1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বাজিমাত রুমিন ফারহানার নিজস্ব প্রতিবেদক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬৫ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বাজিমাত রুমিন ফারহানার
নিজস্ব প্রতিবেদক,

রুমিন ফারহানা। ফাইল ছবি
রুমিন ফারহানা। ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী হয়েছেন। বিএনপি জোট সমর্থিত জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিবকে ৩৭ হাজার ৫৬৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি।

সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘খেজুরগাছ’ প্রতীকের মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট। উল্লেখ্য, আসনটির ১৫১ কেন্দ্রের সব কটিতেই বিজয়ী হয়েছেন ‘হাঁস’ প্রতীকের রুমিন ফারহানা।

বৃহস্পতিবার রাতে জেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে আসনটির ফলাফল ঘোষণা করেন। সেখানে রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা করা হয়। উল্লেখ্য, ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ ভোটারের এই আসনে ভোটদানের হার ছিল ৪৪ দশমিক ৮ শতাংশ।

বৃহস্পতি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সন্ধ্যার পর থেকে প্রকাশিত হতে থাকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল এবং রাতে প্রকাশিত হয় বেসরকারি ফলাফল। এখন পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফল বলছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller