1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

নবীগঞ্জে চাঁদার টাকায় উদযাপিত হয়েছে জাতীয় সমবায় দিবস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৯৪২ বার পঠিত

ফরজুন আক্তার মনি:- সমবায় গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ “প্রতিপাদ্য কে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যােগে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপের সভাপতিত্বে গতকাল শনিবার ৪ নভেম্বর জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।নবীগঞ্জ উপজেলা সমবায় আওতাধীন বিভিন্ন সমিতি থেকে সমবায় অফিস নবীগঞ্জ কতৃক জাতীয় সমবায় দিবস উপলক্ষে চাঁদা সংগ্রহ করে অনুষ্ঠান পরিচালনা করার তথ্য পাওয়া যায়। এ বিষয়ে সাতাইহাল বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন জানান, ৫০০০/১০০০০ টাকা চাঁদা প্রদান করেন, সোনালী বাংলা বহুমুখী সমবায় সমিতি লিঃ জানান ২০০০/ টাকা চাঁদা প্রদান করেন, আনোয়ার খালি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ জানান, ৩০০০/ চাঁদা প্রদান করেন,এড়াবরাক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ ৩০০০/ টাকা চাঁদা প্রদান করেন, মোস্তফাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ ২০০০/ চাঁদা প্রদান করেন, নবীগঞ্জ হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ ২০০০/ চাঁদা প্রদান করেন, এভাবে অসংখ্য সমবায় সমিতি চাঁদা প্রদান করেছেন এবং অনেকে চাঁদার ভয়ে অংশ গ্রহণ করেননি।যারা চাঁদা প্রদান করিতে পারবে না তাদেরকে দাওয়াত পৌছানো হয়নি এমন তথ্যও খুঁজে পাওয়া যায়।এমনকি মঞ্চ সাঁজানোর সময় সমবায় কর্মকর্তা জিতেন্দ্র সরকারের পকেটে চাঁদার টাকা ঢুকাতে দেখা যায় ও তার অফিস স্টাফ জনসম্মুখে চাঁদার টাকা নিতে দেখা যায়।এ বিষয়ে সমবায় কর্মকর্তার নিকট সত্যতা যাচাই করার জন্য ফোন করিলে, তিনি জানান আমাদের ১৬৪ টি সমিতি সবাই চাঁদা দেয়নি।যারা দিয়েছেন তাদের সহযোগিতায় দিবসটি পালন করেছি,অনুষ্ঠান বাবদ সরকারি বরাদ্দ খুবই কম আমাদের।উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন হবিগঞ্জ -১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ, বিশেষ অতিথির বক্তব্য দিয়েছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী সহ আর কয়েকজন। বিশেষ অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গতি গোবিন্দ দাশ তার বক্তব্যের এক পর্যায় জানান, প্রতিটি সমবায় সমিতি উপজেলা সমবায় অফিস কে কিছু সাপোর্ট করে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করিবেন,বক্তব্যে তিনি জানান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় ভাবী।মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম কে প্রিয় থেকে প্রিয় স্লোগান দিয়ে মুখরিত করেছেন সমবায় দিবসের আলোচনা সভার মঞ্চ।পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ সভাপতির সমাপনী বক্তব্য দিয়ে সভা ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller