1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

রেজা কিবরিয়া ও নুরের বিরুদ্ধে মামলার আবেদন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৯০০ বার পঠিত

নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।

গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বুধবার বিকেলে রাজধানীর শাহবাগ থানায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন মামলার আবেদন করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে রেজা কিবরিয়া ও নুরুল হক ছাড়াও যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমানের নাম রয়েছে।

মামলার আবেদনে সাম্প্রদায়িক হামলার নির্দেশ ও এতে মদদদানের অভিযোগ আনা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ‘গত ১৫ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর পূজা উৎসবে বাংলাদেশ গণ অধিকার পরিষদের কতিপয় নেতাকর্মী বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ ইন্ধনে নুরুল হক নুর ও রেজা কিবরিয়ার নির্দেশে জে এম সেন হলসহ বিভিন্ন পূজা মণ্ডপে হামলা চালিয়েছে।

যাদের কেউ কেউ পরবর্তীতে গ্রেফতার হয়েছে। ঘটনার পরপরই যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান ফেসবুক লাইভে এ ঘটনা অস্বীকার করেন। একই সঙ্গে হিন্দু ধর্মকে অবমাননা করে বক্তব্য দেন। তার ওই বক্তব্য বাংলাদেশে ধর্মীয় বিভেদ সৃষ্টি করে এবং কুমিল্লা, চট্টগ্রামসহ সারাদেশে মন্দিরে হামলায় বিএনপি-জামায়াতের কর্মীদের উস্কে দেয়।
’
এতে আরও বলা হয়, ‘রেজা কিবরিয়া, নুরুল হক ও তারেক রহমান রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এমনকি গত ২৬ অক্টোবর পল্টনের জামান টাওয়ারে গণ অধিকার পরিষদের আহ্বায়ক নিষিদ্ধ সংগঠন জামায়াতের সঙ্গে জোট করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার ঘোষণা দিয়েছেন- যা দেশের প্রচলিত আইন ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এছাড়া নুর চট্টগ্রামের জে এম সেন হলের পূজামণ্ডপে হামলাকারীদের নিরপরাধ বলে বক্তব্য দিয়েছেন- যা সাম্প্রদায়িক হামলাকে উস্কে দেওয়ার শামিল। বাংলাদেশে সাম্প্রতিককালে সংখ্যালঘুদের মন্দিরে হামলা, ভাঙচুরের নির্দেশ গোপনে নুরুল হক নুর, রেজা কিবরিয়া ও তারেক রহমান গংদের প্রত্যক্ষ নির্দেশ ও মদদে সম্পন্ন করায় এই তিন আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধে মামলা রুজু করার আবেদন জানাচ্ছি। ’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller