1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষায় কবরস্থানে দালান নির্মানের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২৯ বার পঠিত

ফরজুন আক্তার মনি :-হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রুস্তমপুর গ্রামে অবস্থিত শতাধিক বছর যাবৎ কবরস্থানে মৃত ব্যক্তির দাপনের কাজ চালিয়ে যাচ্ছে গ্রামবাসী।উক্ত কবরস্থান জোরপূর্বক দখল সহ দালান নির্মানের অভিযোগ উঠেছে প্রবাসী আক্কাস মিয়া গণের বিরুদ্ধে।

মামলা সূত্রে জানা যায়, ফুটারচর মৌজা এসএ খতিয়ান জেঃএলঃ নং ১৩৬,দাগ নং
৪৫৫, জমির শ্রেণি কবরস্থান সরকার কতৃক কবরস্থান হিসেবে শতাধিক বছর যাবৎ রুস্তমপুর গ্রামবাসী মৃত ব্যক্তিদের দাপনের কাজ ও প্বার্শবর্তী একই খতিয়ানে দাগ নং ১৯২, জমির শ্রেণি নদী প্রঃ বরাক খাল এবং দাগ নং ৯৪৯, জমির শ্রেণি গোপাট গ্রামবাসী চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করে যাচ্ছেন। উক্ত নালিশা ভূমির মধ্যবর্তী প্রবাসী আক্কাস মিয়ার মালিকানা জমি।উক্ত জমিতে কবরস্থানের জমির অংশ দখল ও নদীর কিছু অংশ ভরাট করে জোরপূর্বক দখলের অভিযোগ আক্কাস মিয়ার লোকজন সিতার মিয়া,আনোয়ার মিয়া,আব্দুল হামিদ,লিলু মিয়া,আলফু মিয়ার বিরুদ্ধে এনে বিগত ২৭/১০/২২ খ্রিস্টাব্দ সহকারী জজ আদালত হবিগঞ্জে মামলা দায়ের করেন গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে মৃত মুসলিম মিয়ার পুত্র আইয়ুব আলী গণ।আদালত বিবাদী গণ কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করিলে বিবাদী গণ নোটিশের কোন উত্তর না দেওয়ায় স্থায়ীভাবে উক্ত জমিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। উল্লেখ্য উক্ত খতিয়ানের ৪৫৫ ও ১৯২ নং দাগ থেকে আক্কাস মিয়ার দখলে এবং ৯৪৯ নং দাগ থেকে রাস্তার জায়গা আনোোয়া মিয়ার দখলে যাওয়ার ফলে রাস্তা সরু হয়ে যায়।গ্রামবাসী জানান,অদ্য মোঃ আক্কাস মিয়া দেশে এসে গোপনে নালিশা ভূমিতে দালান নির্মানের কাজ শুরু করেন।বিষয়টি আমাদের নজরে আসার পর নবীগঞ্জ থানায় গত ২ ফেব্রুয়ারিতে একটি লিখিত অভিযোগ দায়ের করায় গোপলা বাজার ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমানের শক্তিশালী ভূমিকা পালনে নির্মান কাজ বন্ধ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller