নিজেস্ব প্রতিবেদক : নানা প্রতিকূলতা, হামলা ও মামলা-নির্যাতন উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষায় সুনামের সহিত উত্তীর্ণ হয়েছেন নবীগঞ্জ দিনারপুর পরগনার কৃতি সন্তান ফরজুন আক্তার মনি। তিনি ‘দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজটিভি অনলাইন’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই গৌরবোজ্জ্বল সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজনসহ ঢাকার শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বইছে এবং সর্বস্তরের মানুষ তাঁকে নিয়ে গর্ববোধ করছেন। অন্যদিকে, তাঁর এই অনন্য কৃতিত্বে কুচক্রী মহলে এক শোকের বন্যা বইছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাংবাদিকতায় যোগ দেওয়ার আগেও ফরজুন আক্তার মনি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সহিত চাকরি করেছেন। কর্মজীবনে তিনি জাতীয় দৈনিক ‘ডেইলী মর্নিং গ্লোরী’ পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি জাতীয় দৈনিক ‘গণমুক্তি’ সহ ‘দৈনিক আমার হবিগঞ্জ’ পত্রিকার প্রতিনিধি ছিলেন। পরবর্তীতে তিনি একজন নির্ভীক সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে মাঠপর্যায়ে কাজ শুরু করেন। সমাজ ও এলাকার নানা অপকর্ম, অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকায় বিভিন্ন সময় স্বার্থান্বেষী মহলের নানামুখী ষড়যন্ত্র, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে তাঁকে। এমনকি বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ সামাজিক ও মানসিকভাবে তাঁর বিরুদ্ধে নানান অপপ্রচার চালিয়ে চরিত্র হনন ও তাঁর জনপ্রিয়তা নষ্ট করার অপচেষ্টা চালিয়েছে।তবে কোনো ষড়যন্ত্র ও বাধাই তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে দমাতে পারেনি। কর্মজীবন ও চরম প্রতিকূল পরিবেশের মধ্যে,সড়ক দুর্ঘটনায় শরীরে অসংখ্য অস্ত্রোপচার হওয়ার পরও মনোবল মজবুত রেখে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি গোপনে পড়াশোনা চালিয়ে যান। অবশেষে মেধা ও কঠোর পরিশ্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তির যোগ্যতা অর্জন করে দিনারপুর পরগনাসহ ঢাকাস্থ শুভাকাঙ্ক্ষীদের গৌরবান্বিত করেছেন।ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে ফরজুন আক্তার মনি জানান, তাঁর স্বপ্ন আন্তর্জাতিক আঙ্গিনায় একজন দক্ষ দোভাষী সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। এর পাশাপাশি একজন লেখক ও কবি হিসেবে সাহিত্যের দুনিয়ায় অবদান রাখতে চান তিনি। নিজের এই স্বপ্ন বাস্তবায়নে এবং সামনের দিনগুলোতে সাফল্যের ধারা বজায় রাখতে তিনি নবীগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীর নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।তাঁর এই কৃতিত্বপূর্ণ অর্জনে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবেরা অভিনন্দন জানিয়ে বলেন, “মনি প্রমাণ করেছে যে দৃঢ় ইচ্ছা ও সততা থাকলে যেকোনো বাধা পেরিয়ে সাফল্য অর্জন করা সম্ভব। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি