1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

র‌্যাব-৯ এর অভিযানে এসএমপি, সিলেটের শাহপরান থানার চাঞ্চল্যকর ও আলোচিত ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন ও আসামি ১ গ্রেফতার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১১৩৫ বার পঠিত

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)র‍্যাব -৯এর অফিসিয়াল পেইজ থেকে জানা যায়,

গত ২৩ আগষ্ট ২০২২ খ্রি. তারিখ রোজ মঙ্গলবার আনুমানিক ২;৩০ ঘটিকার সময় সিলেট শহরের শাহপরাণ থানাধীন বালুচর এলাকার ফোকাস ৩৬৪ নম্বর পাঁচ তলা বাসা সিকান্দর মহলের নিচ তলার একটি ফ্ল্যাটের তালা ভেঙ্গে আফিয়া বেগম সামিহা (৩১) এর রক্তাক্ত মৃতদেহ পুলিশ উদ্ধার করে। চাঞ্চল্যকর এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। এ ঘটনায় শাহপরাণ থানায় ২৪ আগস্ট ২০২২ তারিখে ভিকটিমের মা অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীরা উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার রহস্য উদঘাটনে র‌্যাব-৯ গোয়েন্দা কার্যক্রম শুরু করে। তদন্তের এক পর্যায়ে মোছাঃ মাজেদা খাতুন@ মুন্নি(২৯) হত্যাকান্ডে জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর একাধিক আভিযানিক দল উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান অভিযুক্ত মোছাঃ মাজেদা খাতুন মুন্নি (২৯) পিতাঃ আব্দুল গনি, গ্রামঃ সারংপুর থানাঃ বানিয়াচং, জেলাঃ হবিগঞ্জ কে অদ্য ২৫ আগস্ট ২০২২ তারিখ ০৫ঃ১০ ঘটিকায় বানিয়াচং থানা এলাকা হবিগঞ্জ থেকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীর সাথে ভিকটিমের সাথে টাকা-পয়সার লেনদেন নিয়ে দ্বন্দ ছিল। আসামী মাজেদা ভিকটিম আফিয়ার বাসায় সাবলেট থাকতো কিন্তু মাজেদা মাসে ৫-৭ দিন ভিকটিমের বাসায় অবস্থান করতো। আসামী মাজেদা ভিকটিম আফিয়ার নিকট বিভিন্ন সময় টাকা পয়সা গচ্ছিত রাখতো। মাজেদার পাওনা টাকা ভিকটিম আফিয়া দিতে অস্বীকার করে। ফলে আসামী মাজেদা ও ভিকটিম আফিয়া বেগম@ সামিহা কে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন ২০ আগস্ট ২০২২ তারিখ আনুমানিক রাত ২২০০ ঘটিকায় ভিকটিম এবং আসামী মাজেদার মধ্যে পাওনা টাকা নিয়ে ঝগড়া হয়। ২১ আগস্ট ২০২২ তারিখ দিবাগত রাত আনুমানিক ১২০০ ঘটিকায় অকস্মাৎ মাজেদা বেগম রান্নাঘর থেকে শীল (পাটার শীল) নিয়ে ভিকটিমের মাথার বাম পাশে পরপর ২ টি সজোরে আঘাত করে। আঘাতের ফলে তৎক্ষনাত ভিকটিম বিছানায় লুটিয়ে পড়ে। পরে ভোর আনুমানিক ০৬ঃ০০ ঘটিকায় সে বাসা থেকে বের হয়ে রিক্সা ভাড়া করে নিয়ে আসে এবং বাসার দরজা বাহির থেকে তালা মেরে মাজেদার মালামাল ও ভিকটিমের মোবাইল ফোন নিয়ে হবিগঞ্জ বানিয়াচং থানায় তার নিজ বাড়ীতে পালিয়ে যায়। উক্ত ঘটনায় আশ্চর্যজনক ভাবে বাসায় আটকা পড়া অবস্থায় থাকা ভিকটিমের প্রায় ২ বছর বয়সী মেয়ে বেঁচে যায়।

গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller