1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

শহীদ মিনারে জুতা পায়ে শ্রদ্ধাঞ্জলি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৭৩ বার পঠিত

 

ষ্টাফ রিপোর্টার।

সাতক্ষীরায় শহীদ মিনারের পবিত্রতা নষ্ট করে জুতা পায়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ঘটনা ঘটেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) জেলার শহীদ আব্দুর রাজ্জার পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

মাইকে বারবার ঘোষণা দিয়ে জুতা পায়ে শহীদ মিনারের পাদদেশে উঠতে নিষেধ করা হলেও সাতক্ষীরা হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তারা তা মানেননি। তারা নিয়মনীতি ভেঙে হুড়োহুড়ি করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন।

ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে হাতেগোনা কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের শ্রদ্ধাঞ্জলি দেওয়া শেষ হলেই শুরু হয়ে যায় আগে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার প্রতিযোগিতা। এসময় সাতক্ষীরা হিসাবরক্ষণ অফিসের এসএএস সুপারিনটেনডেন্ট আব্দুস সোবহানসহ অন্যান্য কর্মকর্তারা জুতা পায়েই শহীদ মিনারের বেদিতে উঠে পড়েন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ফটোসেশন করেন।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে হিসাবরক্ষণ অফিসের এসএএস সুপারিনটেনডেন্ট আব্দুস সোবহান বলেন, প্রচণ্ড ভিড়ের মধ্যে ভুল করে জুতা পায়ে উঠে পড়েছিলাম। পরে আবার জুতা খুলে উঠেছি। তবে এটি করা আমাদের উচিত হয়নি।

জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন বলেন, আমরা বারবার ঘোষণা মঞ্চ থেকে জুতা পায়ে কেউ যেন বেদিতে না ওঠেন সেজন্য অনুরোধ করেছি। এরপরও এমন দুঃখজনক ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller