1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

করোনায় জীবন দিলেন পুলিশের আরও এক গর্বিত সদস্য অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ১০৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

করোনায় জীবন উৎসর্গ করলেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আহসান হাবীব। তিনি ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, রাঙ্গামাটিতে কর্মরত ছিলেন।

তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (১৫ জুলাই) গভীর রাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি——রাজিউন) । গত ৬ জুলাই থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

জনাব মোঃ আহসান হাবীব ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি গত মে মাসে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।

মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ৫ ভাই, ২ বোনসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন ।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আজ (১৬ জুলাই) বিকাল ৩টায় তার গ্রামের বাড়িতে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে ১০১ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

আইজিপি’র শোক

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) করোনায় জীবন উৎসর্গকারী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আহসান হাবীবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইজিপি আজ এক শোকবার্তায় বলেন, মোঃ আহসান হাবীব একজন প্রতিশ্রুতিশীল প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একজন সম্ভাবনাময় কর্মকর্তাকে হারালো।

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller