1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

সুনামগঞ্জে সাংবাদিক পীর হাবিবুর রহমানের দাফন সোমবার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৮৩ বার পঠিত

 

ষ্টাফ রিপোর্টার।।বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমানের মৃত্যুতে তার জন্মস্থান সুনামগঞ্জগঞ্জের মানুষ শোকাহত। শনিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে তার মৃত্যুর সংবাদ সুনামগঞ্জ শহরে পৌঁছালে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নানা শ্রেণি-পেশার মানুষ তার বাসভবনে গিয়ে বড় ভাই অ্যাডভোকেট মতিউর রহমান পীরের প্রতি সমবেদনা জানান।

বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমান ১৯৬২ সালের ১২ নভেম্বর হাছননগরের এই বাড়িতেই জন্মগ্রহণ করেন। তার বাবা রইছ আলী পীর ও মা সৈয়দা রাহিমা খানমের আট সন্তানের মধ্যে তিনি ছিলেন সপ্তম। তার ছোট ভাই পীর ফজলুর রহমান মিসবাহ সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এবং বিরোধীদলীয় হুইপের দায়িত্ব পালন করছেন।

শনিবার বিকেল ৪টা দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পীর হাবিবুর রহমান।

সাংবাদিক পীর হাবিবুর রহমানের বড় ভাই অ্যাডভোকেট মতিউর রহমান পীর জানান, পীর হাবিবুর রহমানের প্রথম জানাজা আজ এশার নামাজের পর ঢাকার উত্তরা ৪নং সেক্টরের পার্ক জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল রোববার (০৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

পরবর্তীতে জাতীয় প্রেসক্লাবে ও বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে নেওয়া হবে। পরদিন সোমবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে আরেকটি জানাজা ও পরে গ্রামের বাড়ি মাইজবাড়ি পশ্চিমপাড়া মাঠে বিকেল ৩টায় সর্বশেষ জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller