1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

হবিগঞ্জে টমটমে যাত্রী ওঠানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৯৭০ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় টমটম অটোরিক্সাতে যাত্রী ওঠানো নিয়ে দুইপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) বেলা দুইটার দিকে উপজেলার আগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আগোয়া গ্রামের শুকুর মিয়ার ছেলে আব্দুল কাদির (২৫), বজলু মিয়ার ছেলে সিরাজ মিয়া (৫০) ও আলী রাজা মিয়ার ছেলে লিলু মিয়া (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন। আশংকাজনক অবস্থায় ৪/৫ জনকে সিলেট প্রেরণ করা হযেছে। বাকী আহতদের হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান- বৃহস্পতিবার বেলা ১০টায় টমটমে যাত্রী ওঠানো নিয়ে চালক কাদির মিয়া ও স্ট্যান্ড ম্যানেজার বদরুল মিয়ার মধ্যে বাক্বিতণ্ডা হয়। এ সময় দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে আব্দুল কাদির ও সিরাজ মিয়ার মৃত্যু হয়। পরে লিলু মিয়াকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই সংঘর্ষে আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন। এ ঘটনায় আগুয়া গ্রামে বাড়িঘর ভাংচুরের খবর পাওয়া গেছে।
স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান- বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামে ইউপি সদস্য সোহেল মিয়ার সঙ্গে পরাজিত ইউপি সদস্য প্রার্থী বদির মিয়ার বিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুরে এই দুজনের সমর্থনকারী অটোরিকশা চালক আব্দুল কাদির ও স্ট্যান্ড ম্যানেজার বদরুল মিয়ার মধ্যে আগুয়া বাজারে ঝগড়া হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে আব্দুল কাদির ও সিরাজ মিয়ার মৃত্যু হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) বলেন- বানিয়াচংয়ের একটি গ্রামে মারামারি হয়ে অসংখ্য রোগী আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে একজনকে জরুরী বিভাগে মৃত ঘোষণা করা হয়। আরো দুইজন মারা যাওয়ার খবর পেয়েছি। দুইজনকে কয়েকজন সিরিয়াস রোগীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতরা আমাদের এখানে চিকিৎসা নিচ্ছেন। এই মারামারিতে অধিক সংখ্যক আশংকাজন আহত লোকজন আসায় তাদেরকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।

।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller