বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৬) কলা অনুষদের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে দিনব্যাপী দুই পর্বে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দুপুর ১টা ৫০ মিনিট থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত প্রথম পর্বে স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদের সকল কর্মকর্তাদের অংশগ্রহণে বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. শাহানুর রশীদ—কবি ও ঔপন্যাসিক। উদ্বোধক ছিলেন ভুয়াপুর সরকারি কলেজ, টাঙ্গাইলের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব জেড আই মোস্তফা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি, সংগঠক ও প্রভাষক ফিরোজ আহমেদ বাবুল।
সভাপতিত্ব করেন কবি, ছড়াকার, গীতিকার ও সাংবাদিক রফিকুল ইসলাম সাবুল।
বক্তারা সাহিত্যচর্চার ধারাবাহিকতা, নতুন প্রজন্মের সৃজনশীল বিকাশ এবং স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদের আট বছরের পথচলার নানা দিক তুলে ধরেন।
বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে আয়োজনটি রূপ নেয় আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনার মহামঞ্চে। এ পর্বের প্রধান অতিথি ছিলেন সরদার তমিজউদ্দীন আহমেদ বিপিএম (অতিরিক্ত আইজি, রেলওয়ে পুলিশ)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি, উদ্যোক্তা ও জয়ীতা পুরস্কার বিজয়ী শান্তা কামালি।
আলোচনায় অংশ নেন কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি ও বাচিক শিল্পী রাফিয়া ডলি, ড. আলো আরজুমান বানু, মো. ইমরান কবির, কবি ও সমাজসেবী আহমেদ সৈয়দ শাহনুরসহ আরও অনেকে। বিশেষ আলোচক ছিলেন আজম মন্ডল রানা ও অধ্যক্ষ আরিফুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন ও গোলাম কিবরিয়া।
সভাপতিত্ব করেন কবি, সংগঠক ও সাংবাদিক বেল্লাল হাওলাদার এবং মোহাম্মদ আমির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর, মো. সোহরাব হোসেন (অনন্ত মৈত্রী), ইকবাল আহমেদ খান, মুন্নি আক্তার, জহুরুল হক বিদ্যুৎ, সালমান মো. শরীফ, ডা. আব্দুল হাকিম, সুজন রায়, নাসরীন আকতার নীলাসহ দেশের খ্যাতিমান কবি ও সাহিত্য সংগঠকরা।
অনুষ্ঠানের শেষভাগে গুণিজনদের সম্মাননা প্রদান করা হয়। পুরো আয়োজনটি সঞ্চালনা ও সমন্বয় করেন মো. মামুনুর রশিদ মন্ডল ও ওয়াহেদুজ্জামান আহমেদ।
স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদের প্রতিষ্ঠাতা কবি, গীতিকার ও সংগঠক জিয়াউদ্দিন জেইন বলেন, “এই সংগঠন শুধু একটি সাহিত্য প্ল্যাটফর্ম নয়, এটি স্বপ্ন, দায়বদ্ধতা ও মানবিক চেতনার এক সম্মিলিত যাত্রা।”
দিনব্যাপী এ আয়োজনে সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে এক অনন্য শৈল্পিক আবেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি