1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

আঃলীগের উপকমিটি ও কুমিল্লা উত্তর জেলা কমিটি থেকে বাদ হেলেনা জাহাঙ্গীর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৯৪০ বার পঠিত

ফরজুন আক্তার মনি,(সম্পাদক ও প্রকাশক)।।

বারবার দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে নারী বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৪ জুলাই রোজ শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।

তিনি বলেন, ‘উনি তো কুমিল্লা আওয়ামী লীগের সদস্য। আওয়ামী পরিবারের হিসেবেই আমি জানি। ওনার জয়যাত্রা টেলিভিশন নামে একটা মিডিয়া আছে, যেটার সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মহোদয় আছেন। এই সুবাদেই উপকমিটিতে ওনাকে আমরা রেখেছি।

‘কিন্তু উনি কী করছেন…আমাদের না জানিয়ে করছেন। আমি ইতোমধ্যে আমাদের দপ্তরে জানিয়েছি,তাকে চিঠি দিয়ে দেয়া হয়েছে।আমাদের উপকমিটিতে যেহেতু তিনি নিয়মনীতি ভঙ্গ করেছেন, তিনি কী করছেন, আমাদের জানাননি,তার সদস্যপদ আমরা বাতিল করে দিয়েছি।’

জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন।

সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে।

সেই কারণেই তাকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।

‘চাকরিজীবী লীগ’ নামে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা দুই-তিন বছর ধরেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করছে। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

বারবার দলের শৃঙ্খলা ভঙ্গের দা্যে কুমিল্লা উত্তর জেলা আঃলীগের কমিটি থেকে বাদ দেওয়ার বিষয় সোশাল মিডিয়ায় ভাইরাল হলে,বিষয়টির সত্যতা নিশ্চিত করার জন্য দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভি.কম এর সম্পাদক ও প্রকাশক ফরজুন আক্তার মনি কুমিল্লা উত্তর জেলা আঃলীগের দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রাজিবের সাথে যোগাযোগ করিলে,তিনি দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভি কে জানান দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে হেলেনা জাহাঙ্গীর কে গত ১৮ জুন ২০২১ ইং কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।
এ বিষয়ে হেলেনা জাহাঙ্গীরের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে বক্তব্য নেওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller