ফরজুন আক্তার মনি : আসন্ন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনীতি ও সামাজিক অঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। কোনো আনুষ্ঠানিক নির্বাচনী ঘোষণা না এলেও, সাধারণ মানুষের মুখে মুখে এখন একটিই নাম— বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও সাংবাদিক আশরাফ উদ্দিন।
নবীগঞ্জের এই কৃতি সন্তান যুক্তরাজ্যে (লন্ডন) নিজের অক্লান্ত পরিশ্রমে দেশে ও প্রবাসে গড়ে তুলেছেন একাধিক সফল শিল্প প্রতিষ্ঠান। দেশের প্রতি গভীর ভালোবাসার টানে তিনি গড়ে তুলেছেন হবিগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত আধুনিক ‘আশরাফ জাহান কমপ্লেক্স’। যেখানে রয়েছে আধুনিক আবাসিক হোটেল ও উন্নত রেস্তোরাঁ। এই দৃষ্টিনন্দন কমপ্লেক্সে ভাড়ায় রয়েছে ব্যাংকসহ নানা ধরনের নামী-দামী প্রতিষ্ঠান। সাংবাদিকতা ও গণমাধ্যমের সাথে যুক্ত আশরাফ উদ্দিন পূর্বে বাংলাদেশ টেলিভিশনেও (বিটিভি) অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন।
পেশাগত ও ব্যবসায়িক ব্যস্ততার ফাঁকে অবসর পেলেই তিনি ছুটে আসেন নাড়ির টানে, দেশের মাটিতে। সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে গিয়ে তিনি অনুধাবন করেন এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, শিক্ষা প্রতিষ্ঠানের নানা সীমাবদ্ধতা এবং অবহেলিত মানুষের বুকভরা কষ্টের হাহাকার। জনগণের এই দুর্ভোগ তাকে গভীরভাবে ব্যথিত করে।
কোনো জনপ্রতিনিধি না হয়েও শুধুমাত্র এলাকার উন্নয়নের স্বার্থে তিনি বিশেষ উদ্যোগে সরকারের উচ্চপর্যায়ে ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লবিং ও যোগাযোগ করেন। তাঁরই নিবিড় তদারকি ও স্পেশাল যোগাযোগের সুবাদে নবীগঞ্জের বিভিন্ন এলাকায় গ্রামীণ রাস্তাঘাট সংস্কার এবং গুরুত্বপূর্ণ কালবাট ব্রিজ নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজনীতির আড়ালে থাকায় এতদিন এই নিঃস্বার্থ উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো প্রচারের আলোয় আসেনি। তবে সম্প্রতি সরজমিনে অনুসন্ধানে এই সত্য বেরিয়ে আসায় সাধারণ জনগণ এই বিশিষ্ট শিল্পপতিকে স্যালুট জানাতে শুরু করেছেন।
এলাকার সাধারণ মানুষের দাবি, যিনি কোনো পদে না থেকেও মন্ত্রণালয়ের মাধ্যমে এলাকার এত বড় বড় উন্নয়ন কাজ করিয়ে দিতে পারেন, তিনি উপজেলা পরিষদের নেতৃত্বে এলে নবীগঞ্জের চেহারা বদলে যাবে। জনগণের হৃদয়ের কথা সহজে ধারণ করতে এবং আরও বড় পরিসরে সেবা নিশ্চিত করতেই আশরাফ উদ্দিন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নবীগঞ্জবাসী এখন এমন একজন কর্মঠ, নিঃস্বার্থ ও দূরদর্শী জনপ্রতিনিধির অপেক্ষায় দিন গুনছেন, যিনি শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়ন উপহার দিতে পারেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি