1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

১৪ শিক্ষার্থীর চুল কাটার প্রমাণ মিলেছে, শাস্তির সুপারিশ তদন্ত কমিটির

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৮৫৭ বার পঠিত

নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে মিলেছে প্রমাণ। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। তবে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি তদন্ত কমিটির প্রধান ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লায়লা ফেরদৌস হিমেল। তিনি জানিয়েছেন, এতে বাধাগ্রস্ত হতে পারে বিচার প্রক্রিয়া। যমুনা নিউজকে তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল জানান, তদন্ত রিপোর্ট সিলগালা করে জমা দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর। তারপর হয়েছে সিন্ডিকেট মিটিং। সেখানে যা আলোচনা হয়েছে তা এখন প্রকাশ করা সম্ভব নয়। শাস্তির ব্যাপারে কী সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে সে ব্যাপারেও কিছু জানাননি তদন্ত কমিটির প্রধান। তিনি জানান, একজন শিক্ষিকার নামেই অভিযোগ এসেছে। অন্য কারো নাম আসেনি। প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর পরীক্ষার হলে ১৪ ছাত্রের মাথার চুল কেটে দেয়ার অভিযোগ ওঠে ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে। এ ঘটনার জেরে একজন শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করলে এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক ফারহানার অপসারণ দাবিতে আন্দোলন ও অনশন শুরু করেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি ঘটনার তদন্ত করার জন্য লায়লা ফেরদৌস হিমেলকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। অভিযুক্ত ফারহানা চুল কাটার কথা অস্বীকার করলেও এর প্রমাণস্বরূপ সিসিটিভির কিছু ফুটেজ জনসম্মুখে এসেছে। এম ই/

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller