আলসেমি
এম হাবীবুল্লাহ
আলসেমিটা দুষ্ট ভীষণ
ভর করেছে আমার গায়
স্পষ্ট করে বলে না সে
আমার কাছে কী যে চায়?
মন কখনও খারাপ হলে
শুধু বসে থাকতে বলে
কাজ করাটা নয় জরুরি
কানের কাছে মন্ত্র চলে।
কান হয়ে যায় ঝালাপালা
হয় না আমার পাখনা মেলা
একা একা ভাবি বসে
আলসেমিকে মারব কষে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি