মোছা:হাফছা তালুকদার লাখাই প্রতিনিধি।লাখাই প্রতিপক্ষের কোদালের আঘাতে লিচু বিবি নামে এক নারীর নিহতের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা বামৈ ইউনিয়নের বামৈ পূর্ব গ্রামে। নিহত নারীর স্বামী তাজু মিয়া জানান, আমার বসত বাড়ীর উত্তর পাশে নিজস্ব একটি পুকুর আছে ওই পুকুরের পূর্ব পাড় দিয়ে আমার বসত বাড়ীর পানি নিষ্কাশনের নালা করতে গেলে পাশের বাড়ীর মৃত গোয়াছ আলীর ছেলে আব্দুল জলিল মাষ্টার, নুর মিয়া, আকতার মিয়া ও তাদের এক বোন আমার কাজে বাধা দেয়। এই নিয়ে তাদের সাথে আমার কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা আমার হাত কোদাল ছিনাইয়া নিয়ে গেল আমার স্ত্রী লিচু বিবি (৬৫) তাদের হাত থেকে কোদাল আনতে চেষ্টা করলে আকতার মিয়া ও তার ভাই বোন মিলে আমার স্ত্রীর সাথে দস্তা দস্তির এক পর্যায়ে আমার স্ত্রীকে কোদাল দিয়ে আঘাত করে ধাক্কা মেরে মাটিতে পেলে দেয়। এ ঘটনার সাথে আমার স্ত্রী কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জুয়েল রানা আমার স্ত্রী কে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, এ ঘটনার সংবাদ পেয়ে আমি ও পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম সহ সঙ্গী পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে মৃতের সুরতহাল তৈরি ব্যবস্থা গ্রহন করা হয়। পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, মৃতের সুরতহাল তৈরি করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহিদুল হক জানান। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আব্দুল জলিল মাষ্টারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি