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চরম মানবাধিকার লঙ্ঘন ও আইনবিরোধী কাজ। ধর্ষণের মতো ঘটনা কোনোভাবেই আপসযোগ্য নয়। তারা অবিলম্বে এই ঘটনায় প্রশাসনের স্বতঃপ্রণোদিত (সুওমোটো) হস্তক্ষেপ, শিশুটির দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা এবং লম্পট কাজী শুকন মিয়ার দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4532/feed 0
হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি https://dailyalokithbangladeshnewstv.com/archives/4528 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4528#respond Sat, 04 Jul 2026 17:01:41 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4528 দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভির সম্পাদক ও প্রকাশক ফরজুন আক্তার মনি ‘হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন’ শিরোনামে একটি বিশেষ কলাম লিখেছেন। পাঠকদের বৈদগ্ধ ও মনের খোরাক জোগাতে লেখাটি হুবহু প্রকাশ করা হলো।

সত্যের অপলাপ এবং আমাদের সমাজ সংবাদমাধ্যমকে বলা হয় সমাজের দর্পণ। কিন্তু সেই দর্পণে যখন স্বার্থের ধুলো জমে, তখন সত্যের চেহারাটা বিকৃত হয়ে যায়। সাংবাদিকতার এই অন্ধকার দিকটিই আমাদের কাছে ‘হলুদ সাংবাদিকতা’ (Yellow Journalism) নামে পরিচিত। আজ যখন তথ্যের অবাধ প্রবাহের যুগে আমরা বাস করছি, তখন এই হলুদ সাংবাদিকতার আগ্রাসন সমাজের রন্ধ্রে রন্ধ্রে এক ভয়াবহ বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে।হলুদ সাংবাদিকতা নতুন কোনো রোগ নয়, তবে এর বর্তমান রূপটি আরও বেশি সংক্রামক। উগ্র শিরোনাম, ভিত্তিহীন গুজব, অতিরঞ্জিত স্ক্যান্ডাল আর চটকদার ছবির আড়ালে আসল সত্যকে চাপা দেওয়াই এর মূল কাজ। কোনো একটি ঘটনার গভীর অনুসন্ধান না করে, কেবল জনমনে উত্তেজনা তৈরি করে ভিউ, লাইক কিংবা টিআরপি বাড়ানোর এই অসুস্থ প্রতিযোগিতা সাংবাদিকতার মহান পেশাকে কলঙ্কিত করছে।সবচেয়ে বড় সংকট তৈরি হয় তখন, যখন ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক স্বার্থে এই মাধ্যমটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। কারো চরিত্র হনন করা, সমাজে বিভেদ সৃষ্টি করা কিংবা রাজনৈতিক ফায়দা লোটার জন্য মিথ্যা তথ্য ছড়ানো এখন নিত্যদিনের ঘটনা। এর ফলে সাধারণ মানুষ কার ওপর ভরসা করবে, সেই জায়গাটি হারিয়ে ফেলছে। একটি ভুল সংবাদ একজনের জীবনকে ধ্বংস করে দিতে পারে, একটি সমাজকে দাঙ্গার মুখে ঠেলে দিতে পারে—এই বোধটুকুই যেন আজ লোপ পেতে বসেছে।ডিজিটাল মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারের ফলে হলুদ সাংবাদিকতা এখন আরও সহজ হয়ে গেছে। একটি ল্যাপটপ আর ইন্টারনেট সংযোগ থাকলেই যে কেউ আজ ‘সাংবাদিক’ সেজে বসছে। তথ্যের সত্যতা যাচাইয়ের (Fact-check) ন্যূনতম বালাই নেই। ক্লিকবাইটের লোভে চটকদার থাম্বনেইল বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে প্রতিনিয়ত।এই মহামারি থেকে বাঁচার উপায় কী? প্রথমত, সংবাদকর্মীদের নিজেদের পেশাদারিত্ব এবং নৈতিকতার জায়গায় শক্ত থাকতে হবে। সংবাদের বস্তুনিষ্ঠতাই একজন সাংবাদিকের সবচেয়ে বড় সম্পদ। দ্বিতীয়ত, রাষ্ট্র ও পাঠক সমাজকে আরও সচেতন হতে হবে। রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যেন স্বাধীন সাংবাদিকতার নামে কেউ অপপ্রচার চালাতে না পারে, আবার একই সাথে আইনি সুরক্ষার নামে যেন সৎ সাংবাদিকদের মুখ বন্ধ না করা হয়।সর্বোপরি, পাঠকদের ‘ডিজিটাল লিটারেসি’ বা তথ্য সচেতনতা বাড়াতে হবে। যেকোনো চটকদার খবর দেখেই তা বিশ্বাস বা শেয়ার করার আগে আমাদের একটু থামতে হবে, যাচাই করতে হবে। যতক্ষণ না আমরা সস্তা উত্তেজনার চেয়ে খাঁটি সত্যকে মূল্যায়ন করতে শিখব, ততক্ষণ হলুদ সাংবাদিকতার এই ব্যবসা বন্ধ হবে না। সমাজকে সুস্থ রাখতে হলে এই হলুদ বিষাক্ততার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4528/feed 0
‎নবীগঞ্জে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার https://dailyalokithbangladeshnewstv.com/archives/4502 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4502#respond Tue, 26 May 2026 13:00:30 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4502 ফরজুন আক্তার মনি :‎হবিগঞ্জের নবীগঞ্জে পৃথক দুই মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা-পুলিশ।
‎
জানা যায়, গত ২৫ মে ‎সোমবার রাতে উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের দ্বীঘর ব্রাহ্মণগ্রামের সুশীল ‎সূত্রধরের ছেলে সুরঞ্জন সূত্রধর কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানাপুলিশ।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়ার দিকনির্দেশনায় এসআই দুলাল মিয়া, এএসআই হিল্লোল তালুকদার, এএসআই সুমন্ত কুমার নাথ ও এএসআই পুলক দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে নিজ এলাকা থেকে সুরঞ্জন সূত্রধরকে গ্রেপ্তার করা হয়।দায়রা মামলা নং-৬৬/২৩ এ আদালত সুরঞ্জন সূত্রধরকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।এছাড়াও দায়রা মামলা নং-৪৩১/২৪ এ আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ ৪৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।আদালতের রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
‎
‎গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সদ্য ২৬মে মঙ্গলবার হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
‎

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4502/feed 0
নবীগঞ্জের রোহানের জন্ম কর্ম উভয়ই বিকৃত,এলাকার মানুষের দাবি https://dailyalokithbangladeshnewstv.com/archives/4473 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4473#respond Sat, 28 Mar 2026 04:37:52 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4473 স্টাফ রিপোর্টার:- হবিগঞ্জের নবীগঞ্জে রোহান কাজী নামক এক লোকের বিরুদ্ধে জন্মকর্ম উভয়ই বিকৃতের অভিযোগ ওঠেছে।এছাড়াও প্রবাসে পালিয়ে নিকৃষ্ট ভাবে তার উত্থান ঘটেছে।

জানা যায়, নবীগঞ্জ সদর ইউপি পশ্চিম তিমিরপুর গ্রামের গরুর ব্যবসায়ি কাজী শুকন মিয়ার ছেলে রোহান কাজী (৩০)বর্তমানে প্রবাসে বসবাস করছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় প্রবাসে মাদকাসক্ত অবস্থায় দেশের গুণীদের অনবরত কটুক্তি করছে।সেই সূত্রে ভুক্তভোগীরা তার পরিবারে বিচার প্রার্থী হলেও, তার পরিবার তাকে সামাল দিতে পারেননি।অবশেষে গ্রামের বিশিষ্ট মুরব্বিদের নিকট বিচার প্রার্থী হলে তারাও ব্যর্থ হন।তার নিজ গ্রাম সহ আশপাশের কয়েকটি গ্রাম ও পৌরসভার অনেক বিজ্ঞ মানুষেরা জানান,তার বাবার অনুপস্থিতিতে রোহান তার মায়ের গর্ভে ধারণ করে।অবশেষে ঘটনাটি নিজেদের মধ্যে ঘটায়,লোকলজ্জার ভয়ে সহজ সরল শুকন মিয়া মেনে নিতে বাধ্য হন।এছাড়াও অল্প বয়স থেকেই জঘন্যতম বখাটে হয়ে ওঠে।আপন মা তার নিকট নিরাপদের বিষয়ে সুশীল সমাজ সন্দিহান।অল্প বয়সে মাদকের সঙ্গে জড়িয়ে পরে।নবীগঞ্জ উপজেলা আওতাধীন একটি গ্রামে নারী কেলেংকারীতে লোকজনের পিটুনির আঘাতে সন্ত্রাসী রুপ ধারণ করে।তার সন্ত্রাসী কর্মকান্ডে সিলেট বিভাগের কোনো পরিবারের মেয়ে কে বিয়ে করতে পারেনি।ততকালীন ছাত্ররা জানায়,নবীগঞ্জ কলেজে বহিরাগত হয়েও কলেজে প্রবেশ করে মেয়েদের কে ইভটিজিংয়ের দায়ে পিটুনির শিকার হয়।অবশেষে ছাত্রলীগ কে মেনেজ করে জোরপূর্বক কলেজে আড্ডার ছবি প্রমাণ হিসাবে ২৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ সাংবাদিকদের প্রদান করা হয়।বিগত দিনে আওয়ামিলীগের একটি গ্রুপ ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের স্বামী বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব তাকে ভাড়া করেন।তার ষড়যন্ত্রে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের একটি গ্রুপ সাংবাদিক ফরজুন আক্তার মনি কে খুন করার উদ্দেশ্যে নবীগঞ্জ ফিজাতে আক্রমণ চালায়।অবশেষে এ গ্রুপের মোস্তাক হোসাইন সানি সহ কয়েক জন থানায় মুসলেকা দিয়ে দেশ থেকে পালিয়ে যায়।সাংবাদিক মনি জানান,২০১৬ সালে ৮নং নবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী কতৃক সরকারি চাল ও হতদরিদ্রদের সঞ্চয়ের টাকা আত্মসাৎ এর ঘটনা ঘটে।এ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে সাংবাদিক মনি কে খুন করার চেষ্টা করেছিল রোহান।এ জঘন্য কর্মকান্ড ও অবৈধভাবে জমানো টাকায় বিদেশে পালিয়ে যায়।প্রবাসে আরো নিকৃষ্ট ভাবে তার উত্থান ঘটে।সে চলতি বছরের ৪ মার্চ থেকে সাংবাদিক ফরজুন আক্তার মনি’র আবারও পিছু নিয়েছে।গোপন সূত্রে জানা যায়,বিগত দিনের কুচক্রী মহল আবারও তাকে মনি’র পিছনে লেলিয়ে দিয়েছে।এছাড়াও সাবেক এমপি শেখ সুজাত মিয়ার নির্বাচনী সাপোর্টার হিসাবে সাংবাদিক মনি কে কটাক্ষ করার স্বীকারোক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করার তথ্য সংগ্রহ করা হয়েছে।সে মনি কে খুন ও গণধর্ষণ করার জন্য মানুষ কে নানা ভাবে উস্কে ও হুকুম প্রদান করে অপরাধী সাজিয়ে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছে।এতে জনমনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে।সাংবাদিক মনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।এছাড়াও সাংবাদিক মনি সহ দেশের অসংখ্য গুণীদের কে নানা ভাবে বিকৃত মস্তিষ্কে,অশালীন, অভদ্র, অশ্রাব্য ভাষা,মানহানিকর আক্রমণাত্মক বুলিংয়ে মানহানি ও হেয় এবং সামাজিক ও মানসিক ক্ষতিগ্রস্ত সহ ব্ল্যাকমেইল করে যাচ্ছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকমেইল করে ভূয়া তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।নবীগঞ্জে সে বখাটে, মাদকাসক্ত,নারী কেলেংকারী,মব সন্ত্রাস ও বিকৃতভাবে জন্মানো হিসাবে পরিচিত।প্রবাসেও মাদকাসক্ত থাকায় পরিবারের লোকজন আজও ভালো একটি ঘরে বসবাস করতে পারেনি।সরজমিনে তার বাড়িতে গেলে দেখা যায়,বসবাসের ঘর একদম অকেজো,ঘরে বসার মতো কোনো পরিবেশ না থাকায় তার বাবা অন্যের ঘরে বসতে দেন।পরিবারের লোকজন ঘরে কাপড় টাঙিয়ে চলাফেরা করতেও দেখা যায়।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4473/feed 0
সিলেট-৫ বিজয়ী মুফতি আবুল হাসান: ধর্মমন্ত্রী পদে প্রত্যাশার কেন্দ্রবিন্দু সিলেট প্রতিনিধি : https://dailyalokithbangladeshnewstv.com/archives/4443 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4443#respond Sat, 14 Feb 2026 07:22:15 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4443 সিলেট প্রতিনিধি : সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসন-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি মোহাম্মদ আবুল হাসান ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ফলাফলে তিনি মোট ৭৯ হাজার ৩৫৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা উবায়দুল্লাহ ফারুক ‘খেজুরগাছ’ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে জয়-পরাজয়ের ব্যবধান দাঁড়িয়েছে ৯ হাজার ৫৮১ ভোট।

৫৯ বছর বয়সী আবুল হাসান জকিগঞ্জ উপজেলার মাঝরগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন শিক্ষকতা, ইমামতি ও ইসলামী দাওয়াহ কার্যক্রমের সঙ্গে যুক্ত। ১৯৯৩ সাল থেকে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি ২০০০ সালের জুন মাস থেকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ-এর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসার শিক্ষক, ফতোয়া ও ইসলামী গবেষণা বিভাগের প্রধান এবং সিলেট অঞ্চলের জনপ্রিয় ইসলামী বক্তা হিসেবে পরিচিত।
নির্বাচনের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার বয়ান, খুতবা ও ইমামতি করেন। বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নামাজ শেষে মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
বয়ান শেষে তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় তিনি প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কোনো নেতিবাচক বক্তব্য দেননি এবং যারা সমালোচনা করেছেন তাদের জন্যও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি জকিগঞ্জ উপজেলা ও কানাইঘাট উপজেলা-বাসীর কাছে দোয়া কামনা করেন এবং এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চান।
এর আগে নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান ফলাফল প্রকাশ করলে সেখানে মানুষের ঢল নামে এবং প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। নবনির্বাচিত সংসদ সদস্য উপস্থিত জনতার উদ্দেশে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
বিজয়োত্তর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আল্লাহর রাসুল (সা.) মিম্বর থেকে দেশ পরিচালনা করেছেন। সেই আদর্শ অনুসরণ করে আমি মসজিদের মিম্বর থেকে সংসদ ভবনে গিয়ে দেশের ও মিল্লাতের খিদমতে কাজ করতে চাই।” তিনি জানান, জকিগঞ্জ–কানাইঘাট এলাকার উন্নয়নে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হবে এবং শিক্ষা, যোগাযোগ ও নাগরিক সুবিধা সম্প্রসারণে কাজ করা হবে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে তিনি কানাইঘাট উপজেলা পরিদর্শন করেন এবং স্থানীয় নেতৃবৃন্দ ও জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। তার বিজয়ে বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসায় বাদ মাগরিব শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় স্থানীয় ভোটারদের মধ্যে সন্তোষ দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জকিগঞ্জ–কানাইঘাট অঞ্চলে আলেম-উলামাদের সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বের দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের সংস্কৃতি স্থানীয় স্থিতিশীলতার অন্যতম ভিত্তি।
ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদদের একাংশ মনে করেন, ভবিষ্যতে তাকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে ইসলামী শিক্ষা ও মাদ্রাসা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বিজয়ের পর সৌহার্দ্য ও রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত স্থাপন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মামুনুর রশীদ চাকসু মামুন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, শান্তি ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় মহলে এই সাক্ষাৎকে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির প্রতীক হিসেবে প্রশংসা করা হচ্ছে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4443/feed 0
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ- বাহুবল)  আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড.রেজা কিবরিয়ার বিশাল জয় https://dailyalokithbangladeshnewstv.com/archives/4435 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4435#respond Thu, 12 Feb 2026 19:21:42 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4435 নিজস্ব প্রতিবেদক :-হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী আসনে হেভিওয়েট প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল  জয় পেয়েছেন।  তিনি সাবেক সংসদ সদস্য   বিএনপির স্থায়ী কমিটির সাবেক নির্বাহী সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়াকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে  জয় ছিনিয়ে আনেন।

১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার ১১৬টি এবং বাহুবল উপজেলার ৬১টি আসন মিলে মোট ১৭৭টি আসনে ড, রেজা কিবরিয়া ধানের শীষ প্রতিক নিয়ে ১ লক্ষ ১১ হাজার ৭৩ ভোট পেয়ে জয় লাভ করেন। তিনি  বিপুল ভোটের ব্যবধানে সাবেক এমপিকে তৃতীয় স্থানে পেলে  জয়লাভ করেছেন। দুই উপজেলার মোট ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসাবে তিনি সর্বোচ্চ ণোট  পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের  মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী রিক্সা প্রতিক নিয়ে পেয়েছেন ৫৫ হাজার ২ শত ৪৫ ভোট।

স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শেখ সুজাত মিয়া  ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৪ শত ৬২ ভোট। এছাড়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মোহাম্মদ বদরুর রেজা চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২ শত ৪৪ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) এর প্রার্থী   কাজী তোফায়েল আহমেদ মোটরগাড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ৬ শত ৩৯ ভোট।

দুই উপজেলার সম্মিলিত ফলে দেখা যায়, বিএনপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে  জয়লাভ করেছেন ।  অবাদ সুন্দর ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের এ বিশাল বিজয়ী  বিএনেি প্রার্থী ড. রেজা কিবরিয়াসহ দলের সকল নেতাকর্মীরা খুব আনন্দ উল্লাস করছেন।

হবিগঞ্জ-১ আসনের এ ফলাফলে এলাকায় রাজনৈতিকভাবে বিএনপির অবস্থান আরও শক্ত হয়েছে বলে মনে করছেন দলের  সংশ্লিষ্টরা।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4435/feed 0
ড. রেজা কিবরিয়া বিজয়ী হলে উন্নয়নে চমক আসবে—নবীগঞ্জে জনসভায় বিএনপি নেতারা https://dailyalokithbangladeshnewstv.com/archives/4429 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4429#respond Mon, 09 Feb 2026 07:54:09 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4429 ফরজুন আক্তার মনি :-বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, হবিগঞ্জ-১ নির্বাচনী এলাকার মানুষ অত্যন্ত ভাগ্যবান—কারণ তারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার মতো একজন যোগ্য প্রার্থী পেয়েছেন। তাঁর বিজয় মানেই এ অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত হওয়া।শনিবার বিকেলে নবীগঞ্জ শহরের করিম রেস্ট হাউজের সামনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির বলেন, ড. রেজা কিবরিয়া বিজয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে এ এলাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি বলেন, “তিনি অর্থমন্ত্রী হলে উন্নয়ন নিয়ে ভাবতে হবে না। এমনকি আমি কোনো মন্ত্রণালয় পেলেও আপনাদের উন্নয়নে পাশে থাকবো।”তিনি আরও বলেন, দীর্ঘদিন পলাতক ফ্যাসিস্ট শাসনে দেশ আইনের শাসন ও নিরাপত্তা হারিয়েছিল। ’২৪-এর গণ-অভ্যুত্থান আমাদের নতুন সুযোগ এনে দিয়েছে। দেশনায়ক তারেক রহমানের উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ড. রেজা কিবরিয়াকে বিজয়ী করা সময়ের দাবি।উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ বলেন, সিলেট বিভাগের ১৯টি আসন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্র পাহারায় রেখে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।সভায় বক্তব্যে ড. রেজা কিবরিয়া বলেন, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে নজিরবিহীন উন্নয়ন হবে। খেলাধুলার উন্নয়নে দুটি উপজেলায় মডেল স্টেডিয়াম স্থাপন এবং বেকারত্ব দূরীকরণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।তিনি আগামী ১২ ফেব্রুয়ারি পরিবার-পরিজনসহ ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4429/feed 0