1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া

নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত

ফরজুন আক্তার মনি : সাম্প্রতিক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবীগঞ্জের বিভিন্ন পূর্জামন্ডপ পরিদর্শন এবং আর্থিক অনুদান প্রদান করে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশিষ্ট শিল্পপতি, বিটিভির গীতিকবি ও সাংবাদিক আশরাফ উদ্দিন। কোনো রাজনৈতিক দলের বড় পদ বা জনপ্রতিনিধিত্ব না থাকলেও, কেবল এলাকার প্রতি গভীর টান এবং দেশপ্রেমের কারণে তিনি আজ স্থানীয় সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন।

দীর্ঘদিন লন্ডনে কঠোর পরিশ্রম করে দেশে ও প্রবাসে একাধিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আশরাফ উদ্দিন। প্রবাসে থাকলেও নাড়ির টানে তিনি বারবার ছুটে আসেন মাতৃভূমিতে, দাঁড়ান সাধারণ মানুষের পাশে। তিনি একাধারে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একজন তালিকাভুক্ত গীতিকবি এবং অন্যদিকে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত থেকে সমাজের নানা অসঙ্গতি ও সম্ভাবনা তুলে ধরছেন। রাজনৈতিক দলের নেতা বা জনপ্রতিনিধি না হয়েও নিজ এলাকার ভালোবাসায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিশেষ যোগাযোগের মাধ্যমে অবহেলিত এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ শতাধিক উন্নয়নমূলক কাজ করিয়েছেন, যা এলাকার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে।

এবারের দুর্গাপূজায় তাঁর এই আন্তরিক অংশগ্রহণ নবীগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করেছে। বিভিন্ন মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে ব্যক্তিগত তহবিল থেকে ব্যাপক আর্থিক অনুদান প্রদান করেন।

মণ্ডপ পরিদর্শনকালে এক আবেগঘন বক্তব্যে আশরাফ উদ্দিন বলেন, “আমি একজন মানুষ, তাই হিন্দু-মুসলিম সকল মানুষের সেবা করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই।” তাঁর এই মানবিক ও হৃদয়স্পর্শী বক্তব্য নবীগঞ্জের সর্বস্তরের মানুষের মাঝে গভীর আলোড়ন সৃষ্টি করেছে।

পূজা মণ্ডপগুলোতে তাঁর এই মানবিক উপস্থিতি এবং অনুদান প্রদানের পর থেকেই উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন অঞ্চলের ভোটারদের মধ্যে তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এলাকার সাধারণ মানুষ ও ভোটারদের একাংশ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চেয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন চত্বরে জোরালো দাবি তুলেছেন।

নবীগঞ্জের সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় বাসিন্দারা জানান, আশরাফ উদ্দিন সাহেবের মতো সমাজসেবক প্রতিটি এলাকায় প্রয়োজন। তিনি জনপ্রতিনিধি না হয়েও যেভাবে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করছেন এবং দুর্গাপূজায় সব ধর্মের মানুষকে সাথে নিয়ে সম্প্রীতির বার্তা দিচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। উন্নয়ন ও সম্প্রীতির এই ধারা বজায় রেখে আশরাফ উদ্দিন আগামীতেও নবীগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller