ফরজুন আক্তার মনি :হবিগঞ্জের নবীগঞ্জে পৃথক দুই মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা-পুলিশ।
জানা যায়, গত ২৫ মে সোমবার রাতে উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের দ্বীঘর ব্রাহ্মণগ্রামের সুশীল সূত্রধরের ছেলে সুরঞ্জন সূত্রধর কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানাপুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়ার দিকনির্দেশনায় এসআই দুলাল মিয়া, এএসআই হিল্লোল তালুকদার, এএসআই সুমন্ত কুমার নাথ ও এএসআই পুলক দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে নিজ এলাকা থেকে সুরঞ্জন সূত্রধরকে গ্রেপ্তার করা হয়।দায়রা মামলা নং-৬৬/২৩ এ আদালত সুরঞ্জন সূত্রধরকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।এছাড়াও দায়রা মামলা নং-৪৩১/২৪ এ আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ ৪৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।আদালতের রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সদ্য ২৬মে মঙ্গলবার হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি