1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবী মরহুম সুরুজ আলী’র ২৪তম মৃত্যুবার্ষিকী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২৬ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবী মরহুম সুরুজ আলী’র মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৫১ সালের ৪ জানুয়ারি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আলী হোসেন মুন্সি এবং মাতা মোমজান বেওয়া। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দায়িত্বশীল ও পরিশ্রমী স্বভাবের।

গ্রামীণ পরিবেশে বেড়ে উঠেও তিনি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন। অল্প বয়সে পিতার মৃত্যুতে সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে; ফলে প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন দীর্ঘায়িত করা সম্ভব হয়নি।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন। ভারতে প্রশিক্ষণ গ্রহণের পর নয় মাস মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন হওয়ার পর বিজয়ের গৌরব নিয়ে বাড়ি ফেরেন। স্বাধীনতার পর তিনি জেলা মৎস্য কর্মকর্তার অধীনে সরকারি চাকরিতে যোগদান করেন। পাশাপাশি ব্যবসার মাধ্যমে পরিবার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আনুমানিক ১৯৭৫ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৭৮ সালে বড় ছেলে এবং ২০০১ সালে কনিষ্ঠ কন্যার জন্মের মাধ্যমে তার পরিবার পূর্ণতা লাভ করে। কিন্তু কনিষ্ঠ কন্যার জন্মের কিছুদিন পরই তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন। ঢাকা ও ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকেরা তার আয়ু স্বল্প বলে জানান।
২০০২ সালের ২৩ ফেব্রুয়ারি পবিত্র ঈদুল আজহার দিন কোরবানি সম্পন্নের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্যক্তিজীবনে মরহুম সুরুজ আলী ছিলেন সৎ, আদর্শবান ও ন্যায়নিষ্ঠ মানুষ। অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। এলাকার গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেষ্ট থাকতেন। সন্তানদের ধর্মীয় ও আধুনিক শিক্ষায় সমান গুরুত্ব দিতেন এবং সবসময় বলতেন—মানুষের মতো মানুষ হতে হলে শিক্ষার বিকল্প নেই।
মৃত্যুর আগে সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে তার গভীর উদ্বেগ ছিল। পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি ছোট সন্তানদের শিক্ষিত ও প্রতিষ্ঠিত করার অনুরোধ রেখে যান। আজ তার সেই সন্তানরা শিক্ষা ও জীবনে অগ্রসর হয়ে তার স্বপ্ন পূরণের পথে রয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও দেশবাসীর কাছে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller