1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

সীমানা জটিলতায় আউশকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৮৩৭ বার পঠিত

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)॥ সীমানা জটিলতায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনের এক আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট এ আদেশ দেন।
চেয়ারম্যান মহিবুর রহমান হারুনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুফিয়া আহমেদ রিট পিটিশন দায়ের করেন। এতে এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার সচিব, জেলা প্রশাসক হবিগঞ্জ, জেলা প্রশাসক মৌলভীবাজার, উপজেলা নির্বাহী অফিসার নবীগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার মৌলভীবাজার সদর, সহকারী কমিশনার (ভূমি) নবীগঞ্জ ও ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৌলভীবাজার সদরকে বিবাদীভূক্ত করা হয়েছে। রিট পিটিশন নং ৯২০৭/২০২১।
রিট পিটিশনে মহিবুর রহমান হারুন উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১-এর তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর আউশকান্দি ইউনিয়নের নির্বাচন। কিন্তু উল্লেখিত ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে আপত্তি নিষ্পত্তি না করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সীমানা নির্ধারণ না করে নির্বাচন অনুষ্ঠানের উপর মহিবুর রহমানের রিট আমলে নিয়ে আগামী এক মাসের জন্য আউশকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে হাইকোর্ট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller