1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

নবীগঞ্জে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় স্বপদে বহাল হলেন আওয়ামীলীগ সভাপতি মুকুল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৯৮৪ বার পঠিত

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাময়িক অব্যাহতি প্রাপ্ত সভাপতি ইমদাদুর রহমান মুকুল গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় পূণঃরায় স্বপদে বহাল হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের নিদের্শে উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন বুলবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমদ খালেদ, সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা, আব্দুল মুহিত, আলী আহমদ মুছা, প্রাক্তন চেয়ারম্যান আক্তার হোসেন ছুবা, সমর চন্দ্র দাশ প্রমূখসহ উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ, ইউপি আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের জন্ম বাষির্কী যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি (সাময়িক অব্যাহতি প্রাপ্ত) ইমদাদুর রহমান মুকুলকে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় স্বপদে বহাল করা হয়েছে। এতে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বক্তাগণ সকল ভেদাবেদ ভুলে গিয়ে আসন্ন ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller