ফরজুন আক্তার মনি :,হবিগঞ্জের নবীগঞ্জে :অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মো. মোনায়েম মিয়া। তিনি বর্তমানে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় কর্মরত আছেন।সম্প্রতি সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মে/২৬ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে এই শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওসির হাতে এই ক্রেস্ট ও সনদ তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান।থানা পুলিশ সূত্রে জানা গেছে, মো. মোনায়েম মিয়া নবীগঞ্জ থানায় যোগদানের পর থেকেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটে। বিশেষ করে মাদক উদ্ধার, জুয়া বন্ধ, ওয়ারেন্ট তামিল, চোরাচালান রোধ এবং দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তিতে তিনি বিশেষ অবদান রাখেন। এছাড়া সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে তাঁর মানবিক কিছু উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।এই অনন্য অর্জনে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওসি মো. মোনায়েম মিয়া বলেন, “এই গৌরব ও স্বীকৃতি আমার একার নয়। এটি নবীগঞ্জ থানার প্রত্যেক পুলিশ সদস্যের কঠোর পরিশ্রম এবং সাধারণ জনগণের সহযোগিতার ফসল। এই পুরস্কার আগামী দিনে কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে।”অনুষ্ঠানে রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
ওসির এই সাফল্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি