1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবক খুন, সড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৩৩ বার পঠিত

 

ষ্টাফ রিপোর্টার।

সিলেটের গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন গোলাপগঞ্জ- ঢাকাদক্ষিণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার রণকেলী রঙাইবিছরা নামক মাঠে এ ঘটনা ঘটে। নিহত যুবক তারিফুর রহমান তারিক (২৬) পৌর এলাকার রণকেলী নয়াগ্রামের তখলিছ আলীর ছেলে।

আহতরা হলেন- একই গ্রামের তছন আলীর ছেলে আবু সুফিয়ান (২৭), তার ছোট ভাই পারভেজ আহমদ (১৭) ও একই এলাকার ফয়ছুল আলীর ছেলে শাহানুর আহমদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রঙাইবিছরা মাঠে ফুটবল খেলা দেখতে যান তারিফুর রহমান তারিক। খেলা চলাকালীন সময়ে মাঠের বাইরে থেকে নিজ এলাকার খেলোয়াড়দের ধমক দিয়ে ভাল খেলতে বলেন। কিন্তু প্রতিদ্বন্দ্বি দলের খেলোয়াড়রা ভুল বুঝে বাকবিতন্ডায় জড়ান। পরে উপস্থিত লোকজনের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হয়।

খেলায় রণকেলী নয়াগ্রাম ফুটবল দল বিজয়ী হয়। খেলা শেষ হওয়ার পর বিপক্ষ দলের কয়েকজন সমর্থক তারিফুর রহমান, সুফিয়ান, পারভেজ ও শাহানুরকে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাত ৮টার দিকে তারিফুর রহমান মারা যান।

এদিকে, তারিফুর রহমানের মৃত্যুর খবর পেয়ে বিক্ষুব্ধ লোকজন গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এসময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির ঘটনাস্থলে ছুটে যান। তিনি জড়িতদের দ্রুত গ্রেফতারের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ লোকজন অবরোধ তুলে নেন।

গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller