1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ- বাহুবল)  আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড.রেজা কিবরিয়ার বিশাল জয়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :-হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী আসনে হেভিওয়েট প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল  জয় পেয়েছেন।  তিনি সাবেক সংসদ সদস্য   বিএনপির স্থায়ী কমিটির সাবেক নির্বাহী সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়াকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে  জয় ছিনিয়ে আনেন।

১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার ১১৬টি এবং বাহুবল উপজেলার ৬১টি আসন মিলে মোট ১৭৭টি আসনে ড, রেজা কিবরিয়া ধানের শীষ প্রতিক নিয়ে ১ লক্ষ ১১ হাজার ৭৩ ভোট পেয়ে জয় লাভ করেন। তিনি  বিপুল ভোটের ব্যবধানে সাবেক এমপিকে তৃতীয় স্থানে পেলে  জয়লাভ করেছেন। দুই উপজেলার মোট ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসাবে তিনি সর্বোচ্চ ণোট  পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের  মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী রিক্সা প্রতিক নিয়ে পেয়েছেন ৫৫ হাজার ২ শত ৪৫ ভোট।

স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শেখ সুজাত মিয়া  ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৪ শত ৬২ ভোট। এছাড়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মোহাম্মদ বদরুর রেজা চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২ শত ৪৪ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) এর প্রার্থী   কাজী তোফায়েল আহমেদ মোটরগাড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ৬ শত ৩৯ ভোট।

দুই উপজেলার সম্মিলিত ফলে দেখা যায়, বিএনপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে  জয়লাভ করেছেন ।  অবাদ সুন্দর ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের এ বিশাল বিজয়ী  বিএনেি প্রার্থী ড. রেজা কিবরিয়াসহ দলের সকল নেতাকর্মীরা খুব আনন্দ উল্লাস করছেন।

হবিগঞ্জ-১ আসনের এ ফলাফলে এলাকায় রাজনৈতিকভাবে বিএনপির অবস্থান আরও শক্ত হয়েছে বলে মনে করছেন দলের  সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller