1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

প্রেমের টানে বাংলাদেশে তুর্কি তরুণী, বিয়ে সম্পন্ন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ১০০৪ বার পঠিত

নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।

তুরস্ক থেকে প্রেমের টানে বাংলাদেশে এসেছেন এক তরুণী। নাম আয়েশা ওজতেকিন। আজ শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ময়মনসিংহের মুক্তাগাছার হুমায়ুন কবিরের সাথে। এরইমধ্যে তুর্কি তরুণীর বাংলাদেশে আসার খবর এলাকায় জন্ম দিয়েছে আলোচনার। আগ্রহ ভরে নতুন দম্পতিকে দেখতে যাচ্ছেন আশপাশের লোকজন।

আয়েশা ওজতেকিন, তুরস্ক থেকে প্রেমিকের হাত ধরে এসেছেন ময়মনসিংহের মুক্তাগাছায়। আয়েশা ওজতেকিন বলেন, আমার বাবা রাজি ছিলেন না এই সম্পর্কে। ও আমার অনেক কেয়ার করে। তার গুণ বলে শেষ করা যাবে না। আমি ওকে অনেক ভালোবাসি।

তুর্কি তরুণী আয়েশাকে বিয়ে করা হুমায়ুন কবির বলেন, ও অনেক বাংলা গান শোনে, নাটক দেখে। যদিও বাংলা তেমন একটা বোঝে না, তাই সাবটাইটেল দিয়ে দেখে। আর বাংলাদেশি ড্রেসও তার খুব পছন্দ, আমি যখন গিয়েছিলাম তখন নিয়ে গিয়েছিলাম ওর জন্য।

আয়েশা ওজতেকিন ময়মনিসংহে এসে এখানকার মানুষের আতিথীয়তায় মুগ্ধ। অভিভূত সবার আন্তরিকতা দেখে। আয়েশা ওজতেকিন বলেন, ময়মনসিংহ আমার খুব ভালো লাগছে, এখানকার মানুষ অনেক আন্তরিকও। আমার শশুর-শাশুড়ি আমাকে অনেক আদর করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller