1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

আমরা খেলতে নামলে ৫ মিনিটও সময় পাবেন না : শামীম ওসমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৮০২ বার পঠিত

নাজনীন নাবিলা, ঢাকা দক্ষিণ।।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি খারাপ হতে পারি আমাকে সরায় দেন, কিন্তু শেখ হাসিনাকে এই দেশের দরকার। তাই নারায়ণগঞ্জে নেত্রীর বিরুদ্ধে যারা গোপন মিটিং করছেন তাদের বলতে চাই, সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে আমরা খেলতে নামবো মাঠে। আপনারা ওই খেলার সামনে ৫ মিনিটও টিকবেন না। আর যদি মাথা গরম হয় তাহলে সময়ও বেশি পাবেন না।

লন্ডনের এক খুনি পার্লামেন্টে তাদের এক এমপির মাধ্যম দিয়ে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায়। ভালো হয়েছে আমিও পার্লামেন্টেই জবাব দিবো। আমার শ্রমিক লীগের ভাইয়েরা আপনারা প্রস্তুত থাকুন। কারণ শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না তিনি বাংলাদেশের সম্পদ।

জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৯ এপ্রিল) নগরীর বঙ্গবন্ধু সড়কে অবস্থিত লা-ভিস্তা রেস্টুরেন্টে আয়োজিত এক ইফতার মাহফিলে শামীম ওসমান এসব কথা বলেন।

এ সময় শামীম ওসমান আরও বলেন, নারায়ণগঞ্জে শুধু মাথা আর মাথা দেখা যেতে পারে, সমস্যাটা হচ্ছে এটা রমজান মাস। যারা আওয়ামী লীগ করেন, আবার দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা করেন, তাহলে কতটুকু আপনি দল করেন সেই প্রশ্ন আমি সাধারণ মানুষের কাছে ছাড়তে চাই। এরকমই যদি হয় তাহলে তো আমার দৈনিক ১০টা মামলা করা উচিত, আমাকে যেই গালাগাল করে; তবে আমি করি না।

যারা আড়াইহাজার এর একজন নেতা, সিদ্ধিরগঞ্জ এবং বন্দরের আরও ২ জন নেতার সাথে আঁতাত করে শেখ হাসিনার নারায়ণগঞ্জকে অন্য কাউকে দিতে চাচ্ছেন তাদের বলতে চাই, আমরা কিন্তু জানি খেলতে। সমস্যাটা হচ্ছে বয়স হয়ে গেছে। আপনারা যদি আসলেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে থাকেন, তাহলে আমি আপনাদের কর্মী হয়ে কাজ করবো। আর যদি দলকে বিভক্ত করার চেষ্টা করা হয় তাহলে সরি, আপনারা পারবেন না, কারণ আমরা শিগগিরই মাঠে নামছি। আমরা প্রমাণ করবো জনগণের শক্তির সামনে কারও শক্তি টিকবে না।
তিনি বলেন, সামনে যে দুর্যোগটা আসবে নারায়ণগঞ্জ হবে তার ক্ষেত্র, কথাটা আমি দায়িত্ব নিয়েই বলছি। আপনারা জিজ্ঞেস করতে পারেন কেন, মনে করে দেখেন ১৬ জুন ২০০১ সালে নারায়ণগঞ্জে বোমা হামলার মধ্য দিয়ে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি শুরু হয়েছে। এখনও নারায়ণগঞ্জ থেকেই দেশকে অস্থিতিশীল করার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller