1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

নবীগঞ্জে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ,স্কুলে নেই বঙ্গবন্ধু কর্ণার ও ওয়াশরুম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৮৯৪ বার পঠিত

ফরজুন আক্তার মনিঃ- হবিগঞ্জের নবীগঞ্জে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে, এমনকি তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক কে লোকজন দিয়ে হুমকি ধামকির অভিযোগ উঠে ঐ শিক্ষিকার বিরুদ্ধে।

জানা যায়, নবীগঞ্জের ১১ নং গজনাইপুর ইউপির কায়স্থ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালী আক্তারের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনেন এলাকা বাসী।এ নিয়ে শিক্ষা অধিদপ্তরেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।গত ২৪/৯/২৩ খ্রিস্টাব্দ ২০২২-২০২৩ অর্থ বছরের স্লিপ, রুটিন মেইনটেন্সের ও খেলনার বরাদ্দের কাজের তথ্য সাংবাদিক জানতে চাইলে প্রধান শিক্ষিকা শেফালী আক্তার তথ্য না দিয়ে তার লোকজন দিয়ে হুমকি ধামকি প্রদান করেন। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অদ্য ৮/১০/২৩ খ্রিস্টাব্দ সাংবাদিক এলাকায় প্রবেশ করিলে লোকজন জানান,প্রধান শিক্ষিকা শেফালী আক্তার সারাক্ষণ স্কুলে ফোনে কথা বলেন, সরকারি বই টাকার বিনিময়ে অনেকের নিকট বিক্রি করেন,স্কুলে গাইড বই বিক্রি করেন,স্কুলে নিয়মিত আসেন না,উপবৃত্তির টাকাও অনেক ছাত্রছাত্রী দুই থেকে আড়াই বছর যাবৎ পায়নি,প্রত্যয়ন পত্রের জন্য ডাবল টাকা নেন এবং বাচ্চাদের জন্ম তারিখ জানতে গেলেও টাকা ছাড়া জানাননি।এমনকি দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ে ওয়াশরুম ও টিউবওয়েলের ব্যবস্থা করে দেননি। বাচ্চারা স্কুল থেকে দৌড়াইয়া বাড়িতে গিয়ে প্রস্রাব পায়খানা করে।ছাত্রছাত্রীরা জানায়,আমাদের স্কুলে ওয়াশরুম নেই, টিউবওয়েল নেই,আমরা বাড়িতে গিয়ে প্রস্রাব পায়খানা করি।আমাদের প্রধান শিক্ষিকা নিয়মিত স্কুলে আসেন না,যেদিন আসেন সারাদিন ফোনে কথা বলেন,স্কুলে গাইড বই বিক্রি করেন,আমাদের স্কুলে অনেক বছর যাবৎ খেলনা নেই।আমাদের প্রতিদিন পাঁচটা ক্লাসের মধ্যে মাসুম স্যার গণিত ক্লাস নিয়মিত করান।তেমন পড়াশোনা স্কুলে হয়নি।টিকাকার মৃত মানিক উল্যার ছেলে মোঃ খালেদ মিয়া জানান,আমি ২৬ হাজার টাকা মজুরী নিয়ে স্কুলের একটি কাজ সম্পাদনা করেছি।শেফালী ম্যাডাম দেড় লাখেরও উপরে আমার নামে বিল লিখেন।মৃত আক্তার মিয়ার ছেলে লাল মিয়া জানায় শেফালী ম্যাডামের অনিয়মে অতিষ্ঠ হয়ে আমার বাচ্চা স্কুল থেকে নিয়ে অন্য স্কুলে ভর্তি করেছি।স্কুলে সরজমিনে তদন্ত করে দেখা যায় ওয়াশরুমে তালা ঝুলানো মেরামত নেই,প্রতিটি স্কুলে রুমে রুমে গুণীজনেদের বাণী ওয়ালে লেখা এবং বঙ্গবন্ধু কর্ণার আলাদা সাজানো গুছানো। কিন্তু কায়স্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার নেই।প্রধান শিক্ষিকা শেফালী আক্তারের বক্তব্য নিতে চাইলে তিনি বক্তব্য দিবেন না দাপটে বলে জানান এম এ আহমেদ আজাদ ও তার গ্রুপ দিয়ে পিটিয়ে পাহাড়ে উঠাবেন। সাংবাদিক অপেক্ষা করেও বক্তব্য আনতে পারেননি এবং তাড়াতাড়ি বিদ্যালয় ত্যাগ করেন।তিনি বিদ্যালয়ের বারান্দায় ঘন্টার পর ঘন্টা ফোনে আলাপ করিতে দেখা যায় এবং সকাল ১২ টার আগেই বিদ্যালয় ত্যাগ করতে দেখা যায়।সহকারী শিক্ষক পারভীন বেগম ও মাসুম চৌধুরী জানান,আমাদের বিদ্যালয়ে উন্নয়ন মূলক কোন কাজ হতে আমরা দেখিনি এবং প্রায় পাঁচ বছর যাবৎ বিদ্যালয়ে কোন খেলনা কিনতেও দেখিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller