1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৮৮৭ বার পঠিত

নতুন_স্বাভাবিক
“”””””””””‘”””””””””””””””

কবি-জান্নাতুল ফেরদৌস আলেয়া

 

যেমন ছিলো, তেমনি আছে
কিছুই হয়নি ঠিক,
তবুও আজকে থেকে শুরু হলো
নতুন স্বাভাবিক।

স্বাভাবিক তো তাকেই বলে,
এমনিতে যা ঘটে,
বদলে গেছে স্বাভাবিক আজ
নতুন চিত্রপটে।

দুশ চৌষট্টিতে মৃত্যু আছে
এ যাবতের অধিক,
তবুও কেমন করে মেনে নেবো
নতুন স্বাভাবিক!

মৃত্যু কিন্তু আছেই পিছে,
ঘোরো না ভাই মিছে মিছে,
তোমার জীবন, তোমার স্বজন,
তুমি বাঁচলে তারা বাঁচে।

গণটিকা নিয়ে চলছে
গণ কাড়াকাড়ি,
বিশৃঙ্খলা সর্বত্রই হচ্ছে,
কোথাও মারামারি।

টিকা দিতে গিয়েও কারো
বাঁধছে করোনা,
গায়ে গায়ে লাগা সবাই
কেউ তো সরে না।

ঝাড়মুছ চলছে শপিংমলে,
মুছছে যে সব গাড়ি,
এই গাড়ি চড়েই ডেল্টা মশাই
যাবেন বাড়ি বাড়ি।

আধেক গাড়ি, পুরো লোক!
চিন্তাভাবনা কী উজবুক!
মুখে দূরত্ব, কাজে নেই
এ যেনো সব মিথ্যে শ্লোক।

সবাই যেনো রাস্তাতে আজ,
বাইরে যাবার হিড়িক,
বহুদিন পর নিষেধবিহীন
ছুটছে দিক্বিদিক।
“”””””””””””””””‘”””””””””””'””””””””””””””
১১ আগস্ট, ২০২১

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller