1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

রাজধানির ২টি স্পটে ‘করোনা প্রতিরোধক বুথ’ উদ্ধোধন করলেন সাবেক সাংসদ তুহিন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১৪৫৭ বার পঠিত

ফরজুন আক্তার মনি,সম্পাদক ও প্রকাশক।।

ঢাকা -১৪ নির্বাচনী আসনের আওতাধীন মিরপুর ১নং বাসস্টেশন এবং শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধের সামনে ‘করোনা প্রতিরোধক বুথ’ উদ্বোধন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ সাবিনা আক্তার তুহিন।

করোনা পরিস্থিতি বৃদ্ধিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ এ ২টি স্থানে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয় বলে জানা গেছে। এটিএম বুথের আদলে তৈরি এই বুথের মাধ্যমে দ্বিতীয় ব্যক্তির সহযোগিতা ছাড়াই জনসাধারণ ‘সেল্ফ হেল্প’ পদ্ধতিতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারবে এবং একইসাথে নিজের ব্যবহৃত মাস্ক ডিসপোজ করে সহজেই নতুন মাস্ক সংগ্রহ করা যাবে৷ সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই বুথে সেবা মিলবে সম্পূর্ণ বিনামূল্যে।

জানতে চাইলে সাবিনা আকতার তুহিন দেশরিভিউ’কে বলেন, করোনা পরিস্থিতিতে মানুষের নিয়মিত হাত ধোয়া এবং মাস্ক পড়ার অভ্যাস গড়ে তোলার জন্যই এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে৷ বর্তমানে দুইটি ‘করোনা প্রতিরোধক বুথ’
স্থাপন করা হলেও পর্যায়ক্রমে জনবহুল স্থানে আরও করোনা প্রতিরোধক বুথ স্থাপন করবো।

উদ্বোধনের পর শ্রমজীবী মানুষের অনেককেই বুথ থেকে মাস্ক সংগ্রহ করতে দেখা গেছে। (ছবি- দেশরিভিউ)
এদিকে উদ্বোধনের পর পরই স্থাপিত ২ টি বুথ থেকে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের অনেককেই বুথ থেকে মাস্ক সংগ্রহ করতে দেখা গেছে৷ বিনামূল্যে করোনা প্রতিরোধক বুথের সেবা পেয়ে নিম্ন আয়ের এসকল শ্রমজীবী মানুষরা অত্যন্ত খুশি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller