1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

মহানবীকে (সা.) কে অপমান করায় পাকিস্তানি নারীর মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১০৩৮ বার পঠিত
  • ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে একজন মুসলিম নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মুহাম্মদ (সা.) এবং তার একজন স্ত্রীকে অপমান করা হয়েছে, এমন একটি ছবি ছড়ানোর দায়ে তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। পাকিস্তানের কঠোর ধর্ম অবমাননার আইনে বুধবার (১৯ জানুয়ারি) আনিকা আতিককে রাওয়ালপিন্ডির একটি আদালত এই সাজা দেন।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, নিজের রায়ে বিচারক আদনান মুস্তাক বলেন, অভিযুক্ত নারী তার স্ট্যাটাসে (হোয়াটসঅ্যাপ মেসেজিং প্ল্যাটফর্মে) যে অবমাননাকর কন্টেন্ট শেয়ার করেছেন এবং অভিযোগকারীকে পাঠানো বার্তা এবং ব্যঙ্গচিত্র সম্পূর্ণরূপে অসহনীয় এবং একজন মুসলমানের পক্ষে সহনীয় নয়।

আরও পড়ুন: তালেবানের গুলিতে ৩ পাকিস্তানি পুলিশ নিহত

এদিকে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ২৬ বছর বয়সী আনিকা। আদালতে দেয়া এক বিবৃতিতে আনিকা বলেছেন, তার বিরুদ্ধে অভিযোগ করা হাসনাত ফারুক তার প্রতি ‘বন্ধুত্বপূর্ণ’ হতে অস্বীকার করার পর তাকে ইচ্ছাকৃতভাবে একটি ধর্মীয় আলোচনায় টেনে নেন।

তিনি বলেন, আমি মনে করি প্রতিশোধের জন্য হাসনাত ইচ্ছাকৃতভাবে এই বিষয়ে টেনে এনেছেন। সেজন্যই তিনি আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন এবং হোয়াটসঅ্যাপ চ্যাটের সময় যা কিছু হয়েছে তা সংগ্রহ করেছেন হাসনাত।

তবে হাসনাতের অভিযোগ হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস হিসেবে ধর্ম অবমাননাকর ছবি দেন আনিকা। তাকে এই ছবি সরাতে বললেও আপত্তি জানান আনিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller