1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

কুলাউড়ায় গৃহ ও নারী, শিশু এবং প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১০৯৮ বার পঠিত

 

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।কুলাউড়া থানায় স্থাপিত পুলিশ, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় ভার্চুয়ালি যোগ হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের সহযোগিতায় উপজেলার ব্রাহ্মণবাজারে নির্মিত ১টি গৃহ হস্তান্তর এবং থানায় স্থাপিত পুলিশ, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে এই ঘরটি ব্রাহ্মণবাজারের মির্জাপুরের নিরঞ্জন মালাকারের নিকট চাবি হস্তান্তর করা হয়। গৃহহীন নিরঞ্জন ঘরটি পেয়ে অত্যন্ত খুশি হয়ে বাংলাদেশে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

জানা গেছে, ঘরটি ২ শতক ভূমির উপর নির্মাণ করা হয়েছে, যার মধ্যে ২টি বেড ১টি ডাইনিং ও ১টি বারান্দা রয়েছে। টিন সেট দালান গুলো দেখতে দৃষ্টিনন্দন। ৪১৫ বর্গফুট আয়তনের দৃষ্টিনন্দন প্রতিটি গৃহ পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে।

এছাড়া ডেস্ক পরিচালনার জন্য একজন সাব- ইন্সপেক্টরের নেতৃত্বে প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যদের পদায়ন করা হয়েছে। ডেস্ক কর্মকর্তা থানায় আগত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সমস্যা মনোযোগ সহকারে শুনে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller