1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জে ইমামের বিরুদ্ধে একাধিক বিয়ে ও ভরণপোষণ বঞ্চনার অভিযোগ, আদালতে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও শাহজালাল জামে মসজিদের সাবেক ইমাম জাবেদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে একাধিক বিয়ে, ভরণপোষণ বঞ্চনা এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের ফতেহপুর গ্রামের উস্তার আলী ছেলে জাবেদ আহমেদ চৌধুরী করগাঁও মসজিদে ইমামতি করতেন। তার স্ত্রী সুহেনা বেগমের দাবি, সুখের আশায় ২০২১ সালে সংসার শুরু করার দু’বছর পর থেকেই তিনি স্বামীর অবহেলা ও মানসিক নির্যাতনের শিকার হন। বর্তমানে তিনি তিন বছর বয়সী সন্তানসহ স্বামী ছাড়া বহু কষ্টে দিনাতিপাত করছেন বলে অভিযোগ করেন।তিনি আরও অভিযোগ করেন, তার অনুমতি ছাড়াই জাবেদ আহমেদ চৌধুরী সমরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাজনা বেগম নামের এক বিধবা নারীকে দুই সন্তান সহ তৃতীয় বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে গত ডিসেম্বর মাসে তিনি সাজনা বেগমের বাসায় গিয়ে তাদের একসঙ্গে দেখতে পান। এ সময় জাবেদ বিয়ের বিষয়টি স্বীকার করেন বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে ভরণপোষণ বঞ্চনার অভিযোগ এনে সুহেনা বেগম হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ একটি মামলা দায়ের করেন। মামলার পর তিনি খুন গুম ও পুড়িয়ে ফেলার হুমকি পাচ্ছেন বলেও অভিযোগ করেন।এ বিষয়ে সুহেনা বেগম করগাঁও শাহজালাল জামে মসজিদ কমিটির কাছেও বিচার প্রার্থনা করেন। তবে তার অভিযোগ, কমিটির কিছু সদস্য অভিযুক্তের পক্ষ নিয়েছেন।
অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, মামলা দায়েরের পর জাবেদ আহমেদ চৌধুরী ইমামতির দায়িত্ব ছেড়ে এলাকা ত্যাগ করেন।
এছাড়া নবীগঞ্জের এক নারী সাংবাদিকের বাসায় ভাঙচুর ও গলায় কাপড় পেচিয়ে হামলার অভিযোগেও জাবেদ আহমেদ চৌধুরী ও সাজনা বেগমের নাম উল্লেখ করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযুক্তদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller