1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের স্মারকগ্রন্থ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৩০১ বার পঠিত

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।। গতকাল ১৮জুলাই ২০২২ খ্রিস্টাব্দ  মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক সম্পাদিত স্মারকগ্রন্থ ‘মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: অঙ্গীকার ও অগ্রগতি’ এর প্রকাশনা উৎসব হবিগঞ্জ জেলা প্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষে, অর্থাৎ ১৭ মার্চ, ২০২০ থেকে ৩১ মার্চ, ২০২২ সময়কালে, জেলার বিভিন্ন দপ্তর কর্তৃক সমগ্র জেলায় গৃহীত বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমের প্রামাণ্য প্রতিবেদনের সংকলন হিসাবে প্রকাশিত হয়েছে ১৬৪ পৃষ্ঠার এই গ্রন্থ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের অংশ হিসাবে তাঁর সচিত্র সংক্ষিপ্ত জীবনী এবং হবিগঞ্জে সফরের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে এ গ্রন্থে।গ্রন্থটির প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ইশরাত জাহান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, জেলার বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধান ও কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য সম্মানিত সুধীবৃন্দ।

বাঙালি জাতির ইতিহাসের দুই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে স্মারকগ্রন্থ প্রকাশের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller