ফরজুন আক্তার মনি :- হবিগঞ্জের নবীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের উদ্যোগে এই উপহার প্রদান করা হয়।
জানা যায়, নবীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে শহীদ আজমত আলীর পরিবারের কাছে ঈদ উপহার ও শুভেচ্ছা কার্ড পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল আলীম ইয়াছিনী, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, যুবনেতা আহমদ মিয়া এবং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেন খোকনসহ স্থানীয় নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, দলের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের খোঁজখবর নেওয়া একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও শহীদ পরিবারের কল্যাণে বিএনপি কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শহীদ আজমত আলীর পরিবারের সদস্যরা এসময় ঈদ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি