ফরজুন আক্তার মনি :হবিগঞ্জে দিবালোকে পৃথক দুটি স্থানে একই কায়দায় দুই শিক্ষিকা কে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় পুলিশের সাঁড়াশি অভিযানে জড়িত সন্দেহে এক লোক কে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গত রবিবার (১৭মে) সকালে নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকায় এবং নবীগঞ্জ উপজেলার ৫ নং আউশকান্দি ইউপির বেতাপুর এলাকায় পৃথকভাবে দুজন শিক্ষিকা দিবালোকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হন।একই দিনে একই কৌশলে সংঘটিত ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।উক্ত ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে নবীগঞ্জ থানার চৌকস ওসির নেতৃত্বে একদল পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে আলামত সংগ্রহ করেন।এছাড়াও পুলিশের গাড়িতে শিক্ষিকা লাকী রানী কে নবীগঞ্জে পৌঁছে দেওয়া হয়।তথ্য প্রযুক্তির সহযোগিতায় শ্রীমঙ্গল থানাপুলিশ, মৌলভীবাজার থানাপুলিশ ও নবীগঞ্জ থানাপুলিশের যৌথ অভিযানে ২৪ ঘন্টার মধ্যে গতকাল সন্ধ্যার দিকে ঘটনায় জড়িত সন্দেহে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার গৌরাবাড়ি গ্রামের বশির আলীর ছেলে খালেদ আহমেদ(৩০) নামের এক লোক কে নিজ বাড়ি থেকে গ্রেফতার হয়েছে।আলোচনা সমালোচনার অবসান ঘটে নবীগঞ্জ থানার চৌকস ওসি সহ অভিযান পরিচালনায় যুক্ত সকল পুলিশ কর্মকর্তারা মানুষের প্রশংসায় পঞ্চমুখ।ছিনতাই দমনে কঠোর অবস্থানে রয়েছে নবীগঞ্জ থানা পুলিশ।অভিযানের অংশ হিসেবে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হবে।পুলিশ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি