1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

হবিগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের খবর পেয়ে অসুস্থ পিতার মৃত্যু, আটক ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৯৪০ বার পঠিত

স্টাফ রিপোর্টার॥হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশুকে (৬) ধর্ষণের ঘটনা শোনার পর অসুস্থ পিতার মৃত্যু হয়েছে। এই ঘটনায় ভিকটিমের নানী বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। আর ধর্ষণে অভিযুক্ত দুই কিশোরকে আটক করেছে পুলিশ। শিশুকে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

আটকরা হলো- বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রাপাশা-বনমথুরা গ্রামের সাজমান মিয়ার ছেলে নোফায়েল মিয়া (১৭) ও একই এলাকার ফরিদ মিয়ার ছেলে শামীম মিয়া (১৫)।
এদিকে শিশুর মামা জানান- শিশুটির পিতা বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। রোববার বিকেলে তার মেয়ের ঘটনা শেনার পর থেকে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। সোমবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে মৃত্যু হয়।
পুলিশ জানায়- গত রোববার (৯ মার্চ) বিকেলে শিশুটি দক্ষিণ যাত্রাপাশায় তার বাড়িতে খেলাধুলা করছিল। একপর্যায়ে ওই শিশুটিকে ১০ টাকা দেয়ার লোভ দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী ঝোপে ধর্ষণ করে। এসময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রাতেই অভিযোগ দায়ের করা হলে পুলিশ নোফায়েল মিয়া ও শামীম মিয়াকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন- শিশুটিকে ধর্ষণের ঘটনায় দুই কিশোরকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller